আমাদের সামনে উন্মোচন করে এবং তার সঠিক চিকিৎসার ব্যবস্থাও বিভিন্ন পন্থায় আমাদের বাতলে দেয়। মদীনার মুসলিম সমাজের পুরো উপাদান ও কাঠামো ছিলো সঠিক । যেহেতু এ সমাজ মূলত আনসার ও মোহাজেরদের অগ্রগামী দলের নিষ্কলুষ মযবুত খীটির ওপর নির্ভরশীল ছিলো । তাছাড়া সকল নিত্য নতুন পরিবর্তন, প্রবণতা এবং সকল আপদ বিপদের তাদের অবস্থান ছিলো দৃঢ় । ধীরে ধীরে এ উপাদানগুলো মযবুত খীটির সাথে সমন্বিত, পবিত্র এবং দৃঢ় হতে লাগলো । সেই সাথে দুর্বল অন্তরের অধিকারী, মোনাফেক, ইতস্ততকারী এবং ভীতুদের মধ্যে যারা অবাধ্য তাদের সংখ্যা, কমতে লাগলো। অধিকন্তু তাদের সংখ্যাও কমতে লাগলো, যাদের অন্তরে |, আকীদার স্পষ্টতা তখনও সাধিত হয়নি, যার ভিত্তিতে তারা অপরাপর মানুষের সাথে তাদের সম্পর্ক প্রতিষ্ঠিত করে থাকে । যখন মক্কা বিজয়ের সময় ঘনিয়ে আসলো, তখন মুসলিম সমাজ নিঙ্কলুষ এই মযবুত খঘাটির সব দিক থেকেই সমন্বিত হয়ে গেলো । হা, এ সমাজে বিভিন্ন ভাগ্যের অধিকারী লোক ছিলো, যা এই আন্দোলনের ফলেই সৃষ্টি হয়েছিলো। সুতরাং মোমেনরা তাদের আন্দোলনের অগ্রগামিতা এবং ধীরস্থিরতায় পরীক্ষার ভিত্তিতে বিভিন্ন ভাগ্যের সাথে সম্পৃক্ত হচ্ছিলো । মোহাজের ও আনসারদের অগ্রগামীদলও সম্পৃক্ত হচ্ছিলো একইভাবে হচ্ছিলো, বদর যুদ্ধে অংশগ্রহণকারীরা । হোদায়বিয়ার বায়য়াতে রেদওয়ানে অংশগ্রহণকারীরা বিশেষ বৈশিষ্ট্যের অধিকারী হয়েছিলো । অতপর যারা মন্ধা বিজয়ের পূর্বে আল্লাহর রাহে খরচ করেছিলো এবং জেহাদ করেছিলো, তারাও বিশেষ বৈশিষ্ট্যের অধিকারী হয়েছিলো কোরআনে করীম, রসূল (স.)-এর বিভিন্ন ভাষ্য সে সময়ের মুসলিম সমাজের বাস্তব অবস্থা এ সকল বৈশিষ্ট্যকে বর্ণনা করে, যাকে আকীদার এই আন্দোলন সৃষ্টি করে দিয়েছে।' ইসলামী আন্দোলনের বদৌলতে সৃষ্ট বিভিন্ন শ্রেণীর ঈমানী স্তরের পার্থক্যের কারণে মক্কা বিজয়ের প্রাক্কালে মদীনার সমাজের সাথে উক্ত শ্রেণীর সমন্বয় সাধন ও একাত্মতা প্রকাশে তাই কোনো বাধার সৃষ্টি হয়নি। তদ্রপ উক্ত সমাজের মাঝে যে অনৈক্য, দুর্বলতা, সিদ্ধান্তহীনতা, কাপণ্য, ঈমান আকীদার ক্ষেত্রে অস্পষ্টতা ও কপটতার দোষগুলো বিদ্যমান ছিলো, তাও দূরীভূত হওয়ার ক্ষেত্রে কোনো বাধার সৃষ্টি হয়নি । ফলে গোটা মদীনার সমাজকেই ইসলামের ভিত বলে গণ্য হয়ে গেলো। অষ্টম হিজরীতে মঙ্কা বিজয়ের পর আরব উপদ্বীপের দুই পরাশক্তি হাওয়াযেন এবং সাকীফ গোত্রের আত্মসমর্পণের পর দলে দলে লোক ইসলাম ধর্মে দীক্ষিত হতে লাগলো । ঈমান গ্রহণ করার পর তাদের সকলের ঈমানী স্তরও কখনো এক ছিলো না । তাদের মধ্য থেকে একদল ছিলো ইসলামকে অপছন্দকারী মোনাফেক । আবার একদল এমন ছিলো যাদেরকে তাদের গোত্রের লোকেরা ইসলামের দিকে টেনে এনে ছিলো। আরেকদল এমন ছিলো যারা মুসলমানদেরকে খুশী করার জন্যে ইসলাম গ্রহণ করেছিলো । কিন্তু ইসলামের মূল হাকীকত ও বিধি বিধানের ওপর তাদের পূর্ণ আস্থা ছিলো না এবং তার প্রকৃত চেতনার সাথে তাদের এঁকমত্য ছিলো না । এই সব উদ্ধৃতির মাধ্যমে আমাদের সামনে মোহাজের এবং আনসারদের অগ্রগামী দল এবং যারা পরে নিষ্ঠা সহকারে তাদের অনুসরণ করেছে, তাদের মর্যাদা ও ঈমানী স্তর স্পষ্ট হয়ে গেছে। তারা ঈমানের উঁচু স্তরে উত্তীর্ণ হয়েছিলো এবং তারা আন্দোলনগত বিভিন্ন পরীক্ষারও সম্মুখীন হয়েছিলো । পাশাপাশি আমরা ইসলাম প্রতিষ্ঠা ও তার প্রকৃত বাস্তবায়নের ক্ষেত্রে অবশিষ্ট মুসলমানদের প্রকৃত ভূমিকা উপলব্ধি করতে সক্ষম হই । আমরা তাদের ব্যাপারে আল্লাহর উক্তির মাহাত্ম্য হৃদয়ংগম করতে পারবো । Wwww.icsbook.info
— পৃষ্ঠা ২০৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।