এটা তাদের অশরীরী অপবিত্রতার বাহ্যরূপ, তাদের শরীর ও সত্বা অপবিত্র একথা বলা হয়নি; বরং তাদের আত্মা ও আমলসমূহ অপবিত্র ও কদর্য এটা বলা হয়েছে। এখানে তাদের বাস্তব চিত্র উপস্থাপন করা হয়েছে, যা অত্যন্ত ঘৃণ্য, স্পষ্ট নোংরামি, বিরক্তিকর ও অবজ্ঞার সংক্রান্ত যুদ্ধের মাঠে যাওয়ার সামর্থ থাকা সত্তেও যারা স্বীয় গৃহে কোনো কারণ ছাড়াই বসেছিলো, তারা নিসন্দেহে অপবিত্র ও নোংরা । তাদের এ অপবিত্রতা তাদের আত্মাকে কলুষিত করে। তাদের ঘৃণ্য নোংরামি আবেগ অনুভূতিকে কষ্ট দেয় যেমন জীবিত লোকের মাঝে গন্দময় মৃত লাশ কষ্টদায়ক ও সংক্রামক হয়ে থাকে। ‘এবং তাদের কৃতকর্মের বদলা হিসাবে তাদের ঠিকানা হলো দোযখ ৷' তারা মনে করে যে, তাদের পশ্চাৎপদ অবলম্বন করা এবং স্বীয় গৃহে থাকার মাধ্যমে তারা বুঝি লাভবান হয়েছে, নিরাপত্তা ও প্রশান্তি অর্জন করেছে এবং শারীরিক সুস্থতা ও সম্পদ সংরক্ষণ করেছে। কিন্তু বাস্তব অবস্থা হচ্ছে এই যে, তারা দুনিয়াতে অপবিত্র অবস্থায় থাকবে এবং পরকালে স্বীয় অংশ হতে বঞ্চিত হবে। মুলত এটা সব দিকেরই ক্ষতি । মোজাহেদরা জেহাদের মাঠ থেকে ফিরে আসার পর যারা জেহাদে অংশগ্রহণ করেনি, তাদের অবস্থা কি হবে সে সম্পর্কে আল্লাহ তায়ালা তার রসূলকে এভাবে অবহিত করছেন । এরশাদ হচ্ছে, এরা তোমাদের কাছে এজন্যেই কসম করে যেন তোমরা.......... (আয়াত ৯৬) মুসলমানদের কাছে মোনাফেকদের কামনা হচ্ছে তারা যেন তাদের কৃতকর্মকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে এবং তাদের প্রতি রাযী ও খুশী থাকে। এটা এজন্যে যে, তারা এ সন্তুষ্টির মাধ্যমে মুসলিম সমাজে তাদের নিরাপত্তা নিশ্চিত করবে বলে মনে করে। পাশাপাশি তারা এটাও আশা করবে যে, মুসলমানরা পূর্বের ন্যায়ই তাদের সাথে আচরণ করবে, তাদের বিরুদ্ধে জেহাদ করবে না এবং কঠোরতা অবলম্বন করবে না, যার নির্দেশ আল্লাহ তায়ালা এ আয়াতে দিয়েছেন। সাথে সাথে তিনি মুসলমান এবং মোনাফেকের চূড়ান্ত সম্পর্কও এখানে নির্ধারণ করেছেন। এক্ষেত্রে আল্লাহ তায়ালা তার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন যে, তারা নেফাক থেকে উৎপন্ন, পেছনে পড়ে থাকা ও স্বীয় গৃহে অবস্থান নেয়ার কারণ আল্লাহর দ্বীন থেকে বের হয়ে গেছে। আর আল্লাহ তায়ালা ফাসেক না-ফরমান লোকদের প্রতি কখনও রাযী ও খুশী হন না । এমনকি তারা যদি কসম খেয়ে মিথ্যা ওযর আপত্তি পেশ করার মাধ্যমে মুসলমানদের সত্তুষ্ট করতে সক্ষমও হয় তবু আল্লাহ তায়ালা খুশী হবেন না । তাদের ক্ষেত্রে আল্লাহর সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত । এ অবস্থাতে মানুষ তথা মুসলমানের সন্তুষ্টি আল্লাহর গযব ও অভিশাপের কোনো পরিবর্তন করবে না এবং তাদের সামান্য উপকারেও আসবে না। আল্লাহকে সন্তুষ্ট করার একমাত্র পথ হচ্ছে ফাসেকী কাজ থেকে ফিরে আসা এবং আল্লাহর সঠিক দ্বীনের প্রতি প্রত্যাবর্তন করা৷ এমনিভাবে আল্লাহ তায়ালা মুসলিম জামায়াতের অভ্যন্তরে লুক্কায়িত ওযরবিহীন পিছটান দেয়া মোনাফেকদের মুখোশ উন্মোচন করেন এবং মুসলমান ও মোনাফেকদের মধ্যকার চূড়ান্ত সম্পর্ক নির্ধারণ করেন- যেমন আগে মুসলমান ও মোশরেক এবং মুসলমান ও আহলে কেতাবদের মধ্যকার সম্পর্ক নির্ধারণ করেছিলেন। আলোচ্য সূরাটি এ বিষয়ে সর্বশেষ চূড়ান্ত নির্দেশ । Wwww.icsbook.info
— পৃষ্ঠা ১৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।