যে, গোটা মুসলিম সৈন্য বাহিনী ওই সকল খাঁটি মোমেনদের দ্বারাও সংঘটিত ছিলো না, যাদের প্রশিক্ষণ বদর যুদ্ধ ও মক্কা বিজয়ের মধ্যকার দীর্ঘ সময় ব্যাপী চলে আসছিলো । . অনুরূপভাবে তবুক যুদ্ধ চলাকালীন বেদনাদায়ক ক্ষণস্থায়ী সময়ে যে সকল কারণ ও বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছিলো, তা ইসলামের দ্রুত ব্যাপ্তি এবং জনসাধারণের দলে দলে ঈমানের বিভিন্ন স্তরে প্রবেশ করার স্বাভাবিক পরিণতি ছিলো। এ সকল ক্ষণস্থায়ী কারণ ও বৈশিষ্ট সম্পর্কে সূরা আত তাওবা বিস্তারিত আলোচনা করেছে। আলোচ্য সূরার বিভিন্ন আয়াতের ব্যাখ্যায় সেদিকে আমি এ সংক্ষিপ্ত বর্ণনার আলোকেই বিভিন্ন আয়াতের বিস্তারিত ব্যাখ্যা আপনাদের সামনে ‘উপস্থাপন করবো ইনশা আল্লাহ । এরশাদ হচ্ছে, (এই) বেদুইন আরব লোকগুলো কুফর ও মোনাফেকীর ব্যাপারে ......... (আয়াত ৯৭, ৯৯) ওপরের আয়াতগুলোতে বেদুইনদের প্রকারভেদের বর্ণনা এসেছে। মদীনা মোনাওয়ারার আশেপাশে বেদুইনদের বিভিন্ন গোত্র বাস করতো । এরা ইসলাম গ্রহণ করার পূর্বে মদীনায় দারুল ইসলামে অসংখ্যবার আক্রমণ করেছিলো। অতপর যখন তারা ইসলাম ধর্মে দীক্ষিত হলো, তারা দুটো দলের অন্তর্ভুক্ত হয়ে গেলো, যাদের বর্ণনা আলোচ্য আয়াতে এসেছে। বেদুইনদের স্বভাব সম্পর্কিত সাধারণ কথা বর্ণনার মাধ্যমে এ দু'দলের আলোচনার সূচনা হয়েছে। এরশাদ হচ্ছে, (এই) বেদুইন আরব লোকগুলো কুফর ও মোনাফেকীর ব্যাপারে............ (আয়াত ৯৭) আলোচ্য আয়াতের বর্ণিত এ আরব বেদুইনদের অবস্থা হচ্ছে, তারা কুফর এবং মোনাফেকীতে বেশী কঠোর এবং আল্লাহ তীর রসূলের প্রতি যে দ্বীন নাযিল করেছেন তার সীমারেখা সম্পর্কে তাদের অজ্ঞ হওয়ার সম্ভাবনাই বেশী । আল্লাহ তায়ালা তীর রসূলের প্রতি যে দ্বীন নাযিল করেছেন, তার সীমারেখা সম্পর্কে তাদের অজ্ঞ হওয়ার বেশী সম্ভাবনাটি সৃষ্টি হয়েছে তাদের জীবনের বিভিন্ন পরিবেশ ও পরিস্থিতির কারণে । তাদের প্রকৃতির কঠোরতা, জ্ঞান ও সীমারেখা থেকে দূরে থাকাও এর আরেকটা কারণ, অবশ্য ঈমান তাদেরকে তাদের কঠোর প্রকৃতি থেকে ফিরাতে চেয়েছিলো, জড়বাদী মূল্যবোধ থেকেও তাদের উর্ধে উঠাতে চেষ্টা করছিলো। মরুবাসীদের স্বভাবের কঠোরতা সম্পর্কিত অসংখ্য বর্ণনা এসেছে । তন্ধ্যে আল্লামা ইবন কাসীর তার তাফসীর গ্রন্থে যা উল্লেখ করেছেন, তা নিম প্রদত্ত হলো, ‘আল আ'মাশ ইবরাহীম থেকে বর্ণনা করেন, একদিন যায়দ ইবনে সাওহান তীর সাথীদের সাথে কথা বলার সময় জনৈক বেদুইন তার পাশে এসে বসলো । নাহাওয়ান্দের যুদ্ধে যায়দ তার একটি হাত হারিয়েছিলেন। ওই বেদুইন ব্যক্তি তাকে সম্বোধন করে বললো, আল্লাহর কসম, তোমার কথা অতি চমৎকার কিন্তু তোমার হাত আমাকে সন্দেহের মধ্যে ফেলে দিচ্ছে। তখন যায়দ বললেন, আমার হাতের কোন জিনিস তোমাকে সন্দেহের মাঝে নিমজ্জিত করছে, এটা তো আমার বাম হাত ৷ বেদুইন ব্যক্তিটি তখন বললো, আমি জানি না শত্রুরা ডান হাত কাটে- না বাম হাত কাটে ৷ যায়দ বিন সাওহান তখন বললেন, আল্লাহ ও তার রসূল (স.) সত্যই বলেছেন, ‘বেদুইনরা কুফর ও মোনাফেকীতে অত্যন্ত কঠোর হয়ে থাকে এবং এরা সেসব নীতি কানুন শেখার যোগ্য নয় যা আল্লাহ তায়ালা তীর রসূলের ওপর নাযিল করেছেন৷’ Wwww.icsbook.info
— পৃষ্ঠা ১৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।