রেখেছে। এই কেতাবসমূহের মুখস্থ করারও বাকায়দা কোনো নিয়ম নীতি ছিলো না । যে ভাষায় এই কেতাব নাযিল হয়েছিলো তাও আজ বহুলাংশে বিলীন হয়ে গেছে। এতো কিছু সত্তেও প্রাচীন কেতাবসমূহে জেহাদের দিকে ইংগিত দিয়ে কথাবার্তা মওজুদ আছে। ইয়াহুদীদের বলা হয়েছে তারা হেফাযত করতে পারে। কিন্তু পরবর্তীকালে পরিবর্তন-পরিবর্ধন ও মূল পাণডুলিপিতে বিকৃতির কারণে ‘জেহাদ ফী সাবীলিল্লাহ' ও ‘তাওহীদের’ চেহারাই সেখানে পালটে গেছে। অপরদিকে ইনজীল যা আজ তাদের হাতে আছে, তাতে জেহাদ সম্পর্কিত কোনো ইশারা ইংগীতও নেই ৷ বর্তমানের ইনজীলসমূহ আসলেই এক একটা অর্থহীন কেতাব- যার কোনো বুনিয়াদই নেই, এদের মূল লেখকের নাম-পাত্তাও জানা নেই । অনেকাংশেই এগুলো হচেছ মূল কেতাবের কিছু কিছু অনুবাদ- যার মধ্যেও আবার কয়েক বছর পরপর পরিবর্তন-পরিবর্ধন করা হয়। বর্তমান খৃষ্টবাদ হচ্ছে এ ইনজীলসমূহেরই উৎপাদন ৷ স্বয়ং খৃষ্টান গবেষকরাও স্বীকার করেন যে, এই ইনজীলে তা নয়- যা ঈসা মসীহর ওপর নাযিল করা হয়েছিলো (ইনজীল ছিলো একটি কেতাব আর এগুলোর সংখ্যা হচ্ছে ৪ যাতে আবার রয়েছে পারস্পরিক মতপার্থক্য । পঞ্চম ইনজীল যা সেন্ট বারনাবাস লিখেছিলেন, তা তুলনামূলকভাবে কিছু সততার ওপর প্রতিষ্ঠিত, যাকে খৃষ্টান ধর্মযাজকরা বিনা কারণে প্রত্যাখ্যান করে রেখেছে) । তাছাড়া আল্লাহর নিজস্ব সাক্ষ্য প্রমাণেও এটা জানা যায় যে, এই কেতাবে তারা বহুবিধ বিকৃতি ঘটিয়ে রেখেছে। আল্লাহ তায়ালা তার পবিত্র গ্রন্থ কোরআনে বলছেন, যারা আল্লাহর পথে জেহাদ করছে, যারা এই জেহাদ করতে গিয়ে অন্যদের হত্যা করছে, নিজেরা নিহত হচ্ছে, তাদের জন্যে জান্নাতের এই ওয়াদা রয়েছে। এর প্রমাণ রয়েছে তাওরাতে, ইনজীলে ও কোরআনে । অতএব তাই হচ্ছে অকাট্য ও চূড়ান্ত কথা ৷ বর্তমানে এই ইহুদী খৃষ্টানদের হাতে যে কেতাব আছে, তাতে এই জেহাদের বিষয় উল্লেখ না থাকাই এটা প্রমাণ করে যে, এগুলো আসলেই কোনো আসল গ্রন্থ নয় । আসল গ্রন্থকে নষ্ট করে দেয়া হয়েছে। বহু কিছুকে পরে তারা জুড়ে দিয়েছে। যেদিন থেকে দুনিয়ায় নবী আসা শুরু হয়েছে, যেদিন থেকে আল্লাহর দ্বীনের প্রবর্তন শুরু হয়েছে, সেদিন থেকেই জেহাদের এই বিধান মোমেনদের ঘাড়ে একটা অপরিহার্য করণীয় হিসেবে অব্যাহত ছিলো। সত্যিকার মোনমেনেক্ পরিচয় কিন্তু ‘জেহাদ ফী সাবীলিল্লাহ’ শুধু ময়দানের সম্মুখ সমরের নামই নয়!তা হচ্ছে কতিপয় ঈমানী গুণাবলী, নৈতিক কর্মকান্ড ও ব্যবহারিক জীবনের কিছু গুণ বৈশিষ্ট্য । যারা আল্লাহর সাথে আনুগত্যের চুক্তি সম্পাদন করেছে, তারাই হচ্ছে মোমেন ৷ যারা নিজেদের মাঝে ঈমানের এ গুণগুলোকে কার্যকর করেছে, তাদের বর্ণনা দেয়া হয়েছে এভাবেঘতাওবাকারী, এবাদাতগুযার অন্যায় থেকে প্রতিরোধকারী, আল্লাহর সীমা সরহদের সংরক্ষণকারী । তাওবাকারীরা হচ্ছে সেসব লোক যারা বিগত গুনাহসমূহ থেকে ফিরে আসে ৷ ক্ষমা চাইতে চাইতে আল্লাহর দিকে ফিরে আসে । তাওবার মানে হচ্ছে অতীতের ওপর লজ্জিত হওয়া এবং ভবিষ্যতের জন্য আল্লাহর প্রতি মনোনিবেশ করা, সব রকমের না-ফরমানী থেকে ফিরে আসা । ভালো কাজ করা, খারাপ কাজ থেকে বিরত থাকা, যাতে করে এটা বুঝা যায় যে, আসলেই এ ব্যক্তিটি তাওবা করেছে। তাওবার অর্থ পাক পবিত্রতা, পবিত্র থাকা ও ভালোর দিকে মনোনিবেশ করা । এবাদাতকারী ব্যক্তিরা হচ্ছে যারা এক আল্লাহর দিকে গোলামী ও গোলামীসুলভ আচরণ যিল্লাল ৯ম ২৯ “ 4 Wwww.icsbook.info
— পৃষ্ঠা ২২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।