ঈমানের স্তরভেদে সুসলিম সমাজের শ্রেণী বিন্যাস সংক্ষিপ্তভাবে বেদুইনদের শ্রেণী বিভাগের পর গোটা আরব সমাজের প্রকারভেদ বর্ণনা করা হয়েছে। শহর এবং গ্রামের আরব সমাজকে সাধারণত চারটি ঈমানী স্তরে বিভক্ত করা হয়েছে। ১. মোহাজের ও আনসারদের মধ্য থেকে যারা সবার আগে ঈমানের দাওয়াত গ্রহণ করার ব্যাপারে উদ্যোগী হয়েছে এবং যারা পরে নিষ্ঠা সহকারে তাদের অনুসরণ করেছে। ২. মদীনাবাসী এবং মরুবাসী মোনাফেকের দল যারা মোনাফেকীতে পাকাপোক্ত হয়ে গেছে। ৩. যাদের কাজকর্ম মিশ্র ধরনের কিছু ভালো, কিছু মন্দ । 8. কিছু লোক যাদের ব্যাপার আল্লাহর হুকুমের অপেক্ষায় আছে। (আয়াত ১০০, ১০১, ১০২, ১০৫, ১০৬) উল্লেখিত আয়াতের শ্রেণী বিভাগ সূচিত হয়েছে তবুক যুদ্ধ থেকে ফিরে আসার পর । বিশেষ করে- যখন পেছনে অবস্থানকারী মোনাফেক এই এবং মুসলমানদের মধ্য হতে কিছু লোক ওযর আপত্তি পেশ করতে শুরু করেছে। তাদের মধ্য হতে কিছু লোক ওজুহাত প্রদর্শনে আসলেই সত্যবাদী ছিলো এবং নিজেদের তারা মাসজিদের খুঁটির সাথে বেঁধে রেখেছিলো। যাতে আল্লাহ তায়ালা তাদের ব্যাপারে ফয়সালা দেন এবং স্বয়ং রসূলুল্লাহ তাদের বন্ধন খুলে দেন। তাদের মধ্য হতে কিছু লোক কোনো ওযর আপত্তি পেশ করেনি এই আশায় যে, আল্লাহ্ তায়ালা তাদের সত্য তাওবা কবুল করবেন তারা হচ্ছেন ওই তিনজন ব্যক্তি, যারা তবুক যুদ্ধে অংশগ্রহণ করা থেকে বিরত থাকে । তাদের তাওবা কবুল না করা পর্যন্ত তাদের ব্যাপারে কোনো হুকুম নাযিল হয়নি৷ তবুক যুদ্ধের পর আরব উপদ্বীপে ওপরে বর্ণিত এই শ্রেণীগুলো ছিলো । আল্লাহর ইচ্ছা ছিলো যে, ইসলামী আন্দোলনের পুরো ক্ষেত্র ও স্থানকে রসূল (স.) ও তার অনুসারী খাটি মোমেনদের সামনে তুলে ধরবেন। এখানে যে অবস্থার কথা বর্ণনা করা হয়েছে, তা ইসলামের পূর্ণ ব্যপ্তির আগের ঘটনা ৷ ইসলামের পূর্ণ ব্যাপ্তি ও বিকাশ ওই সাধারণ ঘোষণার মাধ্যমে ঘটেছিলো যাতে বলা হয়েছিলো, এবাদাত একমাত্র আল্লাহর জন্যেই নিবেদিত হবে এবং নৈকট্য তারই হাসিল করতে হবে। আর বিভিন্ন প্রকারের এবাদাত ও পূজা থেকে মুক্ত করে মানব সমাজকে একমাত্র আল্লাহর এবাদাতের জন্যে নির্দিষ্ট করতে হবে। ইসলামী আন্দোলনের কর্মীর জন্যে যে বিষয়টি নিতান্ত প্রয়োজন, তা হচ্ছে, আন্দোলনের স্থান, ক্ষেত্র এবং সেখানকার সমাজ তাদের সামনে পরিষ্কার ভাবে উন্মোচিত হওয়া । আর এটা ইসলামী আন্দোলনের নেতা-কর্মীদের জন্যে চলার পথে নিতান্ত প্রয়োজন । এরশাদ হচ্ছে, মোহাজের ও আনসারদের মাঝে যারা ........ (আয়াত ১০০) এখানে মুসলমানদের তিনটি দলের কথা বলা হয়েছে, ১. মোহাজেরদের অগ্রগামী দল । ২. আনসারদের অগ্রগামী দল (যারা সবার আগে ঈমানের দাওয়াত গ্রহণ করার ব্যাপারে উদ্যোগী হয়েছে) । ৩. যারা পরবর্তী যুগে নিষ্ঠাসহকারে মোহাজের ও আনসারদের অনুসরণ করেছে। এ তিনটি দল মিলে একটি স্তরে পরিণত হয়েছে। মক্কা বিজয়ের পর আরব উপদ্ধীপের মুসলিম সমাজের জন্যে এরা ইস্পাতকঠিন দুর্গে রূপান্তরিত হয়েছিলো । আলোচ্য সূরার ভূমিকায় দশম খন্ডে আমি এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। তিন দলের সমন্বয়ে গঠিত মুসলমানদের এ স্তরটি তখনকার আরব সমাজের সুখে দুঃখে ও বিপদে-আপদে ছিলো সমান অংশীদার ৷ সচ্ছলতা অসচ্ছলতা ও সুখ দুঃখের মাধ্যমে আল্লাহ তায়ালা তার চেয়েও কঠিন হয় । Wwww.icsbook.info
— পৃষ্ঠা ১৯৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।