তাফসীর ফী যিলালিল কোরআন ৯ম খণ্ড
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

‘আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছে তাদের প্রতি আল্লাহর সন্তুষ্টি বলতে ওই সত্তুষ্টিকেই বুঝানো হয়েছে, যার পেছনে রয়েছে নেক বিনিময় । আর আল্লাহর সস্তুষ্টিই হচ্ছে সর্বোচ্চ এবং সর্বাধিক পুণ্য প্রতিদান । অপরদিকে তাদের সন্তুষ্টি আল্লাহর প্রতি বলতে বুঝায় তার ওপর ভরসা করা, তীর তাকদীরের ওপর আস্থা স্থাপন করা, তীর বিচার ফয়সালার প্রতি সুধারণা পোষণ করা, তার অগণিত নেয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করা এবং তীর পক্ষ থেকে বিভিন্ন পরীক্ষায় ধৈর্যধারণ করা ৷ আল্লাহ তায়ালা এবং তীর বান্দার ক্ষেত্রে ‘রেযা’ তথা সন্তুষ্টি শব্দটি ব্যবহারের দ্বারা আল্লাহ তায়ালা ও তার নির্বাচিত বান্দাদের মাঝে বিনিময় যোগ্য, ব্যাপক সন্তুষ্টির পরিবেশ বিস্তৃত হয়েছে এবং এই বান্দাদের মর্যাদা এমন ভাবে সমুন্নত করেছে যে, তারা তাদের রবের সাথে সন্তুষ্টি বিনিময় করেছে। তিনি হচ্ছেন তাদের সুউচ্চ মহান রব ও পালনকর্তা । আর তারা তীর সৃষ্ট বান্দা । সত্যিকারার্থে এটা এমন অবস্থা ও পরিবেশ, মানব রচিত শব্দমালা দিয়ে ব্যক্ত করা সম্ভব নয়। ‘আল্লাহ তায়ালা সে সমস্ত লোকের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তারাও তার প্রতি সন্তুষ্ট হয়েছে’ আর সেখানে (জান্নাতে) এই সন্তুষ্টির নিদর্শন তাদের জন্যে অপেক্ষা করছে। ‘আল্লাহ তায়ালা তাদের জন্যে এমন বাগান তৈরী করে রেখেছেন, যার নিম্নদেশে ঝর্ণাধারা প্রবাহিত হচ্ছে। তার মধ্যে তারা থাকবে চিরকাল ৷’ ‘এটাই মহা সাফল্য ।’ এর চেয়ে বড় আর কোন সাফল্য হতে পারে? এটা হচ্ছে এর একটি স্তর, তার বিপরীতে রয়েছে এর আরেকটি স্তর । এরশাদ হচ্ছে, এই বেদুইন আরবরা যারা তোমার আশপাশে (বাস করে), তাদের.......... (আয়াত ১০১) পূর্বে মোনাফেক সম্পর্কে সাধারণ আলোচনা হয়েছে। সেখানে বেদুইন মোনাফেক ও মদীনাবাসী মোনাফেকদের কথা আলোচিত হয়েছে। এখানে বিশেষ ধরনের মোনাফেক সম্পর্কে আলোচনা হচ্ছে, যারা নিজেদের মোনাফেকী গোপন করার ব্যাপারে এতই দক্ষতা অর্জন করেছে যে, নবী করীম (স.) নিজেও তীর অসাধারণ অন্তরদৃষ্টি, বুদ্ধিমত্তা ও বিচক্ষণতা সত্তেও তাদেরকে চিনতে পারতেন না৷ আল্লাহ তায়ালা এখানে বলছেন যে, এ ধরনের মোনাফেক মানুষ মদীনাবাসী এবং মদীনার আশেপাশের মোনাফেকদের মাঝে বিদ্যমান ছিলো। পাশাপাশি আল্লাহ তায়ালা রসূলুল্লাহ (স.) ও মোমেনদেরকে এদের গোপন প্রতারণা থেকে সতর্ক ও আশ্বস্ত করেন। অনুরূপভাবে তিনি প্রতারক অভিজ্ঞ সে সকল মোনাফেককে এ বলে ভীতি প্রদর্শন করেন যে, তিনি তাদেরকে কখনও ছাড়বেন না। শীঘ্রই তিনি তাদেরকে ইহকাল ও পরকালে দ্বিগুণ শাস্তি দেবেন। ‘তোমরা তাদেরকে চিন না, আমি চিনি তাদেরকে ৷ শীস্বই আমি তাদেরকে দ্বিগুণ শাস্তি দেবো । তারপর আরো বেশী বড় শান্তির জন্যে তাদেরকে ফিরিয়ে আনা হবে ।' পৃথিবীতে তাদেরকে দু'বার শাস্তি দেয়া হবে৷ এ কথাটির কাছাকাছি ও গ্রহণযোগ্য ব্যাখ্যা হলো, মুসলিম সমাজে তাদের আসল মুখোশ উন্মোচন হয়ে যাওয়ার আশংকায় তাদের ওপর অবতীর্ণ চিন্তা ও অস্থিরতার শাস্তি । অপরটি হলো মৃত্যুর শাস্তি । মৃত্যুর পর ফেরেশতারা তাদের আত্মাসমূহকে প্রশ্ন করবে এবং তাদের চেহারা ও পশ্চাৎ ভাগে প্রহার করবে । অথবা তার ব্যাখ্যা ‘| হবে প্রথম শাস্তি বলতে ওই হা-হৃতাশের শাস্তি যা সাধারণত মুসলমানদের বিজয় ও প্রাধান্য লাভের দরুন তাদের কাছে পৌছবে। আর দ্বিতীয় শান্তি হচ্ছে ভয়-ভীতির শাস্তি, যা তাদের নেফাক উন্মোচন হওয়া এবং জেহাদের মুখোমুখি হওয়ার দরুন তাদের ওপর আসবে । আল্লাহ তায়ালা স্বীয় ইচ্ছা সম্পর্কে সম্যক অবগত আছেন। Wwww.icsbook.info

— পৃষ্ঠা ২০৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।