মানুষদের সাথে সাযুজ্য রক্ষা করতে বাধ্য হয়েছিলো । বদরযুদ্ধের পর এই জাতীয় লোকদের মেধ্য শীর্ষস্থানীয় আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল খোলাখুলি বলে ফেললা, ‘এ জিনিসটা (ইসলাম) এখন প্রাধান্য লাভ করলো ।' অতপর সে কপটতা ও ভন্ডামির আশ্রয় নিয়ে নিজেকে মুসলমান হিসাবে প্রকাশ করলো। এ ছাড়া মোনাফেক না হয়েও ইসলামের ব্যাপক প্রসারের কারণে অন্যদের দেখাদেখিও অনেকে ইসলাম গ্রহণ করেছিলো। অথচ ইসলামকে তারা যথাযথভাবে বোঝেওনি এবং তাদের চরিত্রে ইসলামের ছাপও তেমন পড়েনি । এর ফলে মদীনার ইসলামী সমাজে ঈমানের স্তরভেদের দরুন কিছুটা বিশৃংখলা ও অসমতা দেখা দেয়। এই সব নতুন ঈমান আনয়নকারীদের জন্যে রসূল (স.)-এর নেতৃত্বে কোরআন এক অভূতপূৰ্ব প্রশিক্ষণ ব্যবস্থা চালু করে। এই প্রশিক্ষণের মাধ্যমে সে নয়া ইসলামী সমাজে ঈমানী ও নৈতিক দিক দিয়ে বিভিন্ন স্তরের মোমেনদের মধ্যে সমন্বয় সৃষ্টির চেষ্টা করে। আমরা যখন নাযিল হওয়ার কালগত ধারাবাহিকতার আলোকে মদীনায় নাযিল হওয়া সূরাগুলোর প্রতি দৃষ্টি দেই, তখন মুসলিম সমাজের বিবিধ স্তরের ওইসব মুসলমানকে সমন্বিত ও এক্যবদ্ধ করার লক্ষ্যে বিরাট চেষ্টা দেখতে পাই । বিশেষত, কোরায়শ ও ইহুদীদের পক্ষ থেকে সকল গোত্রের ওপর প্রহরা বসানো, বাধা দান ও কুটিল ষড়যন্ত্র চালানো সত্তেও এ ধরনের লোকদের ইসলাম গ্রহণ অব্যাহত থাকায় এই প্রশিক্ষণ ও সমন্বয়ের কাজের প্রয়োজন আরো বেড়ে যেতে থাকে এবং এক মুহূর্তও এ কাজে শৈথিল্য, উদাসীনতা প্রদর্শনের অবকাশ ছিলো না। এই সমস্ত চেষ্টা সত্তেও মাঝে মাঝে, বিশেষত কষ্টকর পরিস্থিতিতে ঈমানী দুর্বলতা, মোনাফেকী, দ্বিধাসংশয়, অর্থ ও শারীরিক শ্রম দানে কাপণ্য ও ঝুঁকিপূর্ণ কাজে অংশ গ্রহণে ভয় ভীতি ও অনীহার লক্ষণ প্রকাশ পেতো । বিশেষত অমুসলিম নিকটাত্মীয়ের সাথে মুসলমানের সম্পর্কের ক্ষেত্রে আকীদা ও আদর্শের অস্পষ্টতা পরিলক্ষিত হতো । কোরআনের শুরু থেকেই এক নাগাড়ে কয়েকটি সূরায় এই সমস্ত লক্ষণগুলো চিহ্নিত করা হয়েছে এবং আল্লাহর মনোনীত পন্থায় তা দূর করার চেষ্টা করা হয়েছে। এ ধরনের কয়েকটি উল্লেখযোগ্য আয়াত হলো, সূরা আনফালের ৫, ৬, ৭ ও ৮ নং আয়াত, সূরা আল ইমরানের ৭, ৮ ও ৯ নং আয়াত সূরা আল হাশরের ১১, ১২ ও ১৩নং আয়াত ও সূরা আল আহ্যাবের ৯ থেকে ১৪ নং আয়াত, সূরা নিসার ৭১, ৭২ ও ৭৩নং আয়াত, সূরা নিসার ৭৭ ও ৭৮নং আয়াত, সূরা মুহাম্মদের ৩৬, ৩৭ ও ৩৮নং আয়াত, সূরা মুজাদালার ১৪ থেকে ২২ নং আয়াত, সূরা মায়েদা ৫১, ৫২ ও ৫৩নং আয়াত এবং সূরা মুমতাহিনার ১ থেকে ৪নং আয়াত । বিভিন্ন সূরা থেকে এই দশটা নমুনা তুলে দেয়াই আমি যথেষ্ট মনে করছি । মুসলিম সমাজে যে ঈমানী ও চারিত্রিক দুর্বলতাগুলোর লক্ষণ পরিলক্ষিত হতো, এ আয়াতগুলোতে তার উল্লেখ করা ও প্রতিকারের পন্থা জানিয়ে দেয়া হয়েছে। ইসলামী সমাজে নতুন ইসলাম গ্রহণকারীদের ব্যাপকভাবে প্রবেশের ফলে এই পরিস্থিতির উদ্ভব অনিবার্য ও স্বাভাবিক ছিলো। এতো বিপুল সংখ্যক নতুন মুসলমানকে যথাযথ ও ক্রমাগত প্রশিক্ষণের মাধ্যমে সংশোধন, একীভূতকরণ ও প্রথম যুগের খীটি মোমেনদের সাথে তাদের সমন্বয় সাধন কিছুটা সময় সাপেক্ষ ব্যাপার ছিলো। তবে সামগণ্রীকভাবে মদীনার ইসলামী সমাজ বিশুদ্ধই ছিলো। কেননা তা প্রধানত প্রাথমিক যুগের মোহাজের ও আনসার নামে পরিচিত খীটি ও বিশুদ্ধ মোমেনদের ওপরই নির্ভরশীল ছিলো। ওই সব মোহাজের ও আনসারের মধ্যে সমন্বয় ও একাত্মতার কোনো ঘাটতি ছিলো না, এমনকি নবাগতদের শৈথিল্য, সমন্বয়হীনতা ও অন্যান্য ক্রটিও তাদের মধ্যে কোনো কমতি দেখা দেয়নি । Wwww.icsbook.info
— صفحة ٢٣ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.