মোহাজেরদের অগ্রগামী দল বলতে আমি ওই সকল মুসলমানদেরকে বুঝিয়েছি, যারা বদর যুদ্ধের পূর্বে হিজরত করেছে। অনুরূপভাবে আনসারদের অগ্রবর্তী দল বলতে আমি মদীনার ওই সকল লোককে বুঝিয়েছি, যারা বদর যুদ্ধের পূর্বে ইসলাম গ্রহণ করেছে। আর পরবর্তী যুগে নিষ্ঠাসহকারে মোহাজের ও আনসারদের অনুসারী বলতে ওই সকল মুসলমানদেরকে বুঝানো হয়েছে, যারা তবুক যুদ্ধের সময় বিদ্যমান ছিলো । তারা মোহাজের ও আনসারদের পথ অনুসরণ করেছিলো । তাদের মতো পাকা ঈমান গ্রহণ করেছিলো, সেজন্যে তারা বিভিন্ন পরীক্ষায় অবতীর্ণ হয়ে উত্তীর্ণও হয়েছিলো এতদসত্তেও মোহাজের ও আনসারদের অগ্রবর্তী দলের মর্যাদা ও সম্মান তাদের চেয়ে অনেক বেশী । কারণ তারা বদর যুদ্ধের পূর্বে কঠিন মুহুর্তগুলোও অতিক্রান্ত করেছে, । মোহাজের এবং আনসারদের অগ্রগামী দল বলতে কাদের বুঝানো হয়েছে, সে ব্যাপারে বিভিন্ন বর্ণনা এসেছে। কারো কারো মতে যারা বদর যুদ্ধের পূর্বে হিজরত করেছে এবং আল্লাহর দ্বীনের সাহায্য করেছে। কারো মতে যারা দুই কেবলার দিকেই মুখ করে নামায পড়েছে। আবার কেউ বলেন, যারা বদর যুদ্ধে অংশগ্রহণ করেছে, কারো মতে হোদায়বিয়ার সন্ধির পূর্বে যারা হিজরত করেছে ও আল্লাহর দ্বীনের সাহায্য করেছে। আবার কারো দৃষ্টিতে, যারা বায়য়াতে রেদওয়ানের সময় উপস্থিত ছিলেন মুসলিম সমাজ গঠনের বিভিন্ন পর্যায় ও তার ঈমানী বিভিন্ন স্তরের প্রতি লক্ষ্য সাপেক্ষে আমি মনে করি যে, আমার মতটি এক্ষেত্রে অধিকতর প্রবল ও গ্রহণযোগ্য । মুসলিম সমাজ গঠনের বিভিন্ন পর্যায় ও তার বিভিন্ন ঈমানী স্তর সম্পর্কে যা আমি দশম খন্ডে আলোচনা করেছি, তার কতেক অনুচ্ছেদ এখানে পুনরোল্লেখ করাকে শ্রেয় মনে করছি । কারণ এ বিষয়গুলো এ খন্ডের পাঠকের সামনে উপস্থিত থাকলে তাকে পূর্বের খন্ডে প্রত্যাবর্তন করতে হবে না, যার ফলে প্রয়োজনের সময় আয়াতে বর্ণিত মুসলিম সমাজের চূড়ান্ত শ্রেণী বিভাগের একটি সুস্পষ্ট চিত্ৰ তার হাতের নাগালেই থাকবে । মক্কাতে অত্যন্ত দুরবস্থায় ইসলামী আন্দোলনের জন্ম হয়েছিলো জাহেলিয়াতের ধ্বজাধারী কোরায়শ সম্প্রদায় প্রথমে লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মাদুর রসূলুল্লাহ (আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, আর মোহাম্মদ (স.) তার প্রেরিত রসূল)-এর দাওয়াতের প্রকৃত অবস্থা উপলদ্ধি করতে সক্ষম হয়নি । তা ছিলো মূলত প্রত্যেক বাদশাহর বিরুদ্ধে বিদ্রোহের শামিল, যে বাদশাহ আল্লাহর কাছে কোনো সাহায্য কামনা করে না। কোরায়শরা রসূল (স.)-এর নেতৃত্বে এ দাওয়াতের আহ্বানে সাড়া দিয়ে যে আন্দোলন গড়ে তুলেছিলো তার প্রকৃত বিপদ সম্পর্কেও তারা প্রথম দিকে উপলব্ধি করতে সক্ষম হয়নি। এ আন্দোলনমুখী সমাজ দাওয়াতের সূচনা লগ্ন থেকে আল্লাহ এবং তীর রসূলের আনুগত্যকে আদর্শ হিসাবে গ্রহণ করেছে এবং কোরায়শের জাহেলী নেতৃত্ব এবং বিরাজমান অবস্থার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে। জাহেলিয়াতের ধজাধারী কোরায়শ নতুন দ্বীনের দাওয়াতের গুরুত্্ উপলব্ধি না করেই নতুন নেতৃত্ব, নতুন দ্বীনের দাওয়াত এবং এই আন্দোলনমুখী সমাজের বিরুদ্ধে তীব্র যুদ্ধ ঘোষণা করে এবং কষ্ট, ধোকা প্রতারণা, ষড়যন্ত্র এবং ফেতনাসহ যাবতীয় মাধ্যম তার জন্যে ব্যবহার করে। জাহেলী সমাজ সর্বশক্তি দিয়ে ওই ‘বিপদ’ প্রতিরোধ করতে উদ্যেত হয়েছিলো, যার অস্তিত্কে তাদের জন্যে হুমকি স্বরূপ মনে করেছিলো । তারা ওই বিপদকে নিজেদের থেকে দূরে রাখার জন্যে এমন সচেষ্ট হয়েছিলো যেমন মানুষ মৃত্যুকে নিজেদের থেকে দূরে রাখতে চেষ্টা করে। যখনই কোনো জাহেলী সমাজে সর্বজাহানের ‘রবের’ প্রতি আহ্বান জানান হয়- যে সমাজ Wwww.icsbook.info
— পৃষ্ঠা ২০০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।