যায়, যেখানে আল্লাহর শরীয়তের একচ্ছত্র কর্তৃত্্ মওজুদ থাকবে । তেমন অবস্থায় ভালো কাজের আদেশ দেয়ার সব চাইতে বড়ো লক্ষ্য হবে সবচাইতে উৎকৃষ্ট কাজের প্রতি লক্ষ্য দেয়া অর্থাৎ প্রথমত আল্লাহর একক সার্বভৌমত্ব যমীনে প্রতিষ্ঠা করতে হবে। তারপর তার ওপর ভিত্তি করে একটি সঠিক ইসলামী সমাজ গড়ে তুলতে হবে। অপরদিকে “মন্দ কাজ থেকে বিরত রাখা'র বিষয়টিকে সবচাইতে নিকৃষ্ট মন্দ কাজ- অর্থাৎ আল্লাহ বিদ্রোহী শক্তিকে নিশ্চিহ্ন করার মাধ্যমে সম্পন্ন করতে হবে৷ আল্লাহর শরীয়ত ছাড়া অন্য কোনো কিছুর আইন ও ফায়সালা মেনে নিয়ে মানুষদের অন্য কারো গোলামী থেকে বাচিয়ে রাখতে হবে । যারা মোহাম্মদ (স.)-এর ওপর ঈমান এনেছে, হিজরত করেছে, জেহাদ করেছে এমন একটি ইসলামী রাষ্ট্রের ভিত্তিস্থাপন করেছে। যেখানে আল্লাহর শরীয়ত ছিলো একমাত্র আইন । এমন একটি মুসলমান জনসমষ্টি স্থাপন করেছিলো, যেখানে আল্লাহর শরীয়তেরই বিধান চলতো ৷ অতপর যখন একদিন তাদের এই উদ্দেশ্য সফল হয়ে গেলো, তখন তারা সে সব শাখা-প্রশাখার ব্যাপারে- যার সম্পর্ক আনুগত্য ও গুনাহের কাজের সাথে সম্পৃক্ত ছিলো, ভালো কাজের আদেশ দিতো এবং মন্দ কাজ থেকে বিরত রাখতো । যতোক্ষণ পর্যন্ত এই মৌলিক বিষয়টি, যার নাম আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা- কার্যকর না হয়েছে তারা শাখা-প্রশাখার দিকে মনোনিবেশ করেননি। তাছাড়া এটাও একান্ত জরুরী যে, ‘ভালো কাজের আদেশ দেয়া ও মন্দ কাজ থেকে বিরত রাখা’র সত্যিকার অর্থ অবস্থার বাস্তবতা থেকে জানতে হবে। অতএব প্রথম দিকে শাখা প্রশাখার ‘ভালো কাজের আদেশ’ দেয়া যাবে না। আবার শাখা প্রশাখার ‘মন্দ কাজ থেকে বিরত রাখা'ও যাবে না । যতোক্ষণ পর্যন্ত সমাজে ও রাষ্ট্রে আসল ‘ভালো কাজটির’ প্রতিষ্ঠা না হবে এবং আসল “মন্দ কাজ’টি নিশ্চিহ্ন না হবে। আর সে আসল কাজ হচ্ছে আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা ও আল্লাহ বিরোধী শক্তির নির্মূল সাধন করা- এই আসল ‘ভালো মন্দের’ প্রতিষ্ঠা ও নির্মূল না হলে ছোটখাটো ‘ভালো কাজ’ যেমন কোনো কাজে আসে না, তেমনি ছোটখাটো মন্দ কাজও সমাজকে বিধ্বংস করে দেয় না । মুসলমানদের প্রথম জনসমষ্টি তথা সমাজ গঠনের সময় এ নিয়মই সেখানে প্রচলিত ছিলো। আল্লাহর সীমারেখা তথা আল্লাহর আদেশ নিষেধসমূহের ওপর নিজেরাও আমল করতো, অন্যদের ওপরও এ বিধানসমূহ কার্যকর করতো যারা আল্লাহর এ সীমারেখাকে বিনষ্ট করতো, ংঘন করতো, তারা তাদেরও প্রতিরোধ করতো । কিন্তু আল্লাহর ‘এসব সীমারেখা’ ও ‘আমর বিল মারুফ ও নিহী আনিল মোনকার' শুধু এমন একটি সমাজেই কায়েম করা যেতে পারে যেখানকার মানুষ আল্লাহর সার্বভৌমত্ব স্বীকার করে একটি মুসলিম জনসমষ্টি গঠনের সিদ্ধান্ত নেয় । অতপর সে সমাজেই ‘আল্লাহর দণ্ডবিধি’গুলো কায়েম করা যেতে পারে, যে সমাজে সার্বভৌমত্ব আল্লাহর মালিকানা ও আল্লাহর আইন ও আল্লাহর শরীয়ত ছাড়া অন্যকিছুই চলতে পারে না । যে সমাজ আল্লাহ ও তার বিরোধী সব শক্তিকে নির্মূল করে তার ভিত্তিমূল আসল তাগুতকে নিশ্চিহ্ন করে দিয়েছে। সে সমাজেই এই 'হুদুদুল্লাহ’ তথা আল্লাহর সীমারেখা কায়েম হতে পারে। মুসলমানদের আদেশ দেয়া হয়েছে আগে আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে একটা সমাজের ভিত্তি স্থাপন করার! তা একবার প্রতিষ্ঠিত হয়ে গেলেই সেখানে আল্লাহর অন্যান্য আদেশ-নিষেধ প্রতিষ্ঠা করা সম্ভব হবে। এই হচ্ছে সেই মোমেনের দল যাদের সাথে আল্লাহ তায়ালা আনুগত্যের চুক্তি সম্পাদন করেছেন। এই হচ্ছে তাদের কিছু স্বতন্ত্র গুণাবলী- খাঁটি তাওবা এটা বান্দাকে আল্লাহর সমীপে নিয়ে আসে, তাকে গুনাহ থেকে রক্ষা করে এবং নেক কাজের দিকে উৎসাহ দেয় । Wwww.icsbook.info
— পৃষ্ঠা ২২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।