তাফসীর ফী যিলালিল কোরআন ৯ম খণ্ড
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

মোমেনের দিকে দৃষ্টিপাত করছেন। তাদের মাঝে যে দ্বিধা সংকোচ ও পেছনে পড়ে থাকার সমস্যা দেখা দিয়ে ছিলো আল্লাহ তায়ালা তা মাফ করার কথা ঘোষণা করছেন, তা বড়ো হোক কিং: ছোট । এভাবে সে তিন ব্যক্তির ব্যাপারে সিদ্ধান্ত ঘোষিত হলো, যাদের ব্যাপারটি আগে মূলতবী করে রাখা হয়েছিলো । এরা হচ্ছে সে সব ব্যক্তি, যারা আল্লাহর রহমতের আশায় তার একটা অনুগ্রহমূলক সিদ্ধান্ত পাবার অপেক্ষা করছিলো, বেশ কিছুকাল সময় অপেক্ষা করার পর তাদের ব্যাপারে এখানে সিদ্ধান্ত দেয়া হলো । (আয়াত নং ১১৬-১১৭) নবীর প্রতি তাওবা শব্দের ব্যবহার দিয়ে একটি সুনির্দিষ্ট যুদ্ধের (তাবুক) ঘটনায় যা কিছু সংঘটিত হয়েছে, সে ব্যাপারে আল্লাহর অনুগ্রহ ও দয়া প্রদর্শন বুঝানো হয়েছে। বাহ্যিক দৃষ্টিতে মনে হচ্ছে এ আয়াতের সম্পর্ক রয়েছে আগের আয়াতের সাথে- যেখানে আল্লাহ তায়ালা তার নবীকে উদ্দেশ্য করে বলেছেন, ‘আল্লাহ তায়ালা তোমাকে মাফ করো দিন! তুমি কেন তাদের (যুদ্ধে না যাওয়ার) অনুমতি দিলে? যতোক্ষণ না তুমি সত্যবাদী ও মিথ্যাবাদীদের ভালো করে চিনে না নেবে।' এটা তখনকার ঘটনা, যখন কিছু অর্থশালী মোনাফেক ছোটখাটো ওযর আপত্তি পেশ করে নবীর কাছে অনুমতি চাইলো । নবী নিজের মহানুভবতা ও ধৈর্যশীলতার কারণে তাদের অনুমতি দিয়ে দিলেন। এটা ছিলো তার নিজস্ব সিদ্ধান্ত (এজতেহাদ) এবং আল্লাহ তায়ালা তাকে এ জন্যে ক্ষমা করে দিয়েছেন। তবে আল্লাহ তায়ালা তাকে একটু সতর্ক করে দিয়ে বললেন, তাদের অনুমতি না দিলেই ভালো হতো । এতে করে সঠিক ওযর যাদের ছিলো তাদের সাথে মিথ্যা ওজুহাত পেশকারী মোনাফেকদের চিনে নেয়া যেতো এবং গোটা ব্যাপারটি বেশ কিছুদিন যাবত এভাবে ঝুলে থাকতো না। মোহাজের ও আনসারদের প্রতি তাওবা দ্বারা সম্ভবত তাদের কথাই বুঝানো হয়েছে, যাদের কথা পরবর্তী আয়াতে এ ভাবে বলা হয়েছে, “যারা একান্ত কঠিন সময়ে তার আনুগত্য করেছে, এমনকি তাদের একটি ছোট দলের চিন্তা বাকা পথে ঝুঁকে পড়ার উপক্রম হয়েছিলো ৷' এদের মধ্যে কিছু লোক জেহাদের জন্যে বাইরের কোনো দেশের সফরকে নিজেদের জন্যে কঠিন মনে কর ছিলো। তারপরও তারা এক পর্যায়ে মূল বাহিনীর সাথে যোগ দিলো- একটু পরেই আমি এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করবো । আসলে এরা ছিলো নিষ্ঠাবান মোমেন। আবার কিছু লোক যারা মোনাফেকদের কথা শুনলো, যারা এ কথা বলে ভয় দেখালো যে, রোমানদের মোকাবেলা করতে যেয়ো না । কিছু লোকের ওপর এর কিছু প্রভাবও পড়েছে। অবশ্য পরে আল্লাহ তায়ালা তাদের মনে স্থিতি এনে দিলেন। এভাবে তাদের দ্বিধাও আস্তে আস্তে কেটে যেতে লাগলো। এখানে আল্লাহ তায়ালা এ যুদ্ধকে একটি কঠিন সময় হিসেবে বর্ণনা করেছেন। তাই আমি এখানে সে সময় কালীন কিছু ঘটনা ও অবস্থা পেশ করতে চাই । এই সংক্ষিপ্তসার আমি “সীরাতে ইবনে হিশাম’, ‘এমতায়িল আসমা মাকরেজী’, ইবনে কাসীরের ‘বেদায়াহ্‌ ও নেহায়াহ্‌ ও তাফসীরে ইবনে কাসীর’ থেকে উদ্ধৃত করছি, যাতে করে তখনকার ঘটনা, তার প্রভাব ও পরিণাম সম্পর্কে একটা ধারণা লাভ করা যায় । ‘যারা আল্লাহর ওপর ঈমান আনে না, যারা পরকালের ওপর ঈমান আনে না, আল্লাহ তায়ালা যা কিছু হারাম করেছেন তাকে যারা হারাম মনে করে না, আহলে কেতাবদের মাঝে যারা এই Wwww.icsbook.info

— পৃষ্ঠা ২৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।