তাফসীর ফী যিলালিল কোরআন ৯ম খণ্ড
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

কথা ঘোষণা করতে লাগলো যে, তারা এক্ষেত্রে নিজেদের ও রসূলে করীম (স.)-এর সাহায্য থেকে পেছনে ফিরে যাবে না তারা জানতো, যে বিষয়ে তারা বায়য়াত গ্রহণ করেছে তা কোনো সহজ বিষয় নয়, বরং তারা এ ব্যাপারে নিশ্চিত ছিলো যে, কোরায়শ তাদের পেছনে রয়েছে, অন্যদিকে গোটা আরববাসীও তাদেরকে এর ফলে দূরে নিক্ষেপ করবে। আর তারা আরব উপদ্বীপ, বিশেষ করে মদীনার বিস্তীর্ণ জাহেলী সমাজের সাথে মোটেও শান্তিতে বসবাস করতে পারবেনা । সুতরাং আনসার সমাজ এই বায়য়াতের দায় দায়িত্ব ও দায়িত্ব কর্তব্য ভালো করেই উপলব্ধি করতো । তারা এটাও জানতো যে, তাদের সাথে এর বিনিময়ে পার্থিব জগতের সাহায্য বা বিজয় কোনোটারই প্রতিশ্রুতি দেয়া হয়নি । পরকালে তারা একমাত্র জারাতেরই প্রতিশ্রুতিই পেয়েছে। এই ছিলো তাদের অনুভূতি ও জ্ঞান৷ সুতরাং তাদের মর্যাদা ও মোহাজেরদের অগ্রগামী দলের মর্যাদা নিসন্দেহে এক ও অভিন্ন হওয়া উচিত । তাই তারা মদীনার জীবনের শুরুতে মুসলিম সমাজে শিশাঢালা প্রাচীরে রূপান্তরিত হয়েছিলো। কিন্তু মদীনার সমাজ এরূপ নিষ্ঠা ও স্বচ্ছতার অধিকারী ছিলো না । দ্বীন ইসলামের আবির্ভাবের পর যখন তা গোটা মদীনাতে বিস্তার লাভ করলো- যে সমাজের অধিকাংশ লোক মর্যাদার অধিকারী ছিলো, তখন তাদের অনেকেই স্বীয় মর্যাদার সংরক্ষণের লক্ষ্যে নতুন সমাজের সাথে খাপ খাইয়ে চলতে এবং তাদের প্রতিবেশীত্ব গ্রহণ করতে চাইলো । এমনকি যখন বদর যুদ্ধ সংঘটিত হচ্ছিলো, তখন তাদের নেতা আবদুল্লাহ বিন উবাই বিন সুলুল বললো, ‘এ বিষয়টি তো পূর্ব থেকেই নির্ধারিত ছিলো। যা হবার তা হয়ে গেলো’ সে আত্মরক্ষার জন্যে লোক দেখানো ইসলাম গহণ করলো, স্রোতের টানে দেখাদেখি আরো অনেক লোক ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে গেলো যদিও তাদের সবাই মোনাফেক নয় কিন্তু তারা এখনবধি ইসলামের বিভিন্ন বিধি বিধান হৃদয়ঙ্গম করতেও তেমন সক্ষম হয়নি এবং ইসলামের ছাচে তারা গড়ে উঠতেও সক্ষম হয়নি তাই তাদের ঈমানী স্তরের ভিন্নতা নগর জীবন গঠনে কিছুটা বিঘ্ন সৃষ্টি করেছিলো ।' রসূলুল্লাহ (স.)-এর নেতৃত্বে প্রশিক্ষণমূলক কোরআনী বিধানগুলো নতুন উপাদানগুলোতে কাজ করতে লাগলো । আমরা যদি কাছাকাছি সময়ে নুযুলের ধারানুসারে মাদানী সূরাগুলো অধ্যয়ন করি, তাহলে আমরা ওই বৃহৎ ও ব্যাপক প্রচেষ্টার অবগত হতে পারি, যা মুসলিম সমাজে বিভিন্ন উপাদানের স্থায়ী সমন্বয় প্রক্রিয়ায় জন্যে ব্যয় করা হয়েছে। বিশেষ করে নতুন সমাজের দ্বার প্রান্তে এই উপাদানগুলোর আগমনধারা ছিলো ক্রমাগত অব্যাহত । এক্ষেত্রে কোরায়শের অবস্থান ছিলো অত্যন্ত বিরোধী শিবিরে । তারা আরব উপদ্বীপের সকল গোত্রকে মুসলমানদের বিরুদ্ধে খেপিয়ে তুলছিলো। অনুরূপভাবে ইহুদীদের অবস্থানও ছিলো অত্যন্ত ঘৃণ্য । তারা নতুন দ্বীন ও নতুন সমাজের বিরোধী উপাদানগুলোকে উক্কিয়ে দিচ্ছিলো আর মুসলিম সমাজের বিভিন্ন মানুষের সমন্বয় প্রক্রিয়ার প্রয়োজন অব্যাহত ছিলো। তাদের এই প্রচেষ্টা সামান্য সময়ের জন্যেও অবহেলিত হয়নি। এ পুরো প্রচেষ্টা সত্তেও কখনও কখনও বিশেষ করে কঠিন মুহূর্তগুলোতে দুর্বলতা, নেফাক, ইতস্ততা, জান মাল কোরবানীর ক্ষেত্রে কৃপণতা এবং বিপদের মুখোমুখি হওয়াকে ভয় করার দিকগুলো অহরহ দেখা যেতো । বিশেষ করে আকীদাগত অস্পষ্টতার কারণে এ দিকগুলো ফুটে উঠতো । একথা ধ্রুব সত্য যে, আকীদাগত স্পষ্টতা মুসলমান ও জাহেল তথা বিধর্মীর সম্পর্ককে চূড়ান্ত ভাবে নির্ণীত করে। ধারাবাহিক সূরায় কোরআনের ভাষ্য উল্লেখিত দুর্বলতার দিকগুলো Wwww.icsbook.info

— পৃষ্ঠা ২০২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।