কোরআনে হাকীমের অভিনব বর্ণনাভঙ্গি আমাদের সামনে গতিসমস্পন্ন একটি চিত্র অংকন করছে, যা মসজিদে তাকওয়ার পাশে নির্মিত প্রত্যেকটি মাসজিদে যেরারের পরিণতি সম্পর্কে আমাদেরকে অবহিত করে দিচ্ছে । পাশাপাশি সে চিত্র প্রতারণার উদ্যোগেরও উন্মোচন করে, যার পেছনে ঘৃণ্য উদ্দেশ্য লুক্কায়িত থাকে এরশাদ হচ্ছে, যে ব্যক্তি তার ঘরের ভিত্তি স্থাপন করেছে আল্লাহর ভয় ............... (আয়াত ১০৯) তাকওয়ার উঁচু মযবুত নিরাপদ বুনিয়াদ সম্পর্কে অবহিত হওয়ার পর তার বিপরীত যেরারের বুনিয়াদ সম্পর্কে অবহিত হওয়া উচিত । এই বুনিয়াদ এক গর্তের কিনারায় অবস্থিত, যা যে কোনো সময়ই ধসে পড়তে পারে এবং যা একটি উপত্যকার স্থিতিহীন প্রান্তের ওপর অবস্থিত। এটা ধ্বংসপ্রাপ্ত নড়বড়ে একটি মাটির টিলার ওপর দন্ডায়মান । আমরা সে নড়বড়ে ভিতকে দেখতে পাচ্ছি তা আস্তে আস্তে সোজা জাহান্নামে গিয়ে পতিত হচ্ছে। ‘আর আল্লাহ তায়ালা এ ধরনের যালেমদেরকে কখনো সোজা পথ দেখান না ।' তারা কাফের মোশরেক, যারা এ বুনিয়াদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলো । এটা ছিলো এ দ্বীনের সাথে প্রতারণা । নিসন্দেহে এটি একটি অভিনব দৃশ্য । যাকে কয়েকটি শব্দ অত্যন্ত নিপুণভাবে অংকন করেছে। যারা প্রতারণা, কুফর এবং নেফাকের পথে মানুষকে আহ্বান করছে, তাদের বিপরীতে যারা বিশ্ব মানবতাকে হকের প্রতি আহ্বান করছে, তাদের সবাইকে এর মাধ্যমে সেই আহ্বানের পরিণতির ব্যাপারেও আশ্বস্ত করা হচ্ছে । অনুরূপভাবে এর মাধ্যমে যারা প্রতারণা, ষড়যন্ত্র এবং ক্ষতি সাধনের বিপরীতে তাকওয়ার ওপর ভিত্তিপ্রস্তর স্থাপন করছে, তাদেরকে সান্ত্বনা দেয়া হচ্ছে। এরশাদ হচ্ছে, ওরা যে ঘর বানিয়েছে, তা হামেশাই তাদের অন্তরে ........... (আয়াত ১০) ধসে পড়ার নিকটবর্তী গর্তের কিনারা ধসে পড়লো ধসে পড়লো যেরারের বুনিয়াদসহ, যার ওপর তা প্রতিষ্ঠিত ছিলো সেই ইমারতটি বুনিয়াদসহ সোজা জাহান্নামের আগুনে গিয়ে পড়লো । আর জাহান্নাম কতইনা নিকৃষ্ট স্থান। ভংগুর এই ইমারতের প্রভা মোমেনদের অন্তরে সর্বদা জাগরূক থাকবে । | ধসে পড়া ইমারতের চিত্র নিসন্দেহে মানুষের মনে সন্দেহ, চিন্তা এবং অস্থিরতার সৃষ্টি করে! প্রথম চিত্রটি হচ্ছে বাস্তব, আর দ্বিতীয়টি হচ্ছে হৃদয় বিদারক এ দুটি চিত্র পরস্পর বিরোধী দুটি অভিনব দৃশ্য, এখানে একত্রিত করেছে । যাকে কোরআনের অতুলনীয় বর্ণনা ভংগি একে দিয়েছে। প্রতারক, নড়বড়ে আকীদার অধিকারী এবং অস্থিরচিত্তের ব্যক্তি কখনো নিরাপদ ও স্থির হতে পারে না, সে তার দোষ উন্মোচনের ব্যাপারে সদা অস্থির ও সন্দিহান থাকে । এটাই হচ্ছে কোরআনে হাকীমের অভিনবত্ব যে, কোরআন যে কোনো অদেখা বস্তুকে নিখুত বাস্তব চিত্রের মাধ্যমে অত্যন্ত সুন্দর ভাষায় মানুষের সামনে উপস্থাপন করে। মাসজিদে যেরার এবং তার প্রতিষ্ঠাতাদের মুখোশ উন্মোচন মুসলিম সমাজকে সুস্পষ্ট ঈমানী বিভিন্ন স্তরে সুবিন্যস্ত করে, ইসলামী আন্দোলনের পথ তার জন্যে খুলে দেয় কোরআনে হাকীম মুসলিম সমাজের নেতৃত্ব্দান করা, তাকে সঠিক পথের দিক নির্দেশনা দেয়া, অনুপ্রাণিত করা এবং বৃহৎ দায়িত্বের জন্যে প্রস্তুত করার ক্ষেত্রে সদা কাজ করে যাচ্ছে। কোরআনে করীমকে বুঝতে একমাত্র ওই ব্যক্তিই সক্ষম, যে তার আন্দোলনগত বিশাল ক্ষেত্রকে গভীরভাবে অধ্যয়ন করে। অনুরূপভাবে তাকে একমাত্র ওই সকল লোকেরাই বুঝতে সক্ষম, যারা নিজেরাও তার সাথে আন্দোলিত হবে। Wwww.icsbook.info
— পৃষ্ঠা ২১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।