মাবুদদের কাছ থেকে নিজেকে আলাদা করে নিচ্ছি- যাদের তোমরা আল্লাহর বদলে পূজা করছো, 0) এবং আমি আমার মালিকের দরবারে দোয়া করবো । আশা করা যায় আমি আমার মালিকের কাছে দোয়া করা থেকে নিরাশ হবো না !' কিন্তু যখন ইবরাহীমের পিতা শেরেকের ওপরই মরে গেলো এবং এটা ইবরাহীমের কাছে স্পষ্ট হয়ে গেলো যে, সে ছিলো আল্লাহর দুশমন, হেদায়াপ্রাপ্তির আর কোনো সুযোগ সম্ভাবনাই বাকী নেই, তখন সে ও তার কাছ থেকে আলাদা হয়ে গেলো তার সাথে যাবতীয় সম্পর্কচ্ছেদ করে নিলো। ‘অবশ্যই ইবরাহীম ছিলো এক বিনয়াবনত ও পরম ধৈর্যশীল ব্যক্তি ৷” ইবরাহীম আল্লাহর দরবারে ছিলো একান্ত বিনয়াবনত ৷ যারা তাকে কষ্ট দিয়েছে তাদের জন্যে ছিলো কঠোর ধৈর্যশীল । তার পিতা তাকে কষ্ট দিয়েছে কিন্তু সে ছিলো ধৈর্যশীল । অতপর যখন কাফের হিসেবে তার মৃত্যুর ফলে এ কথা পরিষ্কার হয়ে গেলো যে, আসলেই সে ছিলো আল্লাহর দুশমন, তখন সাথে সাথে তার কাছ থেকে আলাদা হয়ে গেলো এবং পুনরায় আল্লাহর কাছে বিনয়ী হয়ে গেলো । হাদীসের বর্ণনা মতে জানা যায় যে, যখন ওপরের এই আয়াত দুটো নাযিল হলো, তখন মুসলমানদের মাঝে যারা নিজ নিজ মোশরেক পিতা-মাতার জন্য ক্ষমা প্রার্থনা করে দোয়া করতো, তারা ভয় পেয়ে গেলো। তাদের আশংকা হলো যে, এই কাজের দ্বারা আবার গোমরাহ হতে যায়নি তো! কেননা তারা আল্লাহর আদেশের বিরোধিতা করেছে- তাদের এই মানসিক অবস্থার ওপরই পরবর্তী আয়াতটি নাযিল হয়েছে। (আয়াত ১১৫) এ ব্যাপারে তাদের সান্তনা দেয়া হয়েছে এবং এ ব্যাপারে ইসলামের এই নীতিও বর্ণনা করা হয়েছে যে, সরাসরি শরীয়তের কোনো আদেশের বরখেলাফ না করা হলে তার জন্যে শাস্তির নিয়ম নেই এবং আগে বলে না দেয়া কোনো কাজের ওপরও কোনো রকম পাকড়াও হয় না। ‘আল্লাহ তায়ালা এমন নন যে, কোনো সম্প্রদায়কে একবার হেদায়াত দান করার পর পুনরায় তাদের গোমরাহ করে দেবেন । যতোক্ষণ পর্যন্ত তাদের তিনি এ কথা পরিষ্কার করে বলে না দেবেন যে, তাদের কোন কোন বিষয় থেকে বেঁচে থাকতে হবে অবশ্যই আল্লাহ তায়ালা সবকিছু সম্পর্কে সম্যক ওয়াকেফহাল রয়েছেন।' আল্লাহ তায়ালা সে সব কিছুর ব্যাপারে জিজ্ঞাসাবাদ করবেন না । যেগুলোর ব্যাপারে তাকে আগে ভাগেই কিছু বলে দেয়া হয়নি । অমুক কাজটি তোমার করতে হবে, অমুক কাজ থেকে দূরে থাকতে হবে, আবার অমুক কাজটি গুরুত্ব সহকারে আঞ্জাম দিতে হবে। এটা পূর্বে না বলে দিয়ে তিনি কখনো কাউকে সে কাজের জন্যে আযাব দেন না। এটা এ কারণে যে, মানুষের জ্ঞান সীমিত ও ক্ষুদ্র । অপরদিকে আল্লাহ তায়ালা সব কিছুই জানেন । কোনো কথা বলে দেয়া ও তার ভেতরের রহস্য বর্ণনা করা তো তারই কাজ । আল্লাহ তায়ালা এই দ্বীনকে আসান বানিয়েছেন, কঠিন বানাননি । যা কিছু থেকে তিনি নিষেধ করেছেন তাকে পরিষ্কার করে বলে দিয়েছেন। আবার যা কিছু করতে বলেছেন তাও পরিষ্কার করে বলে দিয়েছেন। আবার কিছু কিছু জিনিস আছে যেগুলো স্পষ্ট করে বলে দেননি যে, সে ব্যাপারে কী করতে হবে, (এটা এ জন্যে নয় যে আল্লাহ তায়ালা তা বলতে ভুলে গেছেন। মূলত তার পেছনে রয়েছে একটি হেকমত ও কোনো কিছুকে সহজ করার উদ্দেশ্য,) যে সব ব্যাপারে তিনি (১) দেখুন এই লেখকের গ্রন্থ ‘মায়ালিম ফিততারীক্্ Wwww.icsbook.info
— পৃষ্ঠা ২৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।