ভুদ্জধে না যাওয়ার্ব অপক্বাধ ও সাজাব্বীীদের প্রায়শ্চিত্ত দুই বিপরীতমুখী স্তরের মাঝে মধ্যমপন্থী দুটি স্তরও রয়েছে। প্রথমটি হলো যেমন আল্লাহ বলছেন, (তোমাদের মাঝে এমন কিছু) লোকও আছে (আয়াত ১০২-১০৫) আলোচ্য আয়াতে বর্ণিত লোকদের সাথে একটি নির্দিষ্ট প্রক্রিয়া অবলম্বন করার জন্যে আল্লাহ তায়ালা তীর রসূলকে নির্দেশ করেছেন। এটা এ কথার পরিচায়ক যে, ওরা রসূল (স.)-এর নিতান্ত পরিচিত ও হাতে গণা কতেক ব্যক্তি । বর্ণিত আছে যে, আলোচ্য আয়াতগুলো মূলত নিৰ্দিষ্ট এক বিশেষ দল সম্পর্কে অবতীর্ণ হয়েছে, যারা তবুক যুদ্ধে রসূলের সাথে অংশগ্রহণ না করে নিজেদের বাড়ী ঘরে রয়ে গিয়েছিলো । অতপর তারা অপরাধের ভয়াবহতা উপলব্ধি করলো । তাই তারা নিজেদের ভুল স্বীকার করে আল্লাহর দরবারে ভুলের জন্যে তাওবা করে ক্ষমা চাইলো । এই আয়াতে যুদ্ধে অংশগ্রহণ না করে নিজেদের বাড়ীতে বসে থাকাকে মন্দ কাজ হিসাবেও আখ্যায়িত করা হয়েছে। পক্ষান্তরে অনুতপ্ত হয়ে তাওবা করাকে ভাল কাজ হিসাবে আখ্যায়িত করা হয়েছে। আবু জাফর ইবনে জারীর তাবারী উবাইদ বিন সালমান থেকে বর্ণনা করেন, তিনি যাহহাককে বলেছেন । ‘আরো কিছু লোক আছে, যারা নিজেদের ভুল স্বীকার করে নিয়েছে। তাদের কাজ-কর্ম মিশ্র ধরনের- কিছু ভালো, কিছু মন্দ ।' আলোচ্য আয়াত সম্পর্কে বলতে শুনেছেন যে, এটি আবু লুবাবা ও তার সংগী-সাথীদের সম্পর্কে নাযিল হয়েছে, যারা তবুক যুদ্ধে অংশগ্রহণ না করে নিজেদের বাড়ী ঘরে রয়ে গিয়েছিলো । যখন রসূলুল্লাহ (স.) যুদ্ধ শেষে মদীনার কাছে ফিরে আসলেন, তখন তারা স্বীয় কৃতৃতকর্মের জন্যে অনুতপ্ত হলো এবং এরাই বলেছিলো আমরা আত্মীয়স্বজন, স্ত্রী-সম্তানদের মাঝে নিরাপদে থেকে পানাহার ও ভোগ-বিলাসে মত্ত আছি। পক্ষান্তরে আল্লাহর নবী যুদ্ধের মাঠে জেহাদে মগ্ন ও আশ্রয়হীন অবস্থায় আছেন। আল্লাহর শপথ, আমরা আমাদেরকে মাসজিদের খুঁটির সাথে ততোক্ষণ পর্যন্ত বেঁধে রাখবো, যতোক্ষণ না রসূল (স.) স্বয়ং এসে আমাদের বাধনমুক্ত করবেন এবং আমাদের ওযর-আপত্তি গ্রহণ করবেন, এ বলে তারা নিজেদেরকে মাসজিদের খুঁটির সাথে বেধে ফেললো । কিন্তু তাদের মধ্য থেকে তিনজন মাসজিদের খুঁটির সাথে নিজেদের .দেহ বাধলো না। এমতাবস্থায় আল্লাহর রসূল (স.) যুদ্ধ শেষে মদীনায় ফিরে এসে মসজিদে নববীর পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন তিনি তাদেরকে বাধা অবস্থায় দেখে সাহাবীদেরকে তাদের সম্পর্কে জিজ্ঞেস করলেন । জবাবে তারা বললো, ইয়া রসূলাল্লাহ, তারা হচ্ছে আবু লুবাবা ও তার সাথীরা । তারা আপনার সাথে যুদ্ধে অংশগ্রহণ করা থেকে বিরত ছিলো। অতপর লঙ্জিত ও অনুতপ্ত হয়ে নিজেদেরকে মাসজিদের সাথে বেঁধে ফেলেছে যা আপনি স্বয়ং দেখতে পাচ্ছেন। তারা এ শপথ করেছে, যতোক্ষণ না আপনি তাদেরকে বাধনমুক্ত করবেন, তারা তাদেরকে বাধন মুক্ত করবে না। জবাবে রসূলুল্লাহ বললেন, আল্লাহ রব্বুল ইযযতের পক্ষ থেকে নির্দেশ না আসা পর্যন্ত আমি তাদেরকে বাধনমুক্ত করতে পারি না। আর তিনি তাদের ওযর আপত্তি গ্রহণ না করা পর্যন্ত আমি তা, গ্রহণ করতে পারি না। কারণ তারা মুসলমানদের সাথে জেহাদে অংশগ্রহণ করা থেকে বিরত ছিলো। অতপর আল্লাহ তায়ালা নিমোক্ত আয়াত নাযিল করেন। আল্লাহ তাদের প্রতি আবার মেহেরবান হয়ে যাবেন’ অতপর রসূল (স.) তাদের ওযর গ্রহণ করে তাদেরকে মুক্ত করে দিলেন। এছাড়া আরো অসংখ্য বর্ণনা এসেছে। তন্মধ্যে একটি হচ্ছে, উল্লেখিত আয়াতটি শুধু আবু লুবাবা সম্পর্কে নাযিল হয়েছে। কারণ তিনি বনু কোরায়যা যুদ্ধে বনু কোরায়যাকে এমর্মে সতর্ক করেছিলেন যে, যুদ্ধে পরাস্ত হলে তাদেরকে হত্যা করা হবে। এ কথাটি বুঝাবার জন্যে তিনি স্বীয় Wwww.icsbook.info
— পৃষ্ঠা ২০৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।