তাফসীর ফী যিলালিল কোরআন ৯ম খণ্ড
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

সাথে আঞ্জাম দেন এবং আল্লাহর পক্ষ থেকে তাদের সম্পর্কে কোনো নির্দেশ আসা পর্যন্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকেন । ইবনে জারীর তাবারী আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণনা করেন৷ তিনি বলেন, যখন রসূল (স.) আবু লুবাবা ও তার দুই সাথীকে বাধনমুক্ত করলেন, (উল্লেখ্য, তবুক যুদ্ধে অংশ গ্রহণ না করার ফলে অনুতপ্ত হয়ে যারা নিজেদেরকে মাসজিদে নববীর খুঁটিতে বেঁধে রেখেছিলো, তাদের ংখ্যার ব্যাপারে বিভিন্ন বর্ণনা এসেছে। কারো মতে তিন জন । অন্য বর্ণনানুসারে সাত জন অপর বর্ণনা মতে দশজন । আর যারা খুঁটির সাথে নিজেদেরকে বাধেনি, তাদের সংখ্যা তিন ।) মুক্ত হওয়ার পর তারা স্বীয় সম্পদ নিয়ে রসূল (স.)-এর খেদমতে এসে নিবেদন করলেন, ইয়া রসুলাল্লাহ আমাদের ধন সম্পদ থেকে সদকা নিয়ে আমাদেরকে পবিত্র করুন। নেকীর পথে আমাদেরকে এগিয়ে দিন এবং আমাদের জন্যে রহমতের দোয়া করুন । আমাদের অপরাধ মার্জনার জন্যে দোয়া করুন । জবাবে রসূল (স.) বললেন, আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট না হয়ে আমি তোমাদের কোনো সম্পদই গ্রহণ করবো না । অতপর আল্লাহ তায়ালা নিম্নোক্ত আয়াত নাযিল করেন। ‘হে নবী, তুমি তাদের ধন সম্পদ থেকে সদকা নিয়ে তাদেরকে পাক পবিত্র করো। (নেকীর পথে) তাদেরকে এগিয়ে দাও এবং তাদের জন্যে রহমতের দোয়া করো। নিসন্দেহে তোমার দোয়া তাদের সান্ত্বনার কারণ হবে!” ‘হে নবী, তুমি তাদের অপরাধের জন্যে ক্ষমা প্রার্থনা করো!” আলোচ্য আয়াত নাযিল হওয়ার পর রসূল (স.) তাদের ধন-সম্পদের কিছু অংশ নিয়ে আল্লাহর রাহে দান সদকা করেন। আল্লাহ্‌ তায়ালা তীর হাবীব মোহাম্মদ (স.)-কে তাদের খীটি তাওবা ও সৎ নিয়তের বিষয় অবহিত করে তাদের ওপর করুণা করেন। তাই তিনি তার রসূলকে তাদের ধন সম্পদের কিছু অংশ গ্রহণ করে আল্লাহর রাহে দান খয়রাত করতে এবং তাদের জন্যে দোয়া করতে নির্দেশ করেন। সালাত শব্দটি মূলত দোয়ার অর্থে ব্যবহৃত হয়। এটা এজন্যে যে, তাদের থেকে সদকা গ্রহণ তাদের হৃদয়ে এ অনুভূতি জাগরিত করবে যে, তারা মুসলিম সমাজের পূর্ণ সদস্য । তারা সেই সমাজের করণীয় কর্মকান্ডের অংশীদার এবং তার দায় দায়িত্ব গ্রহণ করতেও সদা প্রস্তুত । তারা তার থেকে বিচ্ছিন্ন নয়, পরিত্যক্তও নয়। তাদের স্বেচ্ছায় দান-সদকার মাঝে তাদের পবিত্রতা ও আত্মশুদ্ধি নিহিত আছে। আর রসূলের দোয়া তাদের জন্যে সান্তনা ও প্রশান্তি স্বরূপ । ‘বস্তুত আল্লাহ সব কিছু শুনেন ও জানেন ।৷' তিনি তাদের দোয়া শুনেন, তাদের মনের কথা জানেন এবং শ্রবণকারী এবং জ্ঞানী হিসাবে তিনি তাদের ব্যাপারে বিচার ফয়সালা করে থাকেন। আর তিনিই একমাত্র সত্ত্বা যিনি বান্দার বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত দিয়ে থাকেন । তিনি তাদের তাওবা কবুল করেন এবং তাদের দান-সদকা গ্রহণ করেন। পক্ষান্তরে রসূল (স.) তার প্রভুর নির্দেশই বাস্তবায়ন করেন, নিজ থেকে কিছুই করেন না। এ বাস্তব সত্য জিনিসটি প্রমাণ করার জন্যে আল্লাহ তায়ালা এরশাদ করছেন, জেনে রাখা উচিত যে, একমাত্র আল্লাহ তায়ালাই তাওবা কবুল করার মালিক এবং তিনিই সদকা গ্রহণ করার অধিকার রাখেন। আল্লাহ তায়ালা বান্দাদের তাওবা কবুল করে তাদের ওপর করুণা বর্ষণ করেন । আর এ অধিকার তিনি ছাড়া অন্য কারো নেই । ইবনে জারীর এ ক্ষেত্রে বলেন, যারা তবুক যুদ্ধে রসূল (স.)-এর সাথে অংশগ্রহণ না করে এবং পরবর্তীতে অনুতপ্ত হয়ে নিজেদেরকে মাসজিদের খুঁটির সাথে বেঁধে ফেলে এবং প্রতিজ্ঞা করে যতোক্ষণ রসূল (স.) তাদের বাধনমুক্ত না Wwww.icsbook.info

— পৃষ্ঠা ২০৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।