অবস্থানকারী বৃদ্ধ, দুর্বল ও অক্ষম লোকদের প্রতিদিন পাঁচৰ: মসজিদে হাযিরা দেয়া কঠিন ব্যাপার হয়ে দাড়ায় । কাজেই আমরা শুধুমাত্র নামাযীদের সুবিধার্থে এ নতুন মসজিদটি নির্মাণ করতে চাই । জবাবে রসূলে করীম (স.) বললেন, আমি এখন যুদ্ধের প্রস্তুতিতে ব্যস্ত আছি এবং শীঘ্রই আমাকে একটি বড় অভিযানে বের হতে হবে, সেখান থেকে ফিরে এসে ইনশাআল্লাহ্ নামায আদায় করবো । এরপর তিনি তবুক রওয়ানা. হয়ে গেলেন এবং তার রওয়ানা হওয়ার পর এ মোনাফেকরা এ মাসজিদে নিজেদের জোট গড়ে তুলতে এবং ষড়যন্ত্র পাকাতে লাগলো । কিন্তু তবুক্ক যুদ্ধ থেকে ফেরার পথে যখন তিনি মদীনার নিকটবর্তী এক স্থানে বিশ্রাম নিচ্ছিলেন, তখন মসজিদে যেরার সম্পর্কিত আলোচ্য আয়াতগুলো তার ওপর নাযিল হয়। এতে মোনাফেকদের ষড়যন্ত্র ফাস করে দেয়া হলো। আর তা হচ্ছে, সত্যের দাওয়াতকে ক্ষতিগ্রস্ত করা । আল্লাহর বন্দেগীর পরিবর্তে কুফরী করা, মোমেনদের মধ্যে বিভেদ সৃষ্টি করা এবং বাহ্যিক এবাদাতগাহকে এমন এক ব্যক্তির জন্যে গোপন খীটি বানানো, যে ইতিপূর্বে আল্লাহ ও তার রসূল (স.)-এর বিরুদ্ধে যুদ্ধে লিণ্ হয়েছিলো । আয়াতগুলো নাযিল হওয়ার পর রসূলে করীম (স.) কতিপয় সাহাবীকে যাদের মধ্যে আমের এবং হযরত হামযা (রা.)-এর হস্তা ওয়াহশীও উপস্থিত ছিলেন, এ হুকুম দিয়ে পাঠালেন যে, এখনি গিয়ে কথিত,মসজিদটি ধ্বংস করো এবং এতে আগুন লাগিয়ে দাও। আদেশ মতে তারা মসজিদটি সমূলে ধ্বংস করে মাটিতে মিশিয়ে দিয়ে আসলেন। অনুরূপভাবে সনদসহ উপরোক্ত ঘটনাটি আবদুল্লাহ ইবনে আব্বাস, সাঈদ ইবনে যোবার, মোজাহেদ, ওরওয়া ইবনুয যোবায়র এবং কাতাদা থেকে বর্ণিত হয়েছে। এ সেই মসজিদুয যেরার (যেরার মসজিদ) যেখানে না দাড়াবার তথা নামায না পড়ার জন্যে আল্লাহ তায়ালা তার রসূলকে নির্দেশ দিয়েছিলেন । বরং সেই প্রথম মসজিদ-- মসজিদে কুবাতেই এবাদাতের উদ্দেশ্যে দাড়াবার নির্দেশ দিলেন, যেই মসজিদটি প্রথম দিন থেকে তাকওয়ার ভিত্তিতে প্রতিষ্ঠিত করা হয়েছিলো, আর যে মসজিদ এমন কিছু লোককে অন্তর্ভুক্ত করে যারা পাক-পবিত্র থাকা পছন্দ করে। ‘আল্লাহ পবিত্রতা অর্জনকারীদেরকে ভালবাসেন ৷’ যে মাসজিদে যেরারকে রসূলের যুগে ইসলাম ও মুসলমানদের জন্যে ষড়যন্ত্র হিসাবে গ্রহণ করা হয়েছিলো, তার উদ্দেশ্য ছিলো মুসলমানদের ক্ষতি করা, আল্লাহকে অস্বীকার করা, আলোর আধারে যারা মুসলমানদের বিরুদ্ধে প্রতারণা ও ষড়যন্ত্রে লিপ্ত ছিলো তাদেরকে গোপন করা এবং দ্বীনের আলখেল্লা পরে দ্বীনের শত্রুদের সহযোগিতা করা । এ সেই মসজিদ, যাকে-আজকের যুগেও বিভিন্ন চিত্রে ব্যবহার করা হচ্ছে, যা দ্বীন ইসলামের শত্রুদের গ্রহণ করা একটি ঘৃণ্য মাধ্যম । এ মাধ্যমগুলোকে এমন কর্মকান্ডের আকারে গ্রহণ করা হয়, যার বাহ্যিক অবয়ব মনে হয় ইসলামের স্বার্থেই ব্যবহার করা হচ্ছে কিন্তু তার অভ্যন্তর ইসলামকে নিশ্চিহ্ন বা বিকৃত ও পরিবর্তনের জন্যে ব্যবহার করা হচ্ছে। অনুরূপভাবে তাকে এমনসব অবস্থার আকৃতিতে ব্যবহার করা হয় যার ওপর দ্বীনের সাইনবোর্ড লাগানো থাকে, কিন্তু উদ্দেশ্য থাকে দ্বীনের মস্ত বড় ক্ষতি করা । অধিকন্তু এ মাধ্যমগুলো বিভিন্ন সংগঠন, সংস্থা, বই পুস্তকের মাধ্যমে মুসলমানদেরকে শাস্তবনা দেয়, যে ইসলাম খুব ভালো অবস্থানেই আছে। যাকে নিয়ে চিন্তা ও অস্থিরতার কোনো কারণ নেই । মাসজিদে যেরাররূপী অসংখ্য চিত্র আজকের যুগেও ব্যবহার করা হচ্ছে, যার উদ্দেশ্য হচ্ছে মানুষকে বিভিন্নভাবে প্রতারিত করা । এখন সময় এসেছে এগুলোকে উন্মোচন করা, এদের ওপর থেকে প্রতারণার সাইনবোর্ড সরিয়ে ফেলা, এর বাস্তব অবস্থা মানুষের সামনে তুলে ধরা, তার গোপন রহস্য সম্পর্কেও মানুষকে সতর্ক করা দরকার । এরশাদ হচ্ছে, মোনাফেকদের মধ্যে এমন লোকও আছে, যারা তোমাদের ক্ষতি সাধন করার জন্যে (আয়াত নং ১০৭-১১০) Wwww.icsbook.info
— পৃষ্ঠা ২১১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।