তাফসীর ফী যিলালিল কোরআন ৯ম খণ্ড
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

প্রকাশ্যে একাধিক ব্যক্তি ইসলাম গ্রহণ করেনি । এরপর মদীনার মুসলমানরা পরামর্শ করা শুরু করলো । সবার প্রশ্ন একটাই, মন্ধার পাহাড়ে পাহাড়ে প্রাণ ভয়ে ঘুরে বেড়ানোর জন্যে আমরা রসূল (স.)-কে আর কতদিন একাকী থাকতে দেবো? একদিন আমাদের মধ্য থেকে ৭০ জন (১) হজ্জের মওসুমে রসূল (স.)-এর সাথে দেখা করতে গেলাম ৷ আমরা পাহাড়ের ভেতরে তীর সাথে দেখা করার সময় ও স্থান নির্ধারণ করলাম । অতপর একজন দু'জন করে যেতে যেতে সবাই একত্রে তার কাছে সমবেত হলাম । তারপর আমরা জিজ্ঞেস করলাম, ‘হে রসূল! আমরা কোন বিষয়ে আপনার কাছে অংগীকার দেব?” তিনি বললেন, ‘তোমরা অংগীকার করবে যে, ব্যস্ততা কিংবা অবসর এবং অভাব কিংবা প্রাচ্য সর্বাবস্থায় আল্লাহ ও তার রসূলের হুকুম শুনবে ও আনুগত্য করবে। সৎ কাজের আদেশ দেবে ও অসৎ কাজ থেকে নিষেধ করবে । আল্লাহর দিকে মানুষকে ডাকতে গিয়ে কারো নিন্দা সমালোচনার ভয় করবে না। আমি যখন তোমাদের কাছে আসবো, তখন আমাকে সাহায্য করবে এবং তোমরা নিজেদেরকে, স্ত্রীদেরকে ও সন্তানদেরকে যেভাবে সংরক্ষণ কর আমাকেও সেই ভাবে সংরক্ষণ করবে, এটা করলে তোমাদের জন্যে জান্নাত নির্ধারিত থাকবে ৷' এরপর আমরা রসূলের কাছে এগিয়ে গেলাম । আমাদের ৭০ জনের মধ্যে আমার পরেই কনিষ্ঠতম ব্যক্তি আসয়াদ বিন যুরারা রসূল (স.)-এর হাত ধরে বসলো । আসয়াদ বললো, ‘হে ইয়াসরিববাসী! তাড়াহুড়ো করো না। আমরা তাকে আল্লাহর রসূল হিসাবে বিশ্বাস করেছি বলেই তার কাছে এসেছি। আজ তাকে এখান থেকে বের করে নেয়ার অর্থ দাড়াবে সমগ্র আরব জাতির বিরুদ্ধে যুদ্ধের চ্যালেঞ্জ দেয়া এবং আমাদের শ্রেষ্ঠ ব্যক্তিদের হত্যার ঝুঁকি গ্রহণ । তোমরা যদি এ সবের ওপর ধৈর্যধারণ করতে পার তাহলে তাকে গ্রহণ করো । এর প্রতিদান তোমরা আল্লাহর কাছে পাবে। আর যদি ভয় পাও, তা হলে তাকে ছেড়ে দাও এবং তা স্পষ্ট করে বলে দাও । এটা আল্লাহর কাছে তোমাদের সাফাই দেয়ার সর্বোত্তম ব্যবস্থা ৷’ সবাই বললো, ‘হে আসয়াদ! তুমি একটু থামো আল্লাহর কসম, আমরা এই অংগীকারকে কখনো ত্যাগ করবো না এবং তা কখনো ংঘনও করবো না। এরপর আমরা তার কাছে এগিয়ে গেলাম এবং অংগীকার করলাম । তিনি আমাদের অংগীকার নিলেন ও শর্ত আরোপ করলেন এবং তার বিনিময়ে জান্নাতের ওয়াদা দিলেন। (আহমদ, বায়হাকী ও বাযযার) সুতরাং বুঝা যাচ্ছে যে, আনসাররা সুস্পষ্ট ও সুনিশ্চিতভাবে বুঝতে পেরেছিলেন এই অংগীকারের দায় দাযিত্ব কী কী। তারা এও জানতেন যে, এই সব অংগীকারের বিনিময়ে তারা দুনিয়ায় কিছুই পাওয়ার প্রতিশ্রুতি পাননি, এমনকি বিজয়ও নয়। এর বিনিময়ে জান্নাত ছাড়া আর কিছুই পাওয়া যাবে বলে তাদেরকে প্রতিশ্রুতি দেয়া হয়নি, তা তারা জানতেন তা সত্তেও তারা এই অংগীকারের প্রতি এতো একনিষ্ঠ ও তা রক্ষার জন্যে এতো ব্যাকুল ছিলেন। সুতরাং একই ধরনের নিষ্ঠা, আন্তরিকতা, প্রস্তুতি ও প্রশিক্ষণ লাভকারী প্রথম ঈমান আনয়নকারী মোহাজেরদের সাথে সাথে এই আনসাররাও যে মদীনার প্রথম যুগের ইসলামী সমাজ ও রাষ্ট্রের ভিত্তি বলে পরিগণিত হবেন, সেটা ছিলো অবধারিত ৷ তবে মদীনার ইসলামী সমাজে এই নিষ্ঠা, আন্তরিকতা ও বিশুদ্ধতা বেশী দিন স্থায়ী হয়নি। মদীনায় ইসলাম বিজয়ী হয়েছিলো ও সর্বত্র ছড়িয়ে পড়েছিলো । ফলে অনেক লোক, বিশেষত নিজ নিজ গোত্রে যারা প্রভাবশালী, তারা তাদের পদমর্যাদা বজায় রাখার জন্যে তাদের গোত্রের সাধারণ (১) প্রকৃতপক্ষে তাদের সংখ্যা ছিল ৭২, কিত্তু আরবরা দশের নীচের খুচরা সংখ্যাটা সাধারণত গণনা থেকে বাদ দিতে অভ্যস্ত ছিল। Wwww.icsbook.info

— পৃষ্ঠা ২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।