পন্ডিতসুলভ মর্যাদার পাশাপাশি ভার দরবেশীর প্রভাবও মদীনা ও আশপাশের এলাকার অশিক্ষিত আরব সমাজে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিলো । নবী (স.) যখন মদীনায় পৌছলেন, মুসলমানরা তীর আশেপাশে এসে জড়ো হলো। এরপর ইসলামের সুমহান বাণী চারিদিকে ছড়িয়ে পড়লো ৷ আল্লাহ তায়ালা বদরের যুদ্ধে মুসলমানদের বিজয় দান করেন। তখন আবু আমের অত্যন্ত রাগাধিত হলো এবং রসূল, মুসলমান এবং ইসলামের বিরোধিতা করার জন্যে আদা জল খেয়ে লাগলো । এমনকি সে পালিয়ে মক্কার কোরায়শ কাফেরদের কাছে গেলো এবং তাদেরকে রসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্যে উত্তেজিত করে তুললো । অবশেষে কোরায়শ গোত্রসহ যেসব গোত্র তার কথায় সাড়া দিলো, তাদেরকে নিয়ে সে ওহুদ প্রান্তরে পৌছলো এবং মুসলমানদের বিরুদ্ধে লড়লো ৷ যুদ্ধের ফলাফল যা হবার হলো। আল্লাহ তায়ালা সে যুদ্ধে মুসলমানদের সাময়িক পরীক্ষা করলেন। কিন্তু পরিণাম মোত্তাকীদের পক্ষেই ছিলো। বলা হয়ে থাকে, ওহুদের যুদ্ধের ময়দানে সে অনেকগুলো গর্ত খুঁড়েছিলো, এরই একটির মধ্যে পড়ে গিয়ে নবী করীম (স.) আহত হয়েছিলেন। তার মাথা ফেটে সারা চেহারা মোবারক রক্তে রঞ্জিত হয়েছিলো তার দাত শহীদ হয়ে গেলো । ওহুদ প্রান্তরে মন্ুযুদ্ধ শুরু হওয়ার পূর্বে আবু আমের তার সম্পৃদায়ের আনসারদের সম্বোধন করে এক আবেগপূর্ণ বক্তব্য পেশ করে। তার মাধ্যমে সে তাদেরকে তার প্রতি আকৃষ্ট করতে চেয়েছিলো । এমনকি সে তাদের সাহায্য-সহযোগিতারও আশ্বাস দিয়েছিলো । তারা যখন তার বক্তব্যের মর্মবাণী বুঝতে পারে তখন তারা তাকে সম্বোধন করে বললো, ওহে ফাসেক, ওহে আল্লাহর শত্রু, তোমার গুপ্তচরবৃত্তিতে আল্লাহ যেন বরকত না দেন। অতপর তারা তাকে গালিগালাজ করলো । তারপর সে একথা বলতে বলতে চলে গেলো, আল্লাহর শপথ, আমি মক্কায় যাওয়ার পর আমার সম্পৃদায়ের লোকেরা অনিষ্ট ও অন্যায় কাজের সাথে জড়িয়ে পড়েছে। মক্ধায় পালিয়ে যাবার আগে রসূল (স.) তাকে আল্লাহর পথে আবার আহ্বান করেছিলেন এবং কোরআনে হাকীম থেকে কিছু তেলাওয়াত করেও তাকে শুনিয়েছিলেন, কিন্তু সে ইসলামে দীক্ষিত হতে অস্বীকৃতি জানিয়েছিলো এবং বিদ্রোহ ঘোষণা করেছিলো। অবশেষে রসূল (স.) তার বিরুদ্ধে এ মর্মে বদ দোয়া করলেন, সে যেন বিতাড়িত অবস্থায় স্বদেশ থেকে দূরে মৃত্যু বরণ করে। আল্লাহ তায়ালা তার দোয়া কবুল করেন। তাকে বিতাড়িত এবং আত্মীয়স্বজন থেকে ‘বিচ্ছিন্ন অবস্থায় সিরিয়ায় মৃত্যু বরণ করতে হয়। মানুষ যখন ওহুদ যুদ্ধের ব্যস্ততা থেকে অবসর গ্রহণ করে এবং রসূল তথা দ্বীন ইসলামের উন্নৃতি ও ব্যাপ্তি দেখতে পায়, তখন আবু আমের রোম সম্রাট হেরাক্লিয়াসের কাছে গিয়ে নতুন নবীর বিরুদ্ধে সাহায্য কামনা করলো । জবাবে সে সাহায্যের আশ্বাসও দিলো । অতপর সে সেখানে অবস্থান করলো সে সেখান থেকে তার সম্পৃদায়ের মোনাফেক একদল লোকের কাছে এ মর্মে প্রতিশ্রুতি ও আশা দিয়ে চিঠি লিখলো যে, সে একদল সেনাবাহিনী নিয়ে রসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্যে আসছে এবং সে যুদ্ধে বিজয়ী হওয়ারও আশা পোষণ করলো । সে সাথে সে চিঠিতে তাদেরকে একটি দুর্গ নির্মাণের নির্দেশ দিলো, যেখানে তার প্রতিনিধিরা এসে নিরাপদে তাদের কাছে তার বার্তা পৌছিয়ে দেবে। পরবর্তীতে সে যখন মদীনায় ফিরে আসবে, তখন তা তার আশ্রয়স্থল হিসাবে বিবেচিত হবে। তাই তারা মাসজিদে কুবার কাছে আরেকটি নতুন মসজিদ বানাতে শুরু করলো, রসূল (স.) তবুক যুদ্ধে যাওয়ার পূর্বেই তারা মসজিদ নির্মাণের কাজ সম্পন্ন করলো এবং তাদের একটি প্রতিনিধিদল রসূল (স.)-এর খেদমতে এসে সেখানে একবার নামায পড়িয়ে মসজিদটির উদ্বোধন করার জন্যে তীর কাছে আবেদন জানালো । এরপূর্বে অবশ্য তারা তীর সামনে এসে এ নতুন নির্মাণ কাজের প্রয়োজন এভাবে পেশ করে যে, বৃষ্টি বাদলের জন্যে এবং শীতের রাতে সাধারণ লোকদের বিশেষ করে মাসজিদে কুবা ও মসজিদে নববী থেকে দূরে Wwww.icsbook.info
— পৃষ্ঠা ২১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।