তাফসীর ফী যিলালিল কোরআন ৯ম খণ্ড
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

নিয়ে মনোনিবেশ করে, তার পূর্ণাংগ মালিকানা স্বীকার করে। এই বিশ্বাস তাদের অন্তরে এমনভাবে জাগরূক থাকবে যেন সমস্ত অংগ প্রত্যংগ এর সাক্ষী দিচ্ছে। তাদের প্রতিটি কথা, প্রতিটি কাজ ও প্রতিটি আনুগত্যে তা প্রমাণ দেবে। অতপর তাদের এই ঘোষণায় স্বীকৃতি দিতে হবে যে, একমাত্র আল্লাহ তায়ালাই তাদের মাবুদ, তাদের মালিক বাস্তব জীবন দিয়ে তা প্রমাণ করতে না পারলে এই দাবীর কোনোই অর্থ নেই । আল্লাহর প্রশংসাকারী তারা- যাদের জন্য আল্লাহর অসীম নোয়ামতের স্বীকৃতি প্রদান করতে গিয়ে বিনায়বনত হয়। ভালো খারাপ উভয় অবস্থায়ই তাদের মুখ আল্লাহর প্রশংসায় থাকে পঞ্চমুখ, ভালো অবস্থায় আল্লাহর দানের শোকর আদায় করে, খারাপ অবস্থায় ধৈর্যধারণ করে। ংসা শুধু ভালো সময়ের জন্যেই নয়, খারাপ সময় কিংবা বিপদ মুসীবত পরীক্ষা নিরীক্ষার সময় ধৈর্যধারণ করে। মোমেন এ কথা ভালো করেই জানে যে, বিপদ মুসীবত, পরীক্ষা-নিরীক্ষা আল্লাহর তরফ থেকেই আসে । এতে কোনো না কোনো মংগল অবশ্যই নিহিত আছে। হতে পারে আমি তা জানি না কিন্তু আল্লাহ তায়ালা তো জানেন ।- অতপর যে গুণটি (সায়েহুনা) বলা হয়েছে তার সম্পর্কে কিছুটা মতপার্থক্য রয়েছে। কেউ বলেন, এর মানে হচ্ছে মোহাযের, কেউ বলেন মোজাহেদ, আবার কেউ বলেন- যারা দ্বীনী ইলমের সন্ধানে বের হয় তাদেরকে এ নামে অভিহিত করা হয়েছে। কেউ আবার বলেছেন, এর অর্থ হচ্ছে রোযাদার । আমি মনে করি এর অর্থ হচ্ছে সে সব লোক, যারা আল্লাহর সৃষ্টি বৈচিত্র্য নিয়ে চিন্তা গবেষণা করে। যেমন কোরআনের অন্যত্র বলা হয়েছে, ‘অবশ্যই এই আসমানসমূহ যমীনের সৃষ্টির মাঝে রাত ও দিনের বিবর্তনের সে সব জ্ঞানবান মানুষের জন্যে নিদর্শন রয়েছে- যারা দাড়িয়ে বসে পাশে শুয়ে আল্গাহকে স্বরণ করে, তারা আসমানসমূহ ও যমীনের সৃষ্টি নিয়েও চিন্তা গবেষণা করে (এবং বলে) হে আমাদের মালিক, তুমি এর কোনোটাই অযথা সৃষ্টি করোনি ৷' অতএব আল্লাহর এবাদাত, আল্লাহর প্রশংসা- আল্লাহর কাছে তাওবা করার বর্ণনার সাথে এই অর্থই এখানে বেশী মানানসই-কেননা এর পরই মোমেনদের আল্লাহর নৈকট্য হাসিলের সুযোগ হয়। তার সৃষ্টির মাঝে সে তার মহান সৃষ্টি কুশল অনুভব করতে পারে, সে সত্য সম্পর্কেও সজাগ হতে পারে যার ওপর গোটা সৃষ্টি দাড়িয়ে আছে, এর অর্থ নিছক চিন্তা দর্শনের অনুভূতিই নয়, বরং এ হচ্ছে মানুষ গোটা জীবনভর আল্লাহর এই বিশাল সৃষ্টি সম্পর্কে চিন্তাভাবনা করবে এবং এরই বাস্তব কাঠামোর ওপর নিজের জীবনের ভিত্তিমূল দাড় করিয়ে নেবে। রুকুকারী সেজদা প্রদানকারী দ্বারা ওদের বুঝানো হয়েছে, যারা নামায কায়েম করে এবং নামাযের ওপর নিজেরাও কায়েম হয়ে যায়। অর্থাৎ এ যেন তাদের একটি প্রমাণিত গুণ, যেন রুকু-সেজদা তাদের স্বতন্ত্র বৈশিষ্ট্য- যা তাদের অন্য মানুষদের থেকে আলাদা করে রেখেছে। ভালো কাজের আদেশ প্রদানকারী ও মন্দ কাজ থেকে বিরত রাখার লোক দ্বারা বুঝানো হয়েছে, যখন ইসলামী সমাজ আল্লাহর শরীয়তের ওপর প্রতিষ্ঠিত হবে, তখন এই সমাজ ও সমাজের লোকেরা শুধু আল্লাহরই ফরমা’বরদার হবে, অন্য কোনো তৃতীয় শক্তির মুখাপেক্ষী হবে না তখন । ভালো কাজের আদেশ, মন্দ কাজ থেকে বিরত রাখা’ এ সমাজের অংগে পরিণত হয়ে যাবে। তখন মোমেনদের কাজ হবে সমাজের অভ্যন্তরীণ ক্রটি, বিকৃতি ও বিচ্যুতির সাথে সাথেই নিরাময় করতে থাকবে । কিন্তু যে সময় যমীনে কোনো ইসলামী সমাজ প্রতিষ্ঠিত হবে না অপর কথায় দুনিয়ার বুকে এমন কোনো জনসমষ্টি কিংবা সমাজ প্রতিষ্ঠিত থাকবে না যাকে ইসলামী বলা Wwww.icsbook.info

— পৃষ্ঠা ২২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।