কিংবা তাদের বিবেকের দুয়ারে এগুলো কিছু অনুভূতি হিসেবেই কাজ করতো না বরং তারা আল্লাহর কালামের এই বাক্যগুলোকে নিজেরা হযম করতো এবং নিজেদের জীবনে তা অক্ষরে কর্মতৎপরতায় এগুলো ছিলো কার্যকর । শুধু চিন্তা গবেষণার মাঝেই এরা সীমাবদ্ধ থাকতো না। এই বাক্য দ্বারা দ্বিতীয় আকাবার বায়য়াতের সময় আবদুল্লাহ বিন রাওয়াহা এই অর্থই বুঝেছিলেন। মোহাম্মদ বিন কাব আল কুরযী-এর বর্ণনা মতে আবদুল্লাহ্ বিন রাওয়াহা রসূলকে জিজ্ঞেস করলেন, আপনি আপনার নিজের জন্যে ও আপনার মালিকের পক্ষে যে শর্তই আরোপ করতে চান- করতে পারেন। আল্লাহর নবী বললেন, আমি আমার মালিকের পক্ষ থেকে এই শর্তই আরোপ করতে চাই যে, তোমরা শুধু তারই দাসত্ব করবে, তার সাথে অন্য কাউকে শরীক করবে না এবং আমি আমার পক্ষ থেকে এই শর্তই আরোপ করবো যে, তোমরা যেমনি করে নিজেদের জান মালের হেফাযত করো, তেমনিভাবে আমারও প্রতিরক্ষা করবে । আবদুল্লাহ বললেন, আমরা যদি এ শর্ত মেনে চলি, তাহলে আমরা কি পাবো । নবী বললেন, জান্নাত । আবদুল্লাহ বললেন, এটা এক উত্তম ব্যবসা । আমরা নিজেরাও এটা প্রত্যাখ্যান করবো না এবং আপনার কাছ থেকে প্রত্যাখ্যান না করার আবেদন জানাবো । অতপর এ লোকেরা এই বেচাকেনার চুক্তিকে একটি পাকা পূর্ণাংগ ও লাভজনক ব্যবসা হিসেবে গ্রহণ করেছেন, এর থেকে পেছনে হটে যাওয়া!না এতে কোনো রকমের অধিকার খাটানোর শর্ত আরোপ করা হয়েছে। জান্নাত এমন কোনো মূল্য নয় যে, যার শুধু ওয়াদাই করা হয়েছে। মূলত এটা ছিলো তাদের জন্যে নিশ্চিত পাওনা ৷ এটা কি আল্লাহর ওয়াদা ছিলো না- এখানে কি ক্রেতা স্বয়ং আল্লাহ তায়ালা নন? দাম-দস্তুর কি তিনি ঠিক করে দেননি। এই প্রতিশ্র্ণত তিনটি কেতাবের মাধ্যমেও পেশ করা হয়েছে। এটা তার পাকা ওয়াদা- যার প্রতিপালন তিনি অবশ্যই করবেন। একই ওয়াদা করা হয়েছে তাওরাতে, ইনজীলে ও কোরআনে ৷ আল্লাহর চাইতে কে বেশী ওয়াদা পালনকারী হতে পারে? হা আসলেই আল্লাহর চাইতে কে বেশী ওয়াদার পাবন্দ হতে পারে? জেহাদ ফী সাবীলিল্লাহ-র এ চুক্তি প্রতিটি মোমেনের ঘাড়েই একটি অনবদ্য বন্ধন হিসেবে হামেশাই কায়েম আছে । যেদিন থেকে মানব জাতির জন্যে জীবন ব্যবস্থা হিসেবে এ দ্বীন তাদের দেয়া হয়েছে, যেদিন থেকে আল্লাহর নবী এ দুনিয়ায় এসেছেন, সেদিন থেকে এটা হচ্ছে আল্লাহর এক স্থায়ী সুন্নাত, একে বাদ দিয়ে এই যমীনে মানুষের জীবনের স্থায়িত্বকে চিন্তাই করা যায় না এবং তাকে বাদ দিলে জীবনের কখনো সংশোধনের সম্ভাবনা এগুতেই পারে না । ‘যদি আল্লাহ তায়ালা একদল লোককে আরেক দল লোক দিয়ে নিশ্চিহ্ন করে না দিতেন, তাহলে এ যমীন সত্যিই বিপর্যয়ে ভরে উঠতো ।' ‘যদি আল্লাহ তায়ালা একদল লোক দিয়ে আরেক দল লোককে ধ্বংস না করে দিতেন, তাহলে এ যমীনের গীর্জা, ধর্মীয় স্থান ও মসজিদসমূহ বিধ্বংস হয়ে যেতো- যেখানে আল্লাহকে বেশী বেশী স্মরণ করা হয়। ‘হক’ যা, তার একান্ত দাবী হচ্ছে তা স্বীয় পথে স্বাধীনভাবে এগিয়ে যাবে। আবার এ কথাও অপরিহার্য যে, ‘বাতিল’ ‘হকের’ পথ রুখে দাড়াবে এবং তার কাছ থেকে তার পথকে ছিনিয়ে নেবে। মানুষকে মানুষের গোলামী থেকে মুক্ত করে একমাত্র আল্লাহর দাসত্বের দিকে নিয়ে যাবার জন্যে দ্বীনকে এগিয়ে যেতেই হবে যাতে করে সে আল্লাহর গোলামীকে পূর্ণ মাত্রায় প্রতিষ্ঠা করতে পারে। অপরদিকে ‘তাগুত’ শক্তির ক্ষেত্রে এটা অপরিহার্য যে তাগুত ‘হকের’ পথে বাধা হয়ে Wwww.icsbook.info
— পৃষ্ঠা ২২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।