তাফসীর ফী যিলালিল কোরআন ৯ম খণ্ড
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

জীবনকে পুরোপুরি ইসলামের রঙে রংগীন করতে পারেনি, তাদের মধ্যে তখনো আত্মীয়তার সম্পর্কটা একটা গুরুত্ব পূর্ণ বিষয় হিসেবে অবশিষ্ট থাকলো । এ সম্পর্কেই পরবর্তী আয়াতে কিছু নির্দেশ জারী করা হচ্ছে। বলা হচ্ছে, ইতিপূর্বে যারা জান্নাতের বিনিময়ে নিজেদের জানমাল আল্লাহর কাছে বিক্রি করে দেয়ার চুক্তি করেছে, আবার যারা কখনো এই আকীদা বিশ্বাসে শামিল হয়নি, তাদের মধ্যে সমস্ত রকমের সম্পর্ক শেষ হয়ে গেলো, তারা যতোই তাদের নিকটাত্মীয় হোক না কেন। কেননা এই উভয় দলের উদ্দেশ্য ও লক্ষ্য ভিন্নমুখী, দুনিয়া ও আখেরাত উভয় স্থানেই এদের উভয়ের গন্তব্যস্থল ভিন্ন । বলা হয়েছে, (আয়াত ১১৩-১১৪) এই আয়াত নাযিল হওয়ার পূর্বে বান্ধযিকভাবে দেখা যাচ্ছিলো কিছু কিছু মুসলমান নিজেদের মোশরেক পিতামাতার জন্যে মাগফেরাতের দোয়া করতেন । তারা আল্লাহর নবীকেও অনুরোধ করেন। অতপর এই আয়াত নাযিল হয়। তাতে পরিষ্কার করে একথাটা বলে দেয়া হয় যে, এসব গোনাহ মাফ চাওয়ার মধ্যে রক্তের সম্পর্কের কোনোই স্থান নেই । আকীদা বিশ্বাসের ভিত্তিতে একে আল্লাহর জন্যে সম্পর্ক বলা যায় না । তাই আল্লাহর নবী ও ভার সাথী মোমেনদের জন্যে এটা কোনোক্রমেই বৈধ নয় যে, তারা এমনটি করবে, কোনো অবস্থায়ই যেন তারা এটা না করে, তাদের জন্যে এটা শোভনীয়ও নয় । কিন্তু প্রশ্ন হলো, তারা এটা জানবে যে, তাদের পিতা মাতারা জাহান্নামের অধিবাসী । সেখানে উত্তম পদ্ধতি হচ্ছে এই যে, এই সিদ্ধান্ত তাদের ‘মৃত্যু’ দিয়েই বুঝে নিতে হবে- যদি তাদের শেরেকের ওপর মৃত্যু হয়, তাহলে তারা জাহান্নামের অধিবাসী । সে অবস্থায় এই আশাও নিঃশেষ হয়ে গেলো যে, তারা কখনো নাজাতের পথ পাবে। মূলত এই আকীদা বিশ্বাসই হচ্ছে সেই মূল বিষয় যার মাধ্যমে একজন মানুষের সাথে আরেক জন মানুষের সম্পর্ক নিৰ্ণিত হয়। মূলে যদি আকীদা বিশ্বাসের এই বীজ স্থাপিত হয়, তাহলে তার ওপর অন্য সব কয়টি সম্পর্কই দাড়াতে পারে। বীজ থেকে আস্তে আস্তে সব ধরনের সম্পর্ক অংকুরিত হতে থাকে। অতপর সেখানে আর কোনো বংশের সম্পর্ক থাকে না, থাকে না কোনো গোত্রের, জাতির ও ভৌগোলিক সীমা-সরহদের, এগুলো তখন সবই নিঃশেষ হয়ে যায়। হ্যা, একবার যদি ঈমানের ও আকীদার সম্পর্ক স্থাপিত হয়ে যায়, তাহলে তার অধীনে অন্যান্য সব মানবীয় সম্পর্কই স্থাপিত হতে পারে, আর যদি এই ঈমানের সম্পর্কই প্রতিষ্ঠিত না হয়, তাহলে মানবীয় সম্পর্কের অন্য কোনো কিছুই এমন নেই যা একজন মানুষকে আরেক জন মানুষের সাথে জুড়ে রাখতে পারে। বলা হয়েছে, (আয়াত ১১৫) অতএব ইবরাহীমের স্বীয় পিতার জন্যে আল্লাহর কাছে গুনাহ মাফ চাওয়ার বিষয়কে প্রমাণ হিসেবে একটি অনুকরণযোগ্য ঘটনা হিসেবে পেশ করার কারোই উপায় নেই । কেননা ইবরাহীমের মাফ চাওয়ার ঘটনাটি ছিলো ভিন্ন একটি কারণে ৷ ইবরাহীম মনে করেছিলেন, এভাবে মাফ চাওয়ার কারণে হয়তো তার ঈমান নসীব হবে এবং আল্লাহ তায়ালা হয়তো তাকে এই দোয়ার ফলে হেদায়াত দান করবেন। কেননা পিতার সাথে ইবরাহীমের এমন একটি ওয়াদা ছিলো- ক্ষমা চাইবো । কেননা তিনি আমার ওপর একান্ত মেহেরবান। আমি তোমার কাছ থেকে, তোমার Wwww.icsbook.info

— পৃষ্ঠা ২২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।