খাঁটি দ্বীনকে জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করে না, তাদের সাথে তোমরা যুদ্ধ করো, যতোক্ষণ না তারা অপমানিত হয়ে জিযিয়া (করো) দিতে বাধ্য হয় ।' দিলেন (এখানে মনে রাখা দরকার যে, রোমানদের সাথে “মুতার' যুদ্ধ সংঘটিত হয়েছিলো এই আয়াত নাযিলের আগে ৷ বর্তমানে যে আদেশটি নাযিল হয়েছে তার উদ্দেশ্য হচ্ছে কোরআনের শেষের দিকের সূরাতেও এ সংক্রান্ত চূড়ান্ত আদেশটি বলে দেয়া) যে সময় রসূল আদেশটি দিলেন, তখন মানুষদের কিছুটা অভাবের সময় ছিলো, প্রচন্ড গরমের মওসুম ছিলো, দেশে দুর্ভিক্ষের ছিলো লক্ষণ ৷ মানুষের সার্বিক অবস্থা ছিলো খুবই খারাপ । অপরদিকে গাছে গাছে ফল পাকতে শুরু করেছিলো । মানুষরা ফলবতী গাছের ছায়ায় বসে ফল খেতে এবং আরাম করতে চাইছিলো । এর আগে রসূলুল্লাহ (স.) কোনো যুদ্ধের জন্যে যখন মদীনার বাইরে যেতেন তখন তিনি যুদ্ধের সম্পূর্ণ নতুন এক কৌশল হিসেবে একটা ভিন্ন পদ্ধতি অবলম্বন করতেন । যেদিকে তার যাওয়ার উদ্দেশ্য থাকতো, তিনি সম্পূর্ণ উল্টো দিকে বের হতেন। কিন্তু তবুকের যুদ্ধের ব্যাপারটা ছিলো সম্পূর্ণ ভিন্ন। এই যুদ্ধে যোগদান করা প্রতিটি ব্যক্তির জন্যে ছিলো ফরযে আইন, আল্লাহর নির্দেশিত ফরয । একদিকে খবর এলো যে, দুশমন ইসলামী রাষ্ট্রের সীমানায় চলে এসেছে । এ অবস্থায় রসূল (স.) স্পষ্টত লোকদের বলে দিলেন যে, তার উদ্দেশ্য হচ্ছে সিরিয়ার সীমান্ত, যাতে করে মানুষদের মনে কোনো ভুল বুঝাবুঝি না থাকে। সবাই যেন গন্তব্যস্থল মোতাবেক নিজেদের প্রস্তুতি নিতে পারে। যাত্রা ছিলো সুদীর্ঘ, সময়টা ছিলো বড়ো খারাপ । দুশমনদের সংখ্যা ও অন্ত্রবল ছিলো বিপুল ৷ সাধারণ মুসলমানদের কাছে এই গোটা পরিস্থিতি সম্পূর্ণ পরিষ্কার করে দেয়ার দরকার ছিলো। আল্লাহর রসূল সবার সামনে বলে দিলেন, তীর উদ্দেশ্য হচ্ছে রোমান স্মাটের বিরুদ্ধে যুদ্ধ করা । একজন মোৌনাফেক যুদ্ধে না যাওয়ার জন্যে তার কাছে এসে এই বলে অনুমতি চাইলো, আমি বড়ো প্রেমিক মনা মানুষ । শুনেছি, রোমান মহিলারা খুব সুন্দরী । আমার আশংকা হচ্ছে আমি হয়তো তাদের দেখে কোনো মুসীবতে পড়ে যাবো । আল্লাহর নবী তাকে অনুমতি দিয়ে দিলেন । সাথে সাথেই আল্লাহ তায়ালা ধমকের সুরে আয়াত নাযিল করলেন, ‘আল্লাহ তায়ালা তোমাকে ক্ষমা করুন, কেন তুমি তাদের অনুমতি দিলে, যতোক্ষণ না তোমার কাছে এ কথাটা পরিষ্কার হয়ে যায়, কারা এই ঈমানের দাবীতে সত্যবাদী আর কারা মিথ্যাবাদী ৷' মোনাফেকদের আরেক দল নিজেদের মধ্যে একজন আরেকজনকে বললো, এই গরমে তোমরা বের হয়ো না। আসলে এরা জেহাদে যেতে চাই ছিলো না । সত্যের ওপর তাদের সন্দেহ ছিলো, সর্বোপরি তারা রসুলের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছিলো । তখন আল্লাহর আয়াত নাযিল হলো ‘এবং তারা বললো, তোমরা গরমে বের হয়ো না । তুমি তাদের বলো, জাহান্নামের আগুন তো এর চেয়ে অনেক বেশী কষ্টকর । কতো ভালো হতো, যদি তারা এই বিষয়টি বুঝতে পারতো! অতএব, তাদের কম হাসা উচিত, নতুবা পরিণামে তাদের বেশী কাদতে হবে। এখানে যা করবে পরকালে সেই বিনিময় তারা পাবে।' রসূলুল্লাহর কাছে একবার খবর এলো যে, কিছু সংখ্যক মোনাফেক সুয়ায়লাম নামক ইহুদীর ঘরে বৈঠকে মিলিত হয়ে সিদ্ধান্ত করেছে যে, মানুষকে তাবুকের যুদ্ধে যাওয়া থেকে নিষেধ করতে হবে । রসূল (স.) তালহা বিন ওবায়দুল্লাহর নেতৃত্বে একদল সাহাবীকে পাঠালেন । তাদের আদেশ LO da a www.icsbook.info
— পৃষ্ঠা ২৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।