ADr dt Y + 3৩ abl 5% PU ub Sra) 39) AcA BB Lose Dp AU 6 abl Syl 373 ঈমানদারদের প্রতি সে হচ্ছে স্নেহপরায়ণ ও পরম দয়ালু ৷ ১২৯. এরপরও যদি এরা (এমন কল্যাণকামী একজন রসূলের কাছ থেকে) মুখ ফিরিয়ে নেয়, তাহলে তুমি (তাদের খোলাখুলি) বলে দাও, আল্লাহ তায়ালাই আমার জন্যে যথেষ্ট, তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই; (সমস্যায় সংকটে) আমি তীর ওপরই ভরসা করি এবং তিনিই হচ্ছেন মহান আরশের একচ্ছত্র অধিপতি । তাফসীর আয়াত ১১৯১১-১৯২৯ সূরার এটি হচ্ছে শেষ অংশ, শেষ আলোচনা । এতে মুসলিম সমাজের সাথে অমুসলিম সম্প্রদায়ের পারস্পরিক সম্পর্কের অবশিষ্ট বিষয়গুলো বর্ণনা করা হয়েছে। এ আলোচনা শুরু করা হয়েছে মুসলমানের সাথে তার মালিকের সম্পর্কের মূল্যায়নের মধ্য দিয়ে । এখানে ইসলামের সে মূল প্রকৃতি বর্ণিত হয়েছে যার ঘোষণা সূরার এ পর্যায়ে দেয়া হয়েছে। এখানে দ্বীনের হুকুম আহকামের বর্ণনা পেশ করা হয়েছে। এর সাথে এই আন্দোলনের দিক ও বৈশিষ্ট্যের আলোচনাও করা হয়েছে। ইসলামী জীবন বিধানে কোনো মানব সন্তানের প্রবেশ যেন একজন ক্রেতা বিক্রেতার মাঝে সম্পাদিত কোনো চুক্তি । এখানে আল্লাহ তায়ালা হচ্ছেন ক্রেতা আর মোমেন হচ্ছে বিক্রেতা ৷ এটা হচ্ছে আল্লাহর সাথে মোমেনের সম্পাদিত একটি আনুগত্যের চুক্তিনামা- এ চুক্তিনামায় স্বাক্ষর দানের পর মোমেনের কোনো জিনিসই তার আর নিজের থাকে না, না তার মাল, না তার জান । এরপর সে তার জীবনকে আল্লাহ তায়ালা ও তার পথে জেহাদ করা থেকে লুকিয়ে রাখতে পারে না । যার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আল্লাহর বিধান সমুন্নত হোক এবং জীবনের সব কয়টি দিক ও বিভাগ আল্লাহর দ্বীনের অনুগত হয়ে থাক । সূরার এ শেষ অংশে মোমেন তার জীবন ও তার সম্পদকে একটি সুনির্দিষ্ট মূল্যের বিনিময়ে আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছে আর সে নির্দিষ্ট মূল্যটি হচ্ছে জান্নাত ৷ মূল্যের দিক থেকে তার জান আর মাল তো কোনো অবস্থায়ই জান্নাতের সমান হতে পারে না। আসলে এটাকে বিনিময় মূল্য হিসেবে নির্ধারণ করা মোমেনের ওপর আল্লাহর এক বিশেষ অনুগ্রহ । যেমন এরশাদ হচ্ছে, (আয়াত ১১১) যে সব লোক এ ক্রয় বিক্রয় চুক্তিতে স্বাক্ষর করেছে, তারা ছিলো সমাজের কতিপয় বাছাই করা আল্লাহর নেক বান্দাহ । তাদের মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য ছিলো, যা সাধারণত অন্য মানুষের মধ্যে পাওয়া যেতো না। এর কিছু গুণ বৈশিষ্ট্য ছিলো তাদের ব্যক্তি-চরিত্রের সাথে জড়িত, যা দিয়ে তারা আল্লাহর সাথে বেচাকেনার চুক্তি করেছে। এগুলোর কিছু তাদের দৈনন্দিন অভ্যাসের সাথেও সম্পৃক্ত ছিলো । আবার তাদের এমন কিছু গুণও ছিলো যার সম্পর্ক ছিলো ব্যক্তিগত সীমারেখার বাইরে- এগুলোকেও তারা নিজেদের ওপর করণীয় করে নিয়েছিলো। যেমন আল্লাহর অন্য বান্দাহকে নেক কাজের আদেশ দেয়া, তাদের অন্যায় কাজ থেকে ফিরিয়ে রাখা । এই গুণটি দ্বারা আল্লাহর দ্বীনকে আল্লাহর যমীনে প্রতিষ্ঠা করা এবং এর দ্বারা নিজেদের জীবনে ও অন্যান্য খিল্লাল নম ২৮ www.icsbook-.info
— পৃষ্ঠা ২১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।