তাফসীর ফী যিলালিল কোরআন ৯ম খণ্ড
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

দাড়াবে এবং হকের কাছ থেকে তার পথকে ছিনিয়ে নিতে চাইবে। পক্ষান্তরে আল্লাহর দ্বীনকে আল্লাহর এ যমীনে গোটা মানব সন্তানকে গোলামী থেকে মুক্ত করার জন্যে একান্ত আযাদীর সাথে এগিয়ে যেতে হবে । ‘হক’ যা, তার দায়িত্বই হচ্ছে তা এভাবে আপন গতিতে এগিয়ে যাবে এবং এ ব্যাপারে কখনো কোনো অবহেলা দেখাবে না । যতোক্ষণ পর্যন্ত যমীনে বাতিলের রাস্তা খোলা থাকবে, যতোক্ষণ পর্যন্ত আল্লাহর যমীনে কুফরী ব্যবস্থা চালু থাকবে যতোক্ষণ পর্যন্ত এ যমীনে বাতিল নিজের কর্তৃত্ব বজায় রাখবে- সর্বোপরি যতোক্ষণ পর্যন্ত এ যমীনে মানবীয় মান-মর্যাদাকে অমানবিকতায় রূপান্তরের জন্যে মানুষের ওপর মানুষের এ গোলামী অব্যাহত থাকবে, ততোক্ষণ পর্যন্ত ‘জেহাদ ফী সাবীলিল্লাহ'র এ কাজও অব্যাহত গতিতে চলতে থাকবে । একারণেই প্রতিটি মোমেনের ঘাড়ে এই বায়াতের যে চুক্তি বন্ধন রয়েছে তা তার কাছ থেকে পূরণ করার দাবী রাখে- নতুবা তার জন্যে ঈমানের দাবী অসার ৷ প্রিয় নবীর হাদীসের ভাষায়, ‘যে ব্যক্তি জেহাদ করেনি, জেহাদের ইচ্ছাও মনে মনে পোষণ করেনি, সে যেন মোনাফেকীর কিছু অংশ নিয়েই মৃত্যুবরণ করলো ।’ (আহমদ, মুসলিম, আবু দাউদ, নাসাঈ)। ‘অতএব তোমরা সন্তুষ্ট হয়ে যাও নিজেদের এ বেচাকেনার চুক্তিতে- যেটা তোমরা আল্লাহর সাথে সম্পাদন করেছো মূলত এ হচ্ছে এক মহান সাফল্য ।' তোমরা একারণে সন্তুষ্ট হয়ে যাও যে, তোমরা একান্ত নিষ্ঠার সাথে জানমাল আল্লাহর সমীপে পেশ করেছো এবং এর বিনিময়ে তার কাছ থেকে তার প্রতিশ্রুতি মতে জান্নাত গ্রহণ করেছো। কি তোমরা হারিয়েছো? যে মোমেন নিজের জানমাল আল্লাহর সামনে হাযির করেছে, সে কি আসলে কিছু হারিয়েছে? আল্লাহর কসম, সে কিছুই হারায়নি । জান! তাকে তো একদিন শেষ হতেই হবে, আর মাল, তাকেও তো একদিন নিঃশেষ হতে হবে। এ দুটোকে তুমি আল্লাহর পথে খরচ করো কিংবা আল্লাহ্‌র বিরুদ্ধে ব্যয় করো- উভয়টাই একদিন শেষ হয়ে যাবে। অপরদিকে জারনাত এমন একটি অর্জনের নাম, যার সাথে কোনো কিছুরই তুলনা হয় না । তার কোনো বিনিময় বিকল্প নেই । অপরদিকে যে জিনিসের বিনিময়ে আন্মাহ তায়ালা জান্নাত দিলেন তাতো শেষ হয়ে যাবেই, যেভাবেই খরচ করা হোক না কেন! মানুষ যখন আল্লাহর জন্যই বেঁচে থাকতে চায়, তখন তার মর্যাদা অনেক ওপরে উঠে যায় । যখন সে আল্লাহর কালেমাকে সমুন্ুত করার জন্যে- দ্বীনের প্রতিষ্ঠার জন্যে, সর্বোপরি মানুষের জন্যে একান্ত অবমাননাকর কাজ মানুষের গোলামী থেকে মুক্ত করার জন্যে আল্লাহর দ্বীনের সাহায্য করবে, তখন আল্লাহর পক্ষ থেকেও তাকে নানারকম সাহায্য করা হবে। আবার যখন সে শহীদ হবে, তখন শহীদ হবে একান্ত ভাবে দ্বীনের জন্যে- যাতে করে সে একদিন এ কথার সাক্ষ্য দিতে পারে যে, তার জন্যে তার দ্বীন ছিলো তার জীবনের চাইতে বেশী প্রিয় এবং জীবনের প্রতিটি মুহূর্তে এ অনুভূতি তার মধ্যে সদা জাগরূুক থাকবে যে, সে যমীনের বহুবিধ বিধিবন্ধন থেকে অধিক অধিক শক্তিশালী- যমীনের ওপর সে কোনো বোঝা নয়- বরং তার মর্যাদা এখানে আরো অনেক ওপরে ঈমানের মাঝে দিয়ে যাবতীয় বিপদ-মুসীবতে তাকে সাহায্য করা হয়, আকীদা বিশ্বাস জীবনের ওপর প্রাধান্য লাভ করে। মূলত, কোনো রকম অর্জন থাকলে তাতো এই ৷ এমন এক মহান অর্জন, যা মানুষের মনুষ্যত্বকে প্রতিষ্ঠা করে। আর এটা তখনই অর্জিত হতে পারে, যখন মানবতাকে ‘প্রয়োজনের’ সীমাবদ্ধতা থেকে মুক্ত করে দেয়া যাবে, ঈমানী পরীক্ষা নিরীক্ষা সে কামিয়াব হবে। আকীদা | ৯ সুরা আত্‌ তাওবা _ ১৩১ সাক্মা ১১ মনখিল ২ | Wwww.icsbook.info

— পৃষ্ঠা ২২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।