তাফসীর ফী যিলালিল কোরআন ৯ম খণ্ড
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

মানুষদের জীবনে আল্লাহর সীমারেখাকে যথাযথ কায়েম রাখা । এ ব্যাপারে আল্লাহ তায়ালা বলছেন, (যারা আল্লাহর দরবারে) তাওবা করে (নিষ্ঠার সাথে তার) এবাদাত করে........ (আয়াত ১১২) কোরআনের বর্ণনার গতি অনুযায়ী পরবর্তী আয়াতে যারা আল্লাহর সাথে এ বেচাকেনার চুক্তি সম্পাদন করেছে, আর যারা আল্লাহর সাথে এমন কোনো ধরনের চুক্তি সম্পাদন করেনি- এ উভয় দলের সম্পর্ককে আলাদা ও বিচ্ছিনু করে দেয়া হয়েছে। এমনকি তারা যদি একান্ত ঘনিষ্ঠ আত্মীয় ও আপনজনও হয়, তাহলেও এদের মধ্যে আর পারস্পরিক কোনো সম্পর্ক থাকবে না। এর কারণ হচ্ছে, এদের উভয়ের লক্ষ্য হচ্ছে ভিন্নমুখী । উদ্দেশ্য ও মনযিল আলাদা আলাদা ৷ যারা এই বন্ধনে একবার আল্লাহর সাথে নিজেদের জড়িয়ে নিয়েছে, তারা হচ্ছে জান্নাতের বাশিন্দা। অপরদিকে যারা এখনো এ চুক্তি সম্পাদন করেনি, তারা হচ্ছে জাহান্নামী । এখন এ দু'দলের মাঝে দুনিয়া ও আখেরাতের যাবতীয় সম্পর্ক, চলাফেরা শেষ হয়ে গেলো । এ থেকে এ কথাটা স্পষ্ট হয়ে গেলো যে, রক্ত, বংশ ও আত্মীয়তার সম্পর্ক কখনো জার্নাতীদের সাথে জাহান্নামী মানুষের সম্পর্কের সেতুবন্ধ হতে পারে না- এসব বৈষয়িক সম্পর্কের মাঝে এমন কোনো যোগ্যতাই নেই যে, এদের উভয়ের মিলাতে পারে। এ পর্যায়ে আল্লাহর এরশাদ হচ্ছে, নবী ও তার ঈমানদার (সাথীদের) জন্যে এটা মানায় না (আয়াত ১১৩-১১৪) মোমেন আনুগত্যের এই চুক্তি শুধু আল্লাহর সাথে করেছে । তাই তার যাবতীয় বন্ধুত্ব শুধু আল্লাহর জন্যেই নির্দিষ্ট । তার সব সম্পর্ক এরই ওপর নির্ভর করে আল্লাহর পক্ষ থেকে একথাটার ঘোষণা- ঈমানদারদের যাবতীয় সন্দেহ যাবতীয় দ্বন্দ থেকে বাচিয়ে দেয়। এই স্পষ্ট ঘোষণা তাদের সব ধরনের গোমরাহী থেকেও মাহফুয করে রাখে । তাদের জন্যে আল্লাহর বন্ধুত্ব ও তার সাহায্যই যথেষ্ট । একবার এই বিষয়টি অর্জিত হয়ে গেলে তাদের সত্যিকার অর্থে আর কোনো জিনিসেরই দরকার হয় না। তিনিই হচ্ছেন আসমান যমীনের সর্বময় বাদশাহ ৷ তিনি ছাড়া আর কারো কোনো কিছুর ক্ষমতাই নেই । আল্লাহ তায়ালা বলছেন- আল্লাহ তায়ালা এমন নন যে, কোনো জাতিকে একবার হেদায়াত দানের পর........ (আয়াত ১১৫-১১৬) আল্লাহর সাথে চুক্তি ও আনুগত্যের এই যখন আসল প্রকৃতি, তখন একবার এই চুক্তি সম্পাদন করে নেয়ার পর আল্লাহর পথে জেহাদ করা থেকে দ্বিধা দ্বন্দ্বে লিপ্ত হওয়া কিংবা এ পথ থেকে পিছু হটে যাওয়া অবশ্যই একটা বিরাট রকমের ব্যাপার । তারপরও যারা এই দ্বিধা-দ্বন্ব করেছে এবং জেহাদে না গিয়ে পেছনে থেকে গেছে, সে সব মোমেনকে আল্লাহ্‌ তায়ালা মাফ করে দিয়েছেন। কেননা আল্লাহ তায়ালা তাদের নেক নিয়তের কথা জানতেন । তাদের নিষ্ঠার কথাও তিনি জানতেন । এটা ছিলো তাদের ওপর আল্লাহর বিশেষ অনুগ্রহ । আল্লাহ তায়ালা বলেছেন- এখান হকে তাহ তৃয়াজ সবাত জরিরানী 1২ ২ ৫ লোকতনযো রসূলের প্রতি আনুগত্যের দায়িত্ব বর্ণনা করছেন। কেননা তারাই ছিলো রসূলের সবচাইতে ঘনিষ্ঠ ব্যক্তি । তাদের সামষ্টিক কর্মকান্ডের ওপর ইসলামের ভিত্তি ছিলো নির্ভরশীল । ইসলামী আন্দোলনেরও কেন্দ্রভূমি ছিলো এটি । জেহাদের ময়দানে তাই এদের পেছনে পড়ে থাকা ছিলো খুবই খারাপ ব্যাপার । তাদের প্রতিটি কদমে এখানে আল্লাহর পথে অর্থ ব্যয় করার কথার গুরুত্ও বুঝানো হয়েছে। কেননা আল্লাহর সাথে সম্পাদিত চুক্তির এটাও ছিলো একটি বিশেষ দাবী যে, তারা এ পথে নিজেদের অর্থ ব্যয় করবে ৷ এরশাদ হচ্ছে, Wwww.icsbook.info

— পৃষ্ঠা ২১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।