তাফসীর ফী যিলালিল কোরআন ৯ম খণ্ড
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

আল্লাহ রাব্বুল আলামীনের এবাদাত- যা তাকে আল্লাহর সাথে সম্পৃক্ত করে, যার একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য হবে স্বয়ং আল্লাহর সত্তুষ্টি ৷ ভালো খারাপ উভয় অবস্থায় আল্লাহর প্রশংসা করে। আর এটা হচ্ছে আল্লাহর ইচ্ছার সামনে সম্পূর্ণ আত্মসমর্পণ করা, তীর অনুগ্রহ ও দয়ার ওপর একান্তভাবে ভরসা করারই অপরিহার্য পরিণাম। আল্লাহর অসংখ্য নিদর্শনের মাধ্যমে গোটা সৃষ্টিজগত নিয়ে চিন্তা গবেষণা করা, এমন সব নিদৰ্শন যা আল্লাহর সৃষ্টি রহস্যের সত্যতা সম্পর্কে প্রমাণ পেশ করে। নিজের জীবনে এবং অন্য মানুষদের জীবনে ভালো কাজের আদেশ দেয়া ও মন্দ কাজ থেকে বিরত রাখার এ নীতিমালাকে কার্যকর করা । আল্লাহর সীমারেখাসমূহের সংরক্ষণ করার দাবী হচ্ছে যারা এ ব্যাপারে বাড়াবাড়ি করে- যারা একে বিনষ্ট করে তাদের এই বাড়াবাড়ির কাজ করা থেকে তারা বিরত রাখবে । অতএব এই হচ্ছে সেই মোমেনদের দল, যাদের সাথে আল্লাহ তায়ালা জানবাতের এই চুক্তি করেছেন । তাদের কাছ থেকে তিনি জান্নাতের বিনিময়ে তাদের জান মালকে কিনে নিয়েছেন । যেদিন থেকে দুনিয়ার জীবন বিধান হিসেবে মানুষদের কাছে দ্বীন এসেছে যেদিন থেকে মানুষের কাছে নবী ও নবুয়ত আসতে শুরু করেছে। সেদিন থেকেই এই নিয়মও চলে আসছে যে, মোমেন আল্লাহর পথে আল্লাহর কালেমা সমুন্নত করার জ ন্যে জেহাদ করবে। যারা আল্লাহর নির্ধারিত সীমারেখাকে লংঘন করবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে । হক ও বাতিলের, ইসলাম ও জাহেলিয়াতের এক দীর্ঘ দ্বন্ব, আল্লাহর আইন ও আল্লাহর বিরোধী আইন, হেদায়াত ও গোমরাহীর এ সংঘর্ষে হামেশাই আল্লাহ তায়ালা মোমেনদের কাছ থেকে তাদের জানমালকে জান্নাতের বিনিময়ে কিনে নেয়ার এই চুক্তি সম্পাদন উদরপূর্তির বিষয়ও নয়, নিতান্ত দায়িত্বহীনভাবে সময় কাটানো- অপমান ও লাঞ্ছনা নিয়ে নামকাওয়াস্তে একটা নিরাপত্তা লাভ করা, অবহেলা ও আরামে সময় কাটানোর নামও জীবন নয়। জীবন হচ্ছে তা, যা হামেশা অন্যায় অসত্যের মোকাবেলা করবে, আল্লাহর পথে জেহাদে ঝাপিয়ে পড়বে, আল্লাহর কালেমা বুলন্দ করার প্রাণাস্তকর যুদ্ধে শহীদ হয়ে যাবে, তারপর আসবে চূড়ান্ত সাফল্য জান্নাত ও আল্লাহ তায়ালার সন্তুষ্টি । এই হচ্ছে সে জীবন যার দিকে আল্লাহ তায়ালা মোমেনদের এই বলে ডাকছেন, ‘হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা আল্লাহ ও তার রসূলের ডাকে সাড়া দাও যখন তোমাদের এমন এক বিষয়ের দিকে তিনি ডাক দেন, যাতে জীবনের উপকরণ রয়েছে ।' ঙঈমানই হচ্ছে৷ সকল সম্পর্কের ভিত্তি যে সব মোমেনের কাছ থেকে আল্লাহ তায়ালা জান্নাতের বিনিময়ে তাদের জান মাল খরিদ করে নিয়েছেন, তারা সবাই একই উন্মতের অন্তর্ভুক্ত । এই অভিন্ন আকীদা বিশ্বাসই তাদের একজনকে আরেক জনের সাথে জুড়ে রেখেছে। এই সূরা মুসলিম দল ও তাদের বিপরীত দলের সম্পর্কের ব্যাপারে কতোগুলো কঠোর বিধান জারী করেছে, বিপরীত দল হচ্ছে যারা এই আকীদা বিশ্বাসকে গ্রহণ করেনি । মঙ্কা বিজয়ের পর ইসলামী জামায়াতে যে অলসতার কিছু লক্ষণ পরিলক্ষিত হয়েছিলো আবার এই একই সময়ে অসংখ্য নতুন নতুন দল ইসলাম গ্রহণ করেছিলো- যারা তখনো নিজেদের Wwww.icsbook.info

— পৃষ্ঠা ২২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।