ঘাড়ের দিকে আংগুল দিয়ে ইংগিত করেন। কিন্তু এ অভিমতটি অবাস্তব । কারণ বনু কোরায়যার ঘটনার সাথে আলোচ্য আয়াতসমূহের কোনো সম্পর্ক নেই । অপর বর্ণনানুসারে এ আয়াতটি নাযিল হয়েছে বেদুইনদের সম্পর্কে । ওপরে বর্ণিত সকল রেওয়ায়াত সম্পর্কে ইবনে জারীর এ বলে মন্তব্য করেন, ‘এক্ষেত্রে সর্বাধিক বিশুদ্ধ উক্তি হচ্ছে তাদের উক্তি, যারা বলে, আলোচ্য আয়াতটি ওই সকল লোকদের সম্পর্কে নাযিল হয়েছে, যারা রসূল (স.) থেকে পেছনে থাকা, তার সাথে জেহাদে অংশগ্রহণ করা থেকে বিরত থাকা এবং তবুক যুদ্ধে না গিয়ে রোম সাম্রাজ্য দখলের জন্যে বের হওয়ার কাজকে ভুল হিসাব আখ্যায়িত করেছে । যাদের সম্পর্কে এ আয়াত নাযিল হয়েছে, তন্মধ্যে এক জনের নাম হচ্ছে আবু লুবাবা ৷ ইবনে জারীর বলেন, উপরোক্ত উক্তিটি বিশুদ্ধতম উক্তি, আমি এটা এ জন্যে বলছি, যেহেতু আল্লাহ তায়ালা এরশাদ করেন, ‘আরো কিছু লোক আছে, যারা নিজেদের ভুল স্বীকার করে নিয়েছে ।' এখানে আল্লাহ তায়ালা কিছু সংখ্যক লোকের ভুলের স্বীকারোক্তি বর্ণনা করেছেন। যে ব্যক্তি নিজের ভুল স্বীকার করে নিজেকে মসজিদের খুঁটির সাথে বেঁধে ফেলবে, সে বনু কোরায়যার অবরোধে থাকতে পারে না, আর সেই ব্যক্তিটি আবু লুবাবা ছাড়া আর কেউ নয় । ঘটনা যখন এরূপ, আর আল্লাহ তায়ালা তার কালামে পাকে ‘আরো কিছু লোক রয়েছে, যারা নিজেদের ভুল স্বীকার করে নিয়েছে’ বলে অপরাধ ও ভুল স্বীকৃতির সাথে একদল লোককে আখ্যায়িত করেছেন, এতে স্পষ্টভাবে বুঝা গেলো একদল লোক বলতে একজন বুঝায় না। পাশাপাশি এ বিষয়টিও পরিষ্কার হলো যে, আয়াতে বর্ণিত বিশেষণটি (আরো কিছু লোক রয়েছে, যারা নিজেদের অপরাধকে স্বীকার করে নিয়েছে।) একদল লোক ছাড়া শুধু একজনের জন্যেও হতে পারে না । ইতিহাসবেত্তা ও জীবন চরিত বর্ণনাকারীরা বলেন, এখানে একদল লোক বলতে ওই সকল লোককে বুঝানো হয়েছে, যারা তবুক যুদ্ধে রসূল (স.)-এর সাথে অংশগ্রহণ না করে নিজেদের বাড়ীতেই থেকে গিয়েছিলো । এ অভিমতের ব্যাপারে মোফাসসেররাও একমত । সুতরাং আমার বক্তব্যই আমি সঠিক বলে মনে করি। আমি বলেছি, তাদের মধ্যে আবু লুবাবাও ছিলো। কারণ গ্রহণযোগ্য মোফাসসেরদের এ ব্যাপারে একমত্য ছিলো । আর এদের বৈশিষ্ট্য পেছনে অবস্থানকারী ওযর পেশকারী ও তাওবাকারী বর্ণনা করার পর আল্লাহ তায়ালা নিমের মন্তব্য পেশ করেন। ‘অসম্ভব নয়, আল্লাহ তাদের প্রতি আবার মেহেরবান হয়ে যাবেন। কারণ, তিনি ক্ষমাশীল ও করুণাময় ।' ইবনে জরীরের ভাষায় ‘আসা’ (আশা করা যায়) আল্লাহর পক্ষ হতে হলে নিশ্চিতের অর্থ দেয়। এ আলোচ্য আয়াতে ওই সত্বা আশা পোষণ করছেন যিনি স্বয়ং আশা পূর্ণ করবেন । সুতরাং সেই আশা নিশ্চিত পূরণ হবে। ওপরে বর্ণিত পন্থায় অপরাধ ও ভুলের স্বীকৃতি এবং তার ভয়াবহতার অনুভুতি অন্তরের জীবন ও স্পন্দনের পরিচায়ক । সুতরাং তাওবা কবুল হওয়ার আশা করা হচ্ছে এবং ক্ষমাশীল ও করুণাময়ের পক্ষ থেকে ক্ষমারও কামনা করা হচ্ছে। আল্লাহ তায়ালা পরবর্তীতে তাদের তাওবা কবুল করেন এবং তাদেরকে ক্ষমা করেন। নিম্নে আল্লাহ তায়ালা তার প্রিয় হাবীবকে সম্বোধন করে বলেন, তুমি তাদের ধন সম্পদ থেকে (যাকাত ও) সাদকা গহণ কারো। এই যে সংবেদনশীলতা তাদের মনে অনুতাপ এবং অন্তরে তাওবার অনুভূতির উদ্বেক করে, তা সত্যিই প্রশংসার দাবীদার, স্বস্তির উপযোগী এবং করুণার যোগ্য । যাতে আশার বারিধারা সিঞ্চিত হয় এবং ক্ষমার দ্বার উনুক্ত হয়। যেহেতু রসূল (স.) ইসলামী আন্দোলন্রে কর্ণধার, মুসলিম উম্মার প্রশিক্ষক এবং নতুন জীবন বিধানের আবিষ্কারক, সেহেতু তিনি তাদের ব্যাপার অত্যন্ত দূরদর্শিতার Wwww.icsbook.info
— পৃষ্ঠা ২০৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।