‘এখন আল্লাহ এবং তার রসূলই তোমাদের কার্যকলাপ লক্ষ্য করবেন ৷' আল্লাহর কাছে তোমাদের যাবতীয় কাজ এবং তার পেছনে লুক্কায়িত সকল নিয়ত ও উদ্দেশ্য, কিছুই গোপন নেই । রসূল (স.) কাজের মাধ্যমে তোমাদের বক্তব্যকে মূল্যায়ন করবেন । আর তারই ভিত্তিতে মুসলমান সমাজে তোমাদের সাথে আচরণ করা হবে। দুনিয়ার জীবনে যা কিছু ঘটছে, তাই একটি মানুষের জীবনের শেষ নয় । বরং তার পশ্চাতে হিসাব এবং প্রতিদান রয়েছে, যা আল্লাহর নিরংকুশ জ্ঞানের ওপর প্রতিষ্ঠিত হবে। ‘তারপর তোমাদেরকে তারই দিকে ফিরিয়ে দেয়া হবে, যিনি প্রকাশ্য ও গোপন সব কিছুই জানেন এবং তোমরা কি কাজ করছিলে তা তিনি তোমাদের জানিয়ে দেবেন।' ‘গায়ব’ (অদৃশ্য) হচ্ছে যা মানুষের জ্ঞান বহির্ভূত গোপন বস্তু । আর শাহাদাত (দৃশ্যমান) হচ্ছে প্রকাশ্য বস্তু যা মানুষ স্বচক্ষে প্রত্যক্ষ করে এবং তাকে ভালো করেই চিনে । উল্লেখিত অর্থ বা তার চেয়ে ব্যাপক ও বড় অর্থে আল্লাহ তায়ালা গোপন ও অগোপন এবং দৃশ্য ও অদৃশ্য সম্পর্কে সম্যক অবগত ৷ তিনি এই দৃশ্যমান ও অদৃশ্যমান উভয় জগতে যা কিছু আছে সবই জানেন। আল্লাহ তায়ালা তাদেরকে সম্বোধন করে ইংগিত করেছেন’ তিনিই তোমাদের বাতলে দেবেন যা তোমরা করছিলে’ তারা কি কাজ করেছিলো এ সম্পর্কে তারা ভালো জানে, আল্লাহ্ তায়ালা তাদের চেয়েও বেশী ভালো জানেন, তাই তিনি কাল কেয়ামতে তাদের আমল সম্পর্কে তাদেরকে অবহিত করবেন। আসলে এমন অনেক গোপন কারণ রয়েছে, যার ভিত্তিতে মানুষ কাজ করে থাকে । অথচ সে নিজেও সেই কারণ সম্পর্কে জানে না । আল্লাহ তায়ালা সে কারণ ভালো করেই জানেন। কাজের এমন অনেক পরিণাম রয়েছে যে ওই কাজ করেছে সে ওই সম্পর্কে কিছুই জানে না, অথচ আল্লাহ তায়ালা সে সম্পর্কে সম্যক অবগত । এখানে পরিণাম বলতে কেয়ামতের দিন তা বলে দেয়ার পরিণামকে বুঝানো হয়েছে । আর তা হচ্ছে কাজের হিসাব নিকাশ এবং সঠিক প্রতিদান । কিন্তু এ পরিণামের কথা এখানে স্পষ্ট বর্ণনা করা হয়নি । এখানে শুধু বলা হয়েছে আল্লাহ তায়ালা কাল কেয়ামতে তাদেরকে তাদের কর্ম সম্পর্কে অবহিত করবেন । এরশাদ হচ্ছে, যখন তোমরা তাদের কাছে ফিরে আসবে এটা আল্লাহর পক্ষ থেকে তার রসূল মোহাম্মদ (স.)-এর জন্যে আরেকটি অবগতি যে, যখন তিনি এবং তীর সংগীরা নিরাপদে স্বীয় সমাজের লোকদের কাছে ফিরে আসবে, তখন তাদের অবস্থা কি হবে। মোনাফেকদের ধারণা ছিলো যে, তিনি এবং তার সাখীরা রোমানদের সাথে যুদ্ধ করে বাড়ীতে ফিরতেই পারবেন না। আল্লাহ্ তায়ালা পূর্বজ্ঞানের ভিত্তিতে তার প্রিয় হাবীব মোহাম্মদ (স.)-কে এ মর্মে অবহিত করেন যে, মোনাফেকরা সাহাবীদের যুদ্ধের মাঠ থেকে ফিরে আসার পর মিথ্যা কসম খেয়ে খেয়ে তোমাকে ও মুসলমানদেরকে আশ্বস্ত করতে চাইবে এবং তাতে তাদের উদ্দেশ্য হবে, তুমি ও অপরাপর মুসলমানরা যেন তাদের জেহাদের অনুপস্থিতির বিষয়টি উপেক্ষা করে এবং সেজন্যে যেন কোনো ভর্সনা না করে তাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে তাদের ঘৃন্য কৃতকর্মের জন্যে যেন তাদেরকে পাকড়াও করে শাস্তি না দাও । অতপর আল্লাহ তায়ালা রসূলকে তাদের বিষয় উপেক্ষা করা, ভ্সনা না করা এবং ভালো সম্পর্ক না রাখার নির্দেশ দেন। কারণ, ভংসনা করে কোনো ফায়দা নেই । তাদের মনে যখন ঈমান নেই এবং তার বাসনাও নেই, তখন ভর্সনা করেই বা কি হবে। অনর্থক নিজের সময় নষ্ট করা । ‘তুমি তাদের উপেক্ষা করো। নিসন্দেহে এরা অপবিত্র ৷ Wwww.icsbook.info
— পৃষ্ঠা ১৯০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।