তাফসীর ফী যিলালিল কোরআন ৯ম খণ্ড
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

একই ভাবে এই আলোচনার সংক্ষিপ্ত বক্তব্যে এ কথাও জানা যায় যে, বর্তমান সময়ে আল্লাহর আয়াত ও শরীয়তের ব্যাখ্যাতারা কি মানসিক দৈন্যের শিকার হয়ে আছে । তারা চেষ্টা করছে ইসলামী জেহাদের এই আদেশকে একটি সংকীর্ণ সময় ও সীমানার মধ্যে সীমাবদ্ধ করে দিতে । অথচ আল্লাহ তায়ালার কেতাব ঘোষণা করছে গোমরাহী ও জাহেলিয়াতের বিরুদ্ধে প্রতিটি যামানায় প্রতিটি ভূখন্ডে এই জেহাদ জারী রাখতে এবং এই কেতাব এই হুকুম দিচ্ছে আশেপাশের কাফেরদের সাথে একটি স্থায়ী যুদ্ধ অব্যাহত রাখতে ৷ কোনো অবস্থায়ই এই স্থায়ী জেহাদ থেকে গাফেল হওয়া যাবে না এবং এ ব্যাপারে নিজেদের মধ্যে কঠোরতা সৃষ্টি করতে হবে। কেননা তাদের সাথে তোমাদের মৌলিক পার্থক্য রয়েছে। তোমরা আল্লাহর সার্বভৌমত্ব ও একত্রে বিশ্বাস করো, তারা তা বিশ্বাস করে না। তারা গায়রুল্লাহর সার্বভৌমত্ব শুধু তাদের নিজেদের ওপরেই নয়, তোমাদের ওপরও চাপিয়ে দিতে চায়। তারা বান্দাদের অন্য মানুষের গোলামীতে নিমজ্জিত করে দিতে চায় । অথচ সার্বভৌমত্ব সর্বাবস্থায়ই আল্লাহ তায়ালার জন্যে । এই হচ্ছে তাদের একটা বুনিয়াদী যুলুম ও বাড়াবাড়ি!ংযার কারণে মুসলমানদের সর্বশক্তি দিয়ে তাদের বিরুদ্ধে জেহাদ করতে হবে। আমি এই সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি । এবার আমি বিস্তারিত ব্যাখ্যায় অবতীর্ণ হবো। আল্লাহক্স সাখণ্যে মোমেনের ক্রয় বিক্রয়ের চুক্তি কোরআনের এই অংশটিকে আমি কোরআন হেফয করার সময় অসংখ্য বার পড়েছি এবং শুনেছি । তারপর গত সিকি শতক ধরে অসংখ্য বার আমি এ আয়াতের তেলাওয়াত করেছি, দরস দিয়েছি কিন্তু তাফসীর ‘ফী যিলালিল কোরআনে’ যখন আমি এ আয়াত কয়টিকে দেখলাম, তখন মনে হলো আমি এ থেকে এখন এমন কিছু জিনিস অর্জন করছি, যা ইতিপূর্বেকার অসংখ্য তেলাওয়াত ও দরসে হাসিল করতে পারিনি। মূলত, এ হচ্ছে মহান কয়েকটি আয়াতের সমষ্টি- যাতে মোমেনের সাথে আল্লাহ তায়ালার সম্পর্ক পরিস্ষুট হয়ে ওঠে । মোমেন আল্লাহর সাথে আনুগত্যের যে চুক্তি সম্পাদন করেছে, তার প্রকৃতি বর্ণনা করে। অতএব একমাত্র সেই হচ্ছে সঠিক অর্থে মোমেন, যে ব্যক্তি এ সম্পাদিত চুক্তি মেনে চলে এবং তার জীবনে এই চুক্তির বাস্তব লক্ষণ ফুটে ওঠে । অন্যথায় এটি হচ্ছে নিছক একটি দাবী মাত্র- যার সত্যতা অবশ্যই প্রমাণের দাবী রাখে । এই আনুগত্যের চুক্তি- যাকে আল্লাহ তায়ালা মেহেরবানী করে পারস্পরিক বেচাকেনার চুক্তি নাম দিয়েছেন, তার মূল কথা হচ্ছে আন্পাহ তায়ালা ঈমানদারদের জান ও মাল তার নিজের জন্যে নির্দিষ্ট করে নিয়েছেন। এখন থেকে তাদের কোনো জিনিসই আর তাদের নিজের রইলো না। তাদের কর্তব্য হচ্ছে এর কোনো কিছুই সে নিজের জন্যে বাচিয়ে রাখবে না। সব কিছুকেই আল্লাহর রাহে ব্যয় করে দেবে। এগুলোর কোনো কিছুর ওপরই তার আর নিজস্ব মালিকানা কিংবা অধিকার নেই । বেচাকেনার চুক্তি যেহেতু সম্পাদিত হয়ে গেছে- ক্রেতা যেভাবেই চাইবে, যখনই চাইবে তার কেনা মাল সে ব্যবহার করবে, এবং এই কেনা মালের ওপর সে যখন চাইবে তখন তাই কর্তব্য বলে আরোপ করবে। আবার সীমাবদ্ধ করতে চাইলেও তা সে করবে। আর বিক্রেতা- যে তার জিনিস বিক্রি করে দিয়েছে তাতে তার কোনো মালিকানা কিংবা অধিকার থাকবে না । এখন সেই বিক্রীত বস্তু ক্রেতার সম্পদে পরিণত হয়ে গেছে- বিক্রেতার অধিকার নেই যে, সে তার এই জান ও মালকে তার নিজস্ব মরযধী মোতাবেক খরচ করবে, ক্রেতার মরষযী Wwww.icsbook.info

— পৃষ্ঠা ২২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।