বান্দাকে বান্দার রব (প্রভু) বানাবার ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, আর যখনই নতুন দ্বীনের দাওয়াত কোনো নতুন একটি আন্দোলনমুখী সমাজে প্রতিষ্ঠিত হয়েছে, তখন সে সমাজ আন্দোলনের ক্ষেত্রে নতুন নেতৃত্বের অনুসরণ করেছে এবং পুরাতন জাহেলী সমাজের এমনভাবে মুখোমুখি হয়েছে যেমন এক বিপরীত বস্তু অন্য বস্তুর মুখোমুখি হয়ে থাকে। সে সময় নতুন ইসলামী সমাজের প্রত্যেকটি ব্যক্তিই বিভিন্ন প্রকার ফেতনা ও যন্ত্রণার সম্মুখীন হয়েছে। এমনকি অনেক ক্ষেত্রে তারা হত্যারও সন্মুখীন হয়েছে। এ অবস্থা আল্লাহর একত্ববাদ এবং মোহাম্মদ (স.)-এর রেসালাতের সাক্ষ্য দেয়া, শিশু ইসলামী সমাজের অন্তর্ভূক্ত হওয়া এবং তার নতুন নেতৃত্বের নিকটবর্তী হওয়া ওই ব্যক্তি ছাড়া আর কেউই সাহস করেনি যে নিজেকে একমাত্র আল্লাহর জন্যে নির্দিষ্ট করে নিয়েছে এবং কোনো কোনো সময় মারাত্মক কষ্ট, নির্যাতন, ফেতনা, ক্ষুধা, দেশান্তরিত হওয়া এবং মৃত্যুকে পর্যন্ত বরদাশত করতে প্রস্তুত হয়ে গেছে। এর মাধ্যমে আরব সমাজে ইসলামের এক মযবুত ঘাটিও তৈরী হয়, যার উপাদানগুলো ছিলো অত্যন্ত শক্তিশালী । আর যে সকল দুর্বল উপাদান জাহেলী সমাজের নানাবিধ চাপ বরদাশত করতে সক্ষম হয়নি, তারা দ্বীন ইসলাম থেকে সট্কে পড়ে পুনরায় জাহেলিয়াতে প্রত্যাবর্তন করেছে। অবশ্য এদের সংখ্যা ছিলো খুবই নগণ্য । এ নতুন দ্বীনের যাবতীয় বিষয় ছিলো অত্যন্ত পরিচিত ও উন্ক্ত । তাই এ অবস্থায় একমাত্র নির্বাচিত, উত্তম ও অনন্য গঠনের অধিকারী উপাদান ছাড়া কেউ জাহেলিয়াত থেকে ইসলামের দিকে ফিরে আসতে এবং কন্টকাকীর্ণ বিপদ সংকুল ভীতিকর রাস্তা অতিক্ৰম করতে সাহস করেনি । এমনিভাবে আল্লাহ তায়ালা মোহাজেরদের অগ্রবর্তী দলকে বিরল অতুলনীয় সেই উপাদান থেকে বাছাই করে নেন। যার ফলে তারা প্রথমে মক্কাতে দ্বীন ইসলামের মযবুত ঘাটিতে পরিণত হতে পারে। তারপর তারা মদীনায় যাওয়ার পর আনসারদের অগ্রবর্তীদলের সাথে একত্রিত হয়ে আরো মযবুত দুর্গে রূপান্তরিত হয়। আনসাররা যদিও মোহাজেরদের মতো প্রথমে পরীক্ষায় অবতীর্ণ হয়নি, তথাপি রসূলুল্লাহ (স.)-এর জন্যে তাদের বায়য়াত এ কথার পরিচায়ক যে, তাদের উপাদান ও মৌলিক স্বভাবধর্মী এবং দ্বীন ইসলামের সম্পূর্ণ উপযোগী! আল্লামা ইবন কাসীর (র.) তার বিখ্যাত তাফসীর গ্রন্থে মোহাম্মদ বিন কা'ব কুরাযীর সূত্রে বর্ণনা করেন, আকাবার রাত্রিতে আবদুল্লাহ বিন রাওয়াহা রসূলুল্লাহ (স.)-এর খেদমতে নিবেদন করে বললো, ইয়া রসূলান্তরাহ! এখানে এখন অংগীকার নেয়া হচ্ছে, আপনি আপনার ইচ্ছা মাফিক আপনার প্রভু ও নিজের জন্যে শর্তারোপ করুন । জবাবে তিনি বললেন, আমি আমার রবের ব্যাপারে শর্তারোপ করছি যে, তোমরা একমাত্র তারই গোলামী করবে, তীর সাথে আর কাউকে শরীক করবে না। আর আমার ব্যাপারে এ শর্তারোপ করছি যে, তোমরা আমাকে ওই জিনিস থেকে হেফাযত করবে, যার থেকে তোমরা তোমাদের জান ও মাল হেফাযত করো । তখন তারা আরয করল, ইয়া রসূলাল্লাহ! যদি আমরা আপনার নির্দেশানুসারে কাজ করি এবং দু'টি শর্ত পূরণ করি, তবে আমাদের জন্যে কী নির্ধারিত রয়েছে। জবাবে তিনি বললেন, তোমাদের জন্যে বেহেশত নির্ধারিত রয়েছে। তখন তারা পুলকিত হয়ে বললো, আমাদের ব্যবসা খুবই লাভজনক হলো । অর্থাৎ আমাদের বায়য়াত গ্রহণ ফলপ্রসূ হলো। সুতরাং আমরা এর জন্যে রাযী যে, নিজেদের পক্ষ থেকে এ চুক্তি রহিত করার আবেদন কোনো দিনই পেশ করব না এবং রহিতকরণকে পছন্দও করবোনা । যারা রসূলুল্লাহ (স.)-এর হাতে রায়য়াত গ্রহণ করেছিলো । তাদের একমাত্র উদ্দেশ্য ছিলো জান্নাত লাভ করা, অতপর তারা উত্তরোত্তর তাদের বায়য়াতকে জোরদার করতে লাগলো । তারা এ যিল্যাল নম ২৬ www.icsbook.info
— পৃষ্ঠা ২০১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।