বিশ্বাস জীবনের ওপর সে প্রাধান্য বিস্তার করবে। যখন এসব কিছুর ওপর জান্নাতকে যোগ করা হয়, তখন তা এমন এক ব্যবসায়ে পরিণত হয় যাকে সত্যিই সুসংবাদ হিসেবেই গণ্য করতে হবে এবং সুসংবাদের দিকেই তার দাওয়াত দেয়া হয়। এটা হচ্ছে এমন এক মহা সাফল্য- যাতে কোনো সন্দেহ নেই- নেই কোনো রকমের বিতর্ক । এরশাদ হচ্ছে, ‘অতপর তোমরা এমন এক বেচাকেনার সসংবাদ গ্রহণ করো, যা তোমরা আল্লাহর সাথে সম্পাদন করেছো- জেনে রেখো, এ হচ্ছে এক মহা সাফল্য ৷’ চলুন, কিছুক্ষণের জন্যে আমরা আল্লাহ তায়ালার এ আয়াতের সামনে একটু দীড়াই। এই হচ্ছে আল্লাহর দায়িত্বে একটি সত্য ওয়াদা- এটা করা হয়েছে তাওরাতে, ইনজীলে ও কোরআনে । কোরআনে আল্লাহর এই প্রতিশ্রুতির কথা বারবার উল্লেখ করা হয়েছে। তাই এতে কোনো রকম সন্দেহ নেই ৷ কোরআনের এই ওয়াদা হচ্ছে অতি পরিচিত একটি ঘটনা । ইসলামী শিক্ষা মোতাবেক জেহাদের এই প্রতিফল একটি মৌলিক ও গুরুত্বপূর্ণ বিষয় । এটা সময় ও কালের সীমাবদ্ধতার বাইরের বিষয় । মানুষের প্রতিটি দেশে প্রতিটি যুগে নিজেদের বাস্তব জীবনের মধ্যে সর্ব সময়ই-এর প্রয়োজন থাকে। এর কারণ হচ্ছে জাহেলিয়াত মূলত নিছক একটি মতাদর্শই নয় যে, তার মোকাবেলা আরেকটি মতাদর্শ দিয়ে করা যাবে, বরং তা হচ্ছে একটি বস্তুবাদী আন্দোলন- যার সম্পর্ক হচ্ছে এই বস্তুতান্ত্রিক জীবনের সাথে। এই জাহেলিয়াত এই বস্তুবাদী শক্তি নিয়েই আবির্ভূত হয় এবং একে নিয়েই সমাজে টিকে থাকার চেষ্টা করে। আর এভাবে যখন সে আল্লাহর দ্বীনের মোকাবেলা করে তখন তাকেও বস্তুবাদী শক্তি ও উপকরণ দিয়েই খতম করতে উদ্যত হয়। সে ইসলামের রাস্তা রুখে দাড়ায় । মানুষকে ইসলামের দাওয়াত শুনতে দেয় না। মানুষকে ইসলামের পাশে আসা থেকে বিরত রাখতে চেষ্টা করে। কেননা ইসলামই হচ্ছে এই বস্তুবাদী মতাদর্শের পথে সবচেয়ে বড়ো সমস্যা । ইসলাম বস্তুবাদিতার মূলকথা মানুষকে আরেক মানুষের দাসত্ব থেকে মুক্তি দিতে চায় ৷ এবস্তুবাদী একারণেই ইসলামকে টিকে থাকতে হলে তাকে জাহেলিয়াতের সাথে মোকাবেলা করতে হবে এবং তাকে সমাজ থেকে সম্পূর্ণভাবে উচ্ছেদ করতে হবে । নতুবা ইসলামের আসল শিক্ষা কখনো অর্জিত হবে না। ইসলাম এক আল্লাহর এবাদাত ও তার গোলামীর কথা বলে । অপরদিকে জাহেলিয়াত ংখ্য মাবুদের আনুগত্য করে। যতোক্ষণ পর্যন্ত দেশ, রাষ্ট্র থেকে জাহেলিয়াতকে নিশ্চিহ্ন না করা হবে, ততোক্ষণ পর্যন্ত ইসলামের মূল উদ্দেশ্যই অসম্পূর্ণ থেকে যাবে। অতএব কোরআনের দৃষ্টিতে ইসলাম ও জাহেলিয়াতের সংঘর্ষ অবশ্যম্ভাবী । আর এ পথে যারা বিপদ মুসীবত বরদাশৃ্ত করছে, তাদের জন্যে বহু ধরনের সফলতার ওয়াদা করা হয়েছে। এবার তাওরাত ও ইনজীল আল্লাহর এই ওয়াদার প্রসংগ ৷ আজ যে তাওরাত, ইনজীল ইয়াহুদী ও খৃষ্টানদের হাতে আছে, সে সম্পর্কে এ কথা বলা মুশকিল যে, এগুলোই সে মৌলিক কেতাব যা নবীদের ওপর নাযিল হয়েছিলো । স্বয়ং ইয়াহুদী খৃষ্টানরাও এ কথা স্বীকার করে যে, এই কেতাবগুলোর মূল পাণ্ডুলিপি তাদের কাছে নেই । বর্তমানে তাদের হাতে যা আছে, তা আসল কেতাব নাযিলের অনেক পরে লেখা হয়েছে- মূল কেতাব তখন সম্পূর্ণ বিনষ্ট হয়ে গিয়েছিলো । তাই আজ তাদের হাতে তাওরাত ইনজীলের আকারে যা কিছু আছে তার মধ্যে আল্লাহর শিক্ষার সামান্য কিছু অংশই মাত্র মওজুদ রয়েছে। অপর কথায় আল্লাহর মূল কেতাবের যা কিছু তখন তাদের মনে ছিলো তাই তারা একজন আরেকজনের কাছে শুনে লিখে Wwww.icsbook.info
— পৃষ্ঠা ২২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।