তাফসীর ফী যিলালিল কোরআন ৯ম খণ্ড
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

মোতাবেক যখন তখন তাকে তার সামনে হাযির করতে হবে। তার এখতিয়ার বলতে শুধু এটুকু যে, ক্রেতার ইচ্ছানুযায়ী বিনা বাক্য ব্যয়ে তাকে তার মরধী মোতাবেক কাজে লাগানোর জন্যে তার আনুগত্য ও ফরমাবরদারী করবে । এই বিক্রয়ের বিনিময়ে সে অবশ্যই জান্নাত পাবে, যদি চুক্তি মেনে চলে । সে জান্নাত পাবার পথ হচ্ছে আল্লাহর পথে সংগ্রাম ও জেহাদে আত্মনিয়োগ করা, এর পরিণাম হয় শাহাদাত, না হয় বিজয় লাভ । অবশ্যই আল্লাহ তায়ালা জান্নাতের বিনিময়ে মোমেনদের কাছ থেকে তাদের জানমালকে খরিদ করে নিয়েছেন । তারা আল্লাহর পথে জেহাদ করে। এই জেহাদে তারা অন্যদের হত্যা করে, আবার কখনো নিজেরাও নিহত হয়। মোমেন হচ্ছে সে ব্যক্তি- যে এই কেনাবেচার চুক্তি সম্পাদন করে এবং এই চুক্তি মোতাবেক চলো৷সর্বোপরি আল্লাহর নির্ধারিত মূল্যে সত্তুষ্ট হয়। মোমেন সে ব্যক্তি যে জানে যে, ক্রেতা হচ্ছেন আল্লাহ তায়ালা আর সে হচ্ছে বিক্রেতা । জানমাল তো আল্লাহরই দেয়া, তিনিই এর একমাত্র মালিক । এটা মোমেনদের জন্যে আল্লাহর একান্ত মেহেরবানী যে, তবু তিনি এর একটা মূল্য নির্ধারণ করে দিয়েছেন। অথচ তিনি মূল্য নির্ধারণ নাও করতে পারতেন । কারণ তিনিই আমাদের জানমালের চূড়ান্ত মালিক । এটা তীর বিশেষ রহমত যে, তিনি মোমেনকে এর বিক্রেতা বলেছেন এবং এই বিক্রয় চুক্তি পালনকারী সাব্যস্ত করেছেন। এটাও তার বিশেষ দয়া যে, তিনি এর মূল্য হিসেবে নিজের ওয়াদা অংগীকারের কথা ঘোষণা করেছেন এবং এই চুক্তি পালন করাকে মানবতার চূড়ান্ত মাপকাঠি হিসেবে স্থির করেছেন। অপরদিকে এই চুক্তির লংঘনকে পণশুত্বের মাপকাঠি হিসেবে চিহ্নিত করেছেন। তাও কোন স্তরের পশু! একান্ত নিম্নমানের পশু। আল্লাহর কাছে নিকৃষ্ট স্তরের জানোয়োর হচ্ছে- ‘যারা কাফের, যারা ঈমান আনে না । যাদের সাথে তুমি চুক্তি করেছো- অথচ তারা বারবার সে চুক্তির বরখেলাপ করে ।' সর্বোপরি এরা আল্লাহকেও ভয় করে না। আল্লাহর দরবারে পুরস্কার কিংবা শাস্তি সম্পূর্ণভাবে এই চুক্তি মেনে চলা কিংবা তা ভংগ করার ওপর নির্ভর করে। এই ঈমানের আনুগত্যের বন্ধন প্রতিটি মোমেনের ঘাড়ের ওপরই রয়েছে। সে এ বন্ধনের দায়িত্ব পালনের অবশ্যই ক্ষমতা রাখে যতোক্ষণ পর্যন্ত তার ঘাড় থেকে ঈমান খসে পড়বে না, ততোক্ষণ পর্যন্ত তার ঘাড়ে এই আনুগত্যের বন্ধনও অব্যাহত থাকবে এ কথা কয়টি যখন আমি এখানে লিখতে যাচ্ছি, তখন আমার নিজের প্রচন্ড ভয় হচ্ছে আল্লাহর এই ফরমান কতো মহান কতো ভীতিপ্রদ ৷ আল্লাহ তায়ালা মোমেনদের কাছ থেকে তাদের জান-মাল জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন । তারা আল্লাহর পথে জেহাদ করে- জেহাদের ময়দানে অন্যদের যেমন তারা হত্যা করে, নিজেরাও নিহত হয়। হে মালিক! একান্তভাবে তোমারই সাহায্য চাই। কেননা এটা বড়ো কঠিন প্রতিশ্র্তি। আজ দুনিয়ার আনাচে কানাচে বসবাসকারী অসংখ্য মানুষ যারা নিজেদের মুসলমান মনে করে- এদের অবস্থা হচ্ছে, এরা সবাই ঘরের কোণে নিভৃতে বসে আছে। আল্লাহর সার্বভৌমত্বকে দুনিয়ায় প্রতিষ্ঠা করার জন্যে জেহাদে ঝাপিয়ে পড়ে না। মানুষরূপী যে ডাকাত ও বিদ্রোহীরা মানুষের জীবন থেকে আল্লাহর মালিকানার বন্ধন ছিনিয়ে নিয়েছে এরা তাদের বিরুদ্ধে কিছুই বলে না- এদের বিরুদ্ধে জেহাদ করে না, জেহাদের ময়দানে কাউকে হত্যা করে না- নিজেরাও নিহত হয় না। রসূলে করীমের মোবারক যুগে এই আয়াত ও এর বাক্যগুলো শানিত তরবারির ন্যায় মানুষের হৃদয়ে প্রচন্ড আঘাত হানতো । তারা সাথে সাথেই তাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে একনিষ্ঠ মোমেন হয়ে যেতো । তাদের কানের কাছে এসব আয়াত কিছু শব্দ বিশিষ্ট কথা হিসেবে বিবেচিত হতো না Wwww.icsbook.info

— পৃষ্ঠা ২২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।