‘আবার কোনো কোনো বেদুইন এমনও রয়েছে যারা আল্লাহর পথে নিজেদের ব্যয় করাকে জরিমানা বলে গণ্য করে” মুখে মুখে ইসলাম স্বীকার করার ফলে মালের যাকাত দিতে এবং জেহাদে সম্পদ খরচ করতে সে বাধ্য হয়ে যায়। এর মাধ্যমে সে মুসলিম সমাজ জীবনের বিভিন্ন বৈশিষ্ট্য ও সুযোগ সুবিধা ভোগ করতে পারে এবং আরব উপদ্থীপের মুসলমানদের থেকে উপকৃতও হতে পারে। সে আল্লাহর পথে যা খরচ করে তাকে যেহেতু জরিমানা, অর্থদন্ড এবং ক্ষতি মনে করে তাই সে যা খরচ করে তা অনিচ্ছাকৃত প্রদান করে থাকে। এ অর্থ প্রদান মুসলিম মোজাহেদদের সাহায্যার্থে স্বেচ্ছায় অর্থ প্রদান নয়। ‘এবং তোমার ওপর কোনো দুর্দিন আসে কিনা সে অপেক্ষায় থাকে ৷’ সে অপেক্ষায় থাকে কখন মুসলমানদের ওপর দুর্দিন আসবে। অনুরূপভাবে সে কামনা করে যে, মুসলমান যোদ্ধারা যেন যুদ্ধের মাঠ থেকে নিরাপদে কখনোই ফিরে না আসে। তাদের কুকামনার পাশাপাশি তাদের ওপর আল্লাহর অভিশাপের কথা এখানে উল্লেখ করা হয়েছে। ‘তাদের ওপর দুর্দিন আসুক ৷’ এ আয়াতে তাদের খারাপ কামনার জবাব দেয়া হয়েছে এবং বলা হয়েছে যে, তোমরা তাদের জন্যে দুর্দিন কামনা করছ, অথচ সে দুর্দিন তোমাদের ওপরই পতিত হবে। তা থেকে তোমরা মোটেই রক্ষা পাবে না। ‘আর আল্লাহ সব কিছুর শোনেন, সব কিছু জানেন ৷' শোনা এবং জানা এখানে মুসলমানদের শত্রুদের অমংগল কামনার পথে এবং তাদের মোনাফেকীর সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ এটাই তাদের জন্যে রক্ষা করা । এরশাদ হচ্ছে, (আবার) এই বেদুইন আরবদের মাঝে এমন কিছু লোকও আছে এ আয়াতে আলোচিত মোমেন বেদুইনদের কাছে আন্পাহ এবং পরকালের প্রতি ঈমান আনাই তীর রাহে খরচ করার কারণ ৷ মানুষের ভয়, বিজয়ীদের তোষামোদ এবং লাভ লোকসান কোনো কারণ নয়। আল্লাহ এবং পরকালের প্রতি ঈমান আনয়নকারী বেদুইনের এই দলটি আল্লাহর পথে খরচের মাধ্যমে তার নৈকট্য কামনা করে এবং রসূলের দো'য়া অন্বেষণ করে। যেই দোয়া তার (স.) সন্তুষ্টির পরিচায়ক এবং আল্লাহর কাছে গ্রহণযোগ্য । এ দলের জন্যে আল্লাহ তায়ালা এটাই চান। তাই কোরআনে করীম এ কথাই বলছে, যে, আল্লাহর পথে খরচ তথা দান-সদকা নিসন্দেহে তার নিকট গ্রহণযোগ্য একটি নৈকট্য । হা, অবশ্য তা তাদের জন্যে নৈকট্য লাভের উপায় ৷' নিম্নে আল্লাহ তায়ালা তাদেরকে তাদের শুভ পরিণামের সুসংবাদ দিচ্ছেন। এটা আল্লাহর প্রতিশ্রুতি । তার প্রতিশ্রুতি কখনও মিথ্যা হতে পারে না। এখানে রহমতকে ঘর হিসাবে উপস্থাপন করা হয়েছে, যাতে তারা সেদিন প্রবেশ করবে। ‘নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, করুণাময় ৷' তিনিই তাওবা কবুল করেন, দান খয়রাত গ্রহণ করেন, গুনাহ মাফ করেন এবং করুণাকামীদের প্রতি রহমত বর্ষণ করেন। Wwww.icsbook.info
— পৃষ্ঠা ১৯৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।