ইসলাম গ্রহণের আগেই সবার কাছে এ বিষয়টা পরিষ্কার ও সুবিদিত থাকতো । তাই জাহেলিয়াত ছেড়ে ইসলাম গ্রহণের বিপজ্জনক ও কণ্টকাকীর্ণ পথ কেবলমাত্র বিশিষ্ট ও বিরল চরিত্রের লোকেরাই অবলম্বন করতো । . এ ধরনের বিরল চরিত্রের লোকদেরকে আল্লাহ প্রথম ইসলাম গ্রহণকারী ও মোহাজের রূপে বাছাই করেছিলেন যাতে তারা প্রথমে মক্কায় ও পরে মদীনায় ইসলামের অটুট ভিত্তি গড়ে তোলে। মদীনায় তাদের সাথে যে আনসাররা যুক্ত হয়েছিলেন, তারা যদিও মোহাজেরদের ন্যায় কঠিন নির্যাতনে ভোগেননি, কিন্তু আকাবায় রসূল (স.)-এর সাথে সম্পাদিত তাদের বায়আত বা চুক্তি থেকে প্রমাণিত হয় যে, তারা ইসলামের প্রকৃতির সাথে সামঞ্জস্যশীল আসল উপাদান দ্বারাই গঠিত ছিলেন। ইবনে কাসীর স্বীয় তাফসীরে বর্ণনা করেন যে, হযরত আব্দুল্লাহ ইবনে রওয়াহা আকাবার রাত্রিতে রসূল (স.)-কে বললেন, ‘আপনার প্রতিপালকের জন্যে ও আপনার জন্যে আমাদের ওপর যে শর্তই আরোপ করতে চান, করুন ৷' রসূল (স.) বললেন, ‘আমার প্রতিপালকের জন্যে এই শর্ত আরোপ করছি যে, তোমরা একমাত্র তারই দাসত্ব করবে এবং তার সাথে কাউকে শরীক করবে না। আর আমার জন্যে এই শর্ত আরোপ করছি যে, তোমরা তোমাদের প্রাণ ও সহায় সম্পদকে যে সব জিনিস থেকে রক্ষা করে থাক, আমাকেও সে সব জিনিস থেকে রক্ষা করবে৷’ সমবেত সবাই বললো, ‘এটা যখন আমরা করবো, তখন আমাদের কী লাভ হবে?’ রসূল (স.) বললেন, ‘জারাত’। তখন সবাই বললো, এটা লাভজনক চুক্তি । এ চুক্তি থেকে আমরা কখনো কাউকে সরাবোও না, নিজেরাও সরবো না ৷” রসূল (স.)-এর সাথে চুক্তি সম্পাদনকারী এই আনসারগণ এর বিনিময়ে জান্নাত ছাড়া আর কিছুই চাইতেন না। তারা এই বলে চুক্তির প্রতি দৃঢ়তা প্রদর্শন করেন যে, আমরা এই চুক্তি থেকে নিজেরাও সরবো না এবং রসূল (স.)-কেও সরাবো না । তারা জানতেন যে, তারা কোনো সহজ জিনিসের ওপর চুক্তি সম্পাদন করছেন না। বরং তারা নিশ্চিত ছিলেন যে, কোরায়শরা তাদের বিরুদ্ধে ওৎ পেতে আছে, সমগ্র আরব জাতি তাদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হবে এবং এরপর তারা মদীনায় ও সমগ্র আরবের কোথাও জাহেলিয়াতের সাথে শান্তিতে বসবাস করতে পারবেন না। ইবনে কাসীর তীর ইতিহাস গ্রন্থ ‘আল বিদায়াতু ওয়ান নিহায়াতে লিখেছেন যে, ইমাম আহমদ হযরত জাবের থেকে বর্ণনা করেন, ‘রসূল (স.) মকন্কায় দশ বছর এভাবে কাটান যে, বাড়ীতে বাড়ীতে, উকায ও মাজাম্মার বাজারে এবং হজ্জের মওসুমে লোকজনের সাথে দেখা করতেন ও.বলতেন, ‘কে আমাকে আশ্রয় দেবে, কে আমাকে সাহায্য করবে, যাতে আমি আমার প্রতিপালকের বার্তা তার কাছে পৌছে দিতে পারি এবং সে জান্নাতের অধিকারী হবে?’ অথচ তাকে সাহায্য করে ও আশ্রয় দেয় এমন একজনকেও পাচ্ছিলেন না। এমন কি সুদূর ইয়ামান বা মুদার থেকেও কেউ মক্কায় এলে তার গোত্র ও রক্ত সম্পর্কীয় আত্মীয়রা সেই ব্যক্তির পিছু নিতো এবং বলতো, ‘সাবধান, কোরায়শ বংশের এ যুবকটা যেন তোমাকে আকৃষ্ট না করে। রসূল (স.) তাদের লোকজনদের মধ্যে একটু ঘোরাফেরা করলেই তারা তার দিকে আংগুল দিয়ে ইংগিত করে। শেষ পর্যন্ত আল্লাহ ইয়াসরিব থেকে আমাদেরকে তীর কাছে পাঠালেন। আমরা তাকে সমর্থন ও আশ্রয় দিলাম । এরপর ইয়াসরিববাসী যেয়ে যেয়ে একে একে ইসলাম গ্রহণ করতে লাগলো। এ ধরনের প্রত্যেককে তিনি কোরআন পড়ে শোনাতেন । আর সে নিজ পরিবার পরিজনের কাছে ফিরে যেতো এবং তার ইসলাম গ্রহণের ফলে সবাই ইসলাম গ্রহণ করতো । এভাবে মদীনার আনসারদের মধ্যে এমন একটি পরিবারও অবশিষ্ট রইলো না, যে পরিবারে Wwww.icsbook.info
— পৃষ্ঠা ২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।