মদীনার (মূল) অধিবাসী ও তাদের আশপাশের বেদুইন আরবদের জন্যে ১২০-১২১) আল্লাহর পক্ষ থেকে জেহাদের সাধারণ ঘোষণা আসলে দেশের সব মানুষের ওপর জেহাদ ফরয হয়ে যায়। সে অবস্থায় কারো জন্যেই পেছনে পড়ে থাকা বৈধ নয়। তবে এ ধরনের অবস্থা না হলে জেহাদের জন্যে প্রতিটি বস্তি ও দল থেকে একটা গ্রুপ জেহাদের ময়দানে যাবে এবং প্রয়োজনীয় কাজ করবে, যেমন যমীনের উন্নতি করা, ফসলের উৎপাদন করা- পরিশেষে এ উভয় দলের কাজ একীভূত হয়ে উভয়ের উদ্দেশ্যে একটি প্রান্তে এসে মিশে যাবে৷ ঘোষণা হচ্ছে, মোমেনদের কখনো (কোনো অভিযানে) সবার.......... (আয়াত ১২২) পরবর্তী আয়াতে জেহাদী আন্দোলনের গতি-প্রকৃতি বর্ণনা করা হয়েছে। এ সময় গোটা আরব উপদ্বীপ ইসলামের সমগ্র বুনিয়াদ ও তার অগ্রগামিতা রোধ করার জন্যে উঠে-পড়ে লেগেছিলো। অবস্থা এমন পর্যায়ে এসে উপনীত হয়ে পড়েছিলো যে, সবকটি কাফেরের সাথে যুদ্ধ করার প্রয়োজন হয়ে পড়েছিলো- যেন কুফরী ফেৎনা নিঃশেষ হয়ে যায় এবং দ্বীন সার্বিকভাবে আল্লাহর জন্যে নির্ধারিত হয়ে যায়। একইভাবে সব আহলে কেতাবদের সাথেও যুদ্ধের আদেশ দেয়া হয়েছিলো- যাতে করে তারা তোমাদের সামনে নত হয়ে তোমাদের অধীনতার করো- তথা জিযিয়া দিতে বাধ্য হয়ে যায়। এরশাদ হচ্ছে, হে ঈমানদার লোকেরা, কাফেরদের মধ্যে যারা তোমাদের .......,. (আয়াত ১২৩) আল্লাহর সাথে আনুগত্যের চুক্তি সম্পাদন করা, তার দাবী তার আন্দোলনের প্রকৃতির বিস্তারিত বিবরণ দেয়ার পর পরবর্তী আয়াত কটিতে কোরআনের প্রতি মোনাফেকদের আচরণ ও মোমেনদের আচরণ দেখানো হয়েছে। কেননা তাতে একদিকে মোমেনদের আকীদা বিশ্বাস তাদের ব্যবহারিক জীবনের আদেশ নিষেধ নিয়েই নাযিল হয়েছিলো অপরদিকে এ কথাও বলা হচ্ছিলো যে, মোনাফেকদের জন্যে কোনো রকম দলীল প্রমাণ, ভীতি প্রদর্শন ও বিপদ মুসীবত নাযিল এর কোনেটাই কোনো কাজে আসে না । বলা হচ্ছে, যখনি কোনো (নতুন) সূরা নাযিল হয়, তখন (আয়াত ১২৪-১২৬) শেষ যে দুটো আয়াত দিয়ে সূরার শেষ আলোচনার সমাপ্তি টানা হচ্ছে, তাহলো রসূলের প্রকৃতি ও তার মেযাজ বর্ণনা । মোমেনদের জন্যে তার আগ্রহ, তাঁর দয়া ও স্মেহসূলভ মনোভাব । সর্বশেষ আয়াতটিতে রসূলকে আদেশ দেয়া হয়েছে যেন তিনি সর্বাবস্থায় শুধু আল্লাহর ওপর ভরসা করেন এবং যারা আল্লাহর হেদায়াত গ্রহণ করেনি, তাদের সম্পূর্ণ এড়িয়ে চলেন। বলা হয়েছে, (হে মানুষরা শোনো) তোমাদের কাছে তোমাদেরই মধ্য থেকে...... (আয়াত ১২৮-১২৯) সূরার এই শেষ অংশের বর্ণনায় সম্ভবত এ কথাটা পরিষ্কার হয়ে গেছে যে, দ্বীন ইসলামে জেহাদের মর্যাদা একটি কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ বিষয় । আকীদা ও বিশ্বাসের ভিত্তিতে ইসলাম ও কুফরীর সম্পর্ক সম্পূর্ণ ভিন্নমুখী । মোমেনরা জান মাল দিয়ে রসূলের সাথে যে জান্নাত পাবার চুক্তি করেছে তার পরিষ্কার অর্থ হচ্ছে যে, তারা দ্বীনকে গোটা দুনিয়ার সামনে পেশ করার জন্যে জেহাদে অবতীর্ণ হয়েছে। তারা এর বিনিময় দুনিয়ায় নয়- আখেরাতে জান্নাতের মাধ্যমে পেতে চায় । তাদের দায়িত্ হচ্ছে আল্লাহর সীমা সরহদকে সংরক্ষণ করা । আল্লাহর বান্দাদের সামনে তার সার্বভৌমত্বকে প্রতিষ্ঠা করা । যে ব্যক্তি ও দল এর বিরোধীতা করে সর্বশক্তি দিয়ে তাদের মোকাবেলা করবে। Wwww.icsbook.info
— পৃষ্ঠা ২১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।