তাফসীর আয়াত ৯৭-১১০ এখানে তবুক যুদ্ধ চলাকালীন সময়ে মুসলমান সমাজের বিভিন্ন শ্রেণী, তাদের ঈমানী স্তর এবং তাদের প্রত্যেকের বৈশিষ্ট ও কাজ কর্ম বর্ণিত হয়েছে। আমি দশম খন্ডে আলোচ্য সূরার ভূমিকায় এর এঁতিহাসিক কারণসমূহ সম্পর্কে বিস্তারিত আলোচনা পেশ করেছি, যা ঈমানের দিক থেকে মদীনার মুসলমানদের মাঝে বিভিন্ন স্তর সৃষ্টি করেছে। আমি এ বিস্তারিত বর্ণনার সর্বশেষ অনুচ্ছেদসমুহ এখানে বর্ণনা করবো । কোরায়শের দীর্ঘ একণগুঁয়ে কঠিন অবস্থান আরব উপদ্বীপে ইসলামের প্রচার ও প্রসারের ক্ষেত্রে ছিলো শক্তিশালী বাধা, আরব উপদ্বীপে ধর্মীয় কাজ কর্মে কোরায়শেরই কথা বলার অধিকার ছিলো সর্বোচ্চ। অধিকস্তু তাদের ছিলো অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাহিত্যিক আধিপত্য ও প্রাধান্য । এ নতুন দ্বীন (ইসলাম)-এর ক্ষেত্রে কোরায়শের একণুঁয়ে অবস্থান আরব উপদ্বীপের বিভিন্ন স্থানের আরববাসীকে নতুন দ্বীনে দীক্ষিত হওয়ার পথে বাধার কারণ ছিলো। যখন কোরায়শ মুসলমানরা বিজয়ের নিকটবর্তী হলো । অতপর তায়েফস্থ হাওয়াযেন এবং সাকীফ গোত্র বিজয়ের দ্বারপ্রান্তে পৌছল । মদীনার শক্তিশালী তিন ইহুদী গোত্র পরাভূত হওয়ার উপক্রম হলো । অন্যদিকে বনু কায়নুকা এবং বনু নাধীরকে সিরিয়ায় দেশান্তরিত করা হলো । আর বনু কোরায়যাকে নিশ্চিহ্ন করা হলো সাথে সাথে খায়বরও পরাস্ত হলো আর এটা হয়ে পড়লো মানুষের আল্লাহর দ্বীনে দলে দলে প্রবেশ করা এবং এক বছরের ভিতরে পুরো আরব উপদ্বীপে ইসলামের প্রচার ও প্রসারের পূৰ্বাভাস । কিন্তু বিভিন্ন ভূখন্ডে ইসলামের আদিগন্ত ব্যাপ্তির সাথে তার বিভিন্ন উদ্দেশ্য, লক্ষ্য ও বৈশিষ্ট্য ব্যাপক পরিধির ভেতরে নিয়ে এসেছে যা বদর বিজয়ের পর সমাজে প্রকাশ পেয়েছিলো । অথচ তখনকার সমাজ সুদূর প্রসারী প্রশিক্ষণের অভাবে ছিলো এ সকল বৈশিষ্ট্য ও উদ্দেশ্য থেকে ছিলো দূরে । কিন্তু বদর যুদ্ধের পর সাত বছরের ভেতরে তার প্রসার চতুর্দিকে ছড়িয়ে পড়ে । যদি গোটা মাদানী সমাজ ইসলামী আকীদার শক্ত খাটি এবং সে সমাজের মযবুত ভিত্তিতে রূপান্তরিত না হতো, তবে আরব উপদ্বীপের ইসলামী ভূখন্ডে দ্রুত ব্যাপ্তির ক্ষেত্রে বড় একটা সমস্যার সৃষ্টি হতো । কিন্তু আল্লাহ তায়ালা স্বয়ং যেহেতু এ দ্বীনের প্রচার প্রসারের ও সংরক্ষণের দায়িত্ব গ্রহণ করেছিলেন, তাই তিনি মোহাজের ও আনসারের অগ্রবর্তীদলকে এমনভাবে প্রস্তুত করলেন, যার ফলে বদর যুদ্ধে বিজয়ের পর কিছু সম্প্রসারণের পর অগ্রবর্তী এই দলটি দ্বীন ইসলামের নিরাপদ খঘাটিতে রূপান্তরিত হলো । অনুরূপভাবে আল্লাহ তায়ালা গোটা মাদানী সমাজকে মক্কা বিজয়ের মাধ্যমে দ্রুত ও ব্যাপক সম্পসারণের পর নির্ভরযোগ্য ঘাটি হিসাবে প্রস্তুত করেন । আল্লাহ্ তায়ালা এবিষয়ে সুপরিজ্ঞাত যে, কোথায় তার পয়গাম কিভাবে প্রেরণ করতে হবে। তাদের সে বৈশিষ্ট্য সর্বপ্রথম প্রকাশ পেয়েছিলো হুনায়নের যুদ্ধের দিন। সে সম্পর্কে আলোচ্য সূরায়ও বর্ণনা এসেছে । (আয়াত ২৫, ২৬) এ যুদ্ধে মুসলমানদের পরাজয়ের বাহ্যিক কারণের প্রধানতম একটি ছিলো এই, মক্কা বিজয়ের দিন যে দু'হাজার স্বাধীন ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করেছে তারা মক্কা বিজয়ী মদীনার দশ হাজার সৈন্যের সাথে এই যুদ্ধের জন্যে বের হয়েছিলো দশ হাজার সৈন্যের সাথে নতুন দু'হাজার মুসলমানের উপস্থিতি মুসলিম শিবিরের ভারসাম্যে ক্রটির কারণ হয়ে দেখা দিলো। পাশাপাশি ছিলো হাওয়াযেন গোত্রের অধিক সৈন্যের প্রতি তাদের দুর্বলতা । আর এটা এজন্যে সম্ভব ছিলো Wwww.icsbook.info
— পৃষ্ঠা ১৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।