তাফসীর ফী যিলালিল কোরআন ৯ম খণ্ড
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

সংক্ষেপে সম্ভব আলোচনা করার চেষ্টা করবো। ওই এঁতিহাসিক প্রেক্ষাপটের তাৎপর্য ও মর্ম কী দাড়ায় এবং এতদসংক্রান্ত আয়াতসমূহের মর্মার্থ বা কী, সে সম্পর্কে আলোচনা করার আগেই প্রেক্ষাপট তুলে ধরবো । এ কথা সবার জানা যে, ইসলামী আন্দোলন মন্ধায় অত্যন্ত কঠিন ও প্রতিকূল পরিবেশে জন্ম নিয়েছিলো । জাহেলিয়াতে নিমজ্জিত সাধারণ আরব জনগণ ও কোরায়শরা তখনো কলেমা ‘লাইলাহা ইল্লাল্লাহু মোহাম্মাদুর রসূলুল্লাহ’ তে নিহিত প্রকৃত বিপদটাকে উপলব্ধি করতে পারেনি । তখনো তারা বুঝতে পারেনি যে, ওই কলেমা পৃথিবীর এমন প্রতিটি শক্তির বিরুদ্ধে চরম ও সর্বাত্মক বিদ্রোহ ও বিপ্লব করার আহ্বান জানায়, যা আল্লাহর অনুমোদিত ও সমর্থিত নয় এবং প্রত্যেক খোদাদ্রোহী শক্তিকে উৎখাত করে আল্লাহর আশ্রয় খহণের আহ্বান জানায় । বিশেষত এই দাওয়াতের ফলে রসূল (স.)-এর নেতৃত্বে যে নতুন বিপ্লবী সমাজ ও রাষ্ট্র গঠিত হয়েছে, যা প্রথম দিন থেকেই আল্লাহ ও আল্লাহর রসূলের আনুগত্য, কোরায়শদের জাহেলী নেতৃত্বের বিরুদ্ধে সর্বাত্মক বিদ্রোহ ও প্রতিষ্ঠিত জাহেলী সমাজ ব্যবস্থাকে উৎখাতের সংকল্প খহণ করেছে, তার দিক থেকে সম্ভাব্য বিপদাশংকা সম্পর্কেও মক্কার জাহেলী সমাজ শুরুতে যথাযথভাবে সচেতন ছিলো না। অবশেষে যখন ইসলামী দাওয়াতের প্রকৃত তাৎপর্য তারা উপলব্ধি করলো, তখন এই নতুন দাওয়াতের বিরুদ্ধে এই দাওয়াতের ভিত্তিতে সংঘবদ্ধ নতুন সমাজের বিরদ্ধে এবং নতুন নেতৃত্বের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু করে দিলো । শুধু প্রকাশ্য ও প্রত্যক্ষ যুদ্ধ নয়, আরো যতো রকমের নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, ষড়যন্ত্র, ছল চাতুরী তাদের সাধ্যে কুলাতো, তার সবই চালাতে লাগলো । যে কোনো একটি প্রাণী নিজের মৃত্যুর আশংকা দেখা দিলে সেই আশংকা থেকে নিজের অস্তিত্‌ রক্ষার জন্যে যেমন সর্বাত্মক চেষ্টা শুরু করে দেয়, আরবের জাহেলী সমাজ ব্যবস্থা ঠিক তেমনিভাবে নিজের অস্তিত্বকে রক্ষার নিমিত্ত সর্বাত্মক চেষ্টা তৎপরতা শুরু করে দিয়েছিলো। বিশ্ব প্রতিপালক আল্লাহর সার্বভৌমত্ব ও সর্বময় কর্তৃত্ব মেনে নেয়ার জন্যে যখনই কোনো দাওয়াত এমন কোনো জাহেলী সমাজের দেয়া হয়, যা আল্লাহর এক দাসদের ওপর অপর দাসদের প্রভূত্বের ভিত্তিতে প্রতিষ্ঠিত, তখন এরূপ যুদ্ধ ও সংঘর্ষ বেধে যাওয়া সম্পূর্ণ স্বাভাবিক ৷ বিশেষত যখন এই দাওয়াতের ভিত্তিতে নতুন কোনো বিপ্লবী সমাজ ও সংগঠন গড়ে ওঠে, নতুন কোনো নেতৃত্ব তার পরিচালনার ভার হাতে নেয় এবং সেই নয়া সমাজ ব্যবস্থা প্রাচীন জাহেলী সমাজ ব্যবস্থার বিরুদ্ধে রূখে দাড়ায়, তখন এই যুদ্ধ ও সংঘাত বাধা একেবারেই অনিবার্য হয়ে দাড়ায় । (সূরা আনফালের শেষ দিককার আয়াতগুলো সংক্রান্ত আলোচনা দেখুন) এরূপ পরিস্থিতিতেই নয়া ইসলামী সমাজের প্রতিটি ব্যক্তি সর্ব প্রকারের অত্যাচার নির্যাতন ও বিপদ মুসীবতের সম্মুখীন হয়, এমনকি এই নির্যাতন নিপীড়ন প্রায়শ রক্তপাত পর্যন্ত গড়ায়। এ জন্যে সে দিন ‘লাইলাহা ইল্লাল্লাহু মোহাম্মাদুর রসূলুল্লাহ' এই কলেমায় সাক্ষ্যদান করতে, নতুন ইসলামী সমাজের সদস্য হতে এবং তার নয়া নেতৃত্বের আনুগত্য করতে শুধুমাত্র এমন লোকেরাই এগিয়ে আসতো, যারা নিজেদের জীবনকে আল্লাহর পথে বিসর্জন দেয়ার সংকল্প নিতো এবং ক্ষেত্র বিশেষে নিষ্ঠুরতম অত্যাচার, নির্যাতন, ক্ষুধা, অভাব, নির্বাসন, মৃত্যু ও বিপর্যয়কে বরদাশত করতে প্রস্তুত থাকতো । এভাবে আরব সমাজের উৎকৃষ্টতম ও বলিষ্ঠতম লোকগুলোর সমন্বয়ে ইসলামের ভিত্তি গড়ে ওঠে যে সব লোক এ ধরনের চাপ ও অত্যাচার সহ্য করতে পারেনি, তারা ইসলাম ত্যাগ করে জাহেলিয়াতে ফিরে গিয়েছিলো । অবশ্য এ ধরনের লোকের সংখ্যা খুবই কম ছিলো। কেননা Wwww.icsbook.info

— পৃষ্ঠা ২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।