করবেন তারা বাধনমুক্ত হবে না। এক্ষেত্রে রসূল (স.) তাদের বাধনমুক্ত করতে অস্বীকার করলেন। অনুরূপভাবে যখন তারা তাদের ধন সম্পদ সদকা করার উদ্দেশ্যে তার খেদমতে উপস্থিত হলো, তখন তিনি তাদের কাছ থেকে গ্রহণ করলেন না। কারণ বাধনমুক্ত করা বা সদকা গ্রহণ করা কোনোটার এখতিয়ারই রসূলের হাতে ছিলো না । তিনি আল্লাহর নির্দেশ ছাড়া কোনো কিছুই করতেন না। তারপর পশ্চাতে অবস্থানকারী তাওবাকারীদের প্রসংগে আল্লাহ তায়ালা এরশাদ করছেন, (হে নবী এদের) তুমি বলো.............. (আয়াত ১০৫) এটা এজন্যে যে, ইসলামী আকীদা ও আমলের বিধান, আকীদার সত্যতা প্রমাণ করে। সুতরাং তাদের তাওবার সত্যতার মাপকাঠি হচ্ছে তাদের বাহ্যিক কাজ, যা আল্লাহ, তীর রসূল ও মোমেনরা দেখেন ৷ পরকালে তাদেরকে তার দিকে ফিরিয়ে নেয়া হবে যিনি প্রকাশ্য ও গোপন সব কিছু জানেন। যিনি অংগ-প্রত্যংগের কর্ম এবং অন্তরের গোপন বিষয়াদি সম্পর্কেও সম্যক অবগত আছেন। নিসন্দেহে অপরাধ করার পর লজ্জিত হওয়া এবং তাওবা করাই যথেষ্ট ও বিবেচ্য বিষয় নয় । বরং বিবেচ্য বিষয় হচ্ছে তাওবার পরবর্তী কাজ । কাজ যদি তার অনুতপ্ত হওয়া এবং তাওবার অনুকূলে হয়, তবেই সে সত্যিকারের সফল ব্যক্তি, অন্যথায় সে ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত । ইসলাম হচ্ছে বাস্তব জীবন বিধান, এতে শুধু অনুভূতি এবং নিয়তই যথেষ্ট নয় । আর এই অনুভূতি ও নিয়ত যতোক্ষণ পৰ্যন্ত বাস্তব কর্মে পরিণত না হবে, ততোক্ষণ পর্যন্ত তার কোনো মূল্যই নেই । ভাল কাজ করার নিয়তের অবশ্যই মূল্য রয়েছে। কিন্তু তা প্রতিদান ও বিনিময়ের জন্যে যথেষ্ট নয়৷ বরং তা কাজের সাথেই তা বিবেচ্য হবে। সুতরাং কাজই নিয়তের মূল্যায়নের চাবিকাঠি, আর এদিকেই ইংগিত করেছে নিমোক্ত হাদীস, ‘সকল কাজ নিয়তের ওপর নির্ভরশীল ৷' এখানে মূল বিবেচ্য বিষয় হচ্ছে কাজ, শুধু নিয়ত নয়। সর্বশেষ দল যাদের ব্যাপারটি ছিলো সন্দেহপূর্ণ ৷ যাদের ব্যাপারে চূড়ান্ত নির্দেশ তখনবধি নাযিল হয়নি । যাদের বিষয়টি আল্লাহর ওপর ন্যস্ত করা হয়েছিলো। এরশাদ হচ্ছে, (তোমাদের মাঝে) আরো একটি দল রয়েছে................ (আয়াত ১০৬) যে দশজন মোমেন বিনা ওযরে তবুক যুদ্ধে অংশগ্রহণে বিরত ছিলেন, তাদের সাতজন মাসজিদের খুঁটির সাথে নিজেদের বেঁধে নিয়ে মনের অনুতাপ অনুশোচনার প্রকাশ ঘটিয়েছেন। এদের উল্লেখ পূর্ববর্তী আয়াতে হয়েছে। বাকী তিন জনের হুকুম আলোচ্য আয়াতে বর্ণিত হয়েছে। যারা প্রকাশ্যে এভাবে নিজেদের অপরাধ স্বীকার করেননি, আলোচ্য আয়াত নাযিল হওয়া পর্যন্ত তাদের ব্যাপারে চূড়ান্ত কোনো নির্দেশ আসেনি । তাদের বিষয়টি আল্লাহর নির্দেশের অপেক্ষায় ছিলো। তারা বা অপরাপর মানুষরা তাদের ব্যাপারে চূড়ান্ত ফয়সালাটি তখনবধি জানতো না। বর্ণিত আছে যে, আলোচ্য আয়াতটি তিনজন ব্যক্তি সম্পর্কে নাযিল হয়েছে, যারা প্রকাশ্যে নিজেদের অপরাধ স্বীকার করেনি । এ আয়াতের মাধ্যমে আল্লাহ তায়ালা তাদের তাওবার কথা ঘোষণা করেন এবং তাদের বিষয়েও সিদ্ধান্তও দেন। সেই তিনজন সাহাবী হচ্ছেন, মু'রারা ইবনুর রবী, কা'ব ইবনে মালিক এবং হেলাল ইবনে উমাইয়া । তারা অলসতা, শান্তি প্রিয়তা এবং রোদের প্রখরতা থেকে মুক্তি পাবার লোভেই তবুক যুদ্ধে অংশগ্রহণ না করে ঘরে অবস্থান করছিলো। এ সম্পর্কিত বিস্তারিত আলোচনা এ সূরায় পরবর্তী আয়াতে আসবে ইনশাআল্লাহ । ইবনে জারীর সনদসহ হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণনা করেন। তিনি বলেন, যখন ‘হে নবী, তাদের ধন সম্পদ থেকে সদকা নিয়ে তাদেরকে তায়ালা পবিত্র করো, Wwww.icsbook.info
— পৃষ্ঠা ২০৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।