তাফসীর ফী যিলালিল কোরআন ৯ম খণ্ড
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

নীরবতা দেখিয়েছেন, সে সব ব্যাপারে খামাখা গায়ে পড়ে কিছু জিজ্ঞাসা করতেও তিনি মানা করেছেন কেননা অনেক সময় জিজ্ঞেস করার কারণেও বিষয় কঠিন হয়ে পড়ে (এ পর্যায়ে বনী ইসরাইঈলের গাভী কোরবানীর বিষয়টি প্রণিধানযোগ্য)। অতএব যে সব বিষয়ে আল্লাহ তায়ালা কোনো আদেশ নিষেধ জারী না করে নীরবতা পালন করেছেন, সে ব্যাপারগুলোকে হারাম ঘোষণা করার কারোর অধিকার নেই ৷ কিংবা যেগুলো আল্লাহ তায়ালা বলেননি, তা থেকে নিজেরা বিরত থাকবে অথবা অন্যদের বিরত রাখবে, এই সমগ্র কার্যক্রমের উদ্দেশ্য হচ্ছে, বান্দাহদের ওপর আল্লাহর রহমত ও দয়া প্রমাণ করা । রক্ত, বংশ ও গোত্রীয় সম্পর্কের উর্ধে উঠা এবং জান মালকে আল্লাহর আদেশের সামনে গুরুত্ব না দেয়ার এই বিধান বর্ণনা করার পর পরবর্তী (আয়াত ১১৬) আয়াতে বলা হয়েছে যে, সাহায্যকারী বন্ধু হচ্ছেন আল্লাহ তায়ালা- বিশ্ব চরাচরের মালিক ও হায়াত মওতের একচ্ছত্র মালিক তিনি। ‘নিসন্দেহে আল্লাহ তায়ালা- তার জন্যেই যাবতীয় আসমান ও যমীনের বাদশাহী, তিনিই জীবন দেন। তিনিই মৃত্যু দান করেন। আর আল্লাহ তায়ালা ছাড়া তোমাদের আর কোনো পৃষ্ঠপোষক বা বন্ধু নেই ৷’ অতএব সম্পদ ও জীবন, আসমান ও যমীন, জীবন ও মৃত্যু, বন্ধুত্ব ও সাহায্য-এর সবকিছুই আল্লাহর হাতে, আর কারো হাতে নয়। যাবতীয় প্রাপ্তি ও সম্পদের সমাহার একমাত্র তার সাথে সম্পর্ক জোড়ার ওপরই নির্ভর করে। এই গুরুত্বপূর্ণ বিষয় ও আত্মীয়তার সম্পর্কের ক্ষেত্রে এখানে অত্যন্ত খোলাখুলি বিধান বর্ণনা করা হয়েছে। সে সময়ে সমাজের কিছু সংখ্যক মানুষের মনে এ সব সম্পর্কের ব্যাপারে যে বিষয়গুলো লুকিয়ে ছিলো এবং এ ব্যাপারে তাদের মধ্যে যে উদ্বেগ বিরাজ করছিলো, সে ব্যাপারেও সুস্পষ্ট বিধান ঘোষণা করা হয়েছে। আসলে এমন ধরনের চূড়ান্ত হুকুম নাযিল হওয়া জরুরী ছিলো । এই সূরার মাঝে মুসলিম সমাজের সাথে তাদের আশেপাশের মানুষদের সম্পর্ককে বিশেষ এক স্তরে রেখে বিচার করা হয়েছে- এমনকি মৃত মোশরেক আত্মীয়স্বজনদের জন্যে দোয়া করতেও তাদের নিষেধ করা হয়েছে। এর উদ্দেশ্য ছিলো একটাই এবং তা হচ্ছে ইসলামের বন্ধন ছাড়া পারস্পরিক সম্পর্কের আর দ্বিতীয় কোনো সেতুবন্ধ রচনা না করা এবং অন্য যাবতীয় সম্পর্কের ধারণা থেকে নিজেদের মনকে পবিত্র করা । ইসলামী আন্দোলনের বুনিয়াদ রাখা হয়েছে এ কথার ওপর যে, যাবতীয় জামায়াতী যিন্দেগী ও সামাজিক জীবনের ভিত্তি হবে একমাত্র ইসলামী আকীদা বিশ্বাস । আকীদা বিশ্বাসের সব কয়টি নীতিমালার মাঝেও এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ । যাবতীয় চেষ্টা সাধনা আন্দোলন সংগঠনের নীতিমালারও এটি একটি অন্যতম নীতি ৷ এটাই হচ্ছে মৌলিক বক্তব্য, যা এখানে শেষ ও চুড়ান্ত বক্তব্য হিসেবে বারবার পেশ হয়েছে। তকুক যুদ্ধের বিস্তারিত আল্পযোচনা ঈমানের ব্যাপারে বাইয়াতের এই চুক্তির গুরুত্ব বর্ণনা করার পর এখানে বলা হচ্ছে যে, এই ধরনের একটি চুক্তির দাবীই হচ্ছে একজন সক্ষম ব্যক্তির পক্ষে যুদ্ধের ময়দানে যাওয়া থেকে পেছনে পড়ে থাকা তা যে কোনো কারণেই হোক একটা বড়ো ধরনের অপরাধ । সেই নির্দিষ্ট যুদ্ধে যা কিছু সংঘটিত হয়েছিলো কিছু লোকের পেছনে পড়ে থাকা কিছু লোকের দ্বিধা সংকোচ, তা মোটামুটি সবার জানা ছিলো বলে আল্লাহ তায়ালা এ বিষয়টিকে এ ভাবে গুরুত্ব দিয়ে পেশ করেছেন। পরবর্তী আয়াতে আল্লাহ তায়ালা নিজের রহমত ও দয়ার মাধ্যমে এসব একনিষ্ঠ Wwww.icsbook.info

— পৃষ্ঠা ২৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।