অনুরূপ আরেকটি দল এমন ছিলো যাদের মধ্যে সৎ কাজ ও অসৎ কাজের মিশ্রণ ঘটেছিলো এবং যাদের চরিত্রে ইসলামের মযবুত প্রভাব ছিলো না এবং তাদের ইসলামের প্রতি তেমন গভীর আকর্ষণ ছিলো না । আরো একটা দল ছিলো, যাদের প্রকৃত অবস্থা আল্লাহ ছাড়া আর কেউ জানতো না৷ তাদের পরিণাম কি হবে তা আল্লাহই জানেন। আরো একটা দল ছিলো, যারা ইসলামের নামে গোপন ষড়যন্ত্রে লিপ্ত থাকতো। কোরআন এ সব দল ও শ্রেণী সম্পর্কে সংক্ষেপে আলোচনা করেছে । মুসলিম সমাজের অভ্যন্তরে এদের সাথে কিভাবে আচরণ করতে হবে, তা জানিয়ে দিয়েছে এবং রসূল (স.) ও একনিষ্ঠ মুসলমানদেরকে এদের প্রত্যেকের সাথে আচরণের কী পদ্ধতি অনুসরণ করতে হবে, তা শিখিয়েছে। ৯৭নং আয়াত থেকে ১১০নং আয়াত পর্যন্ত এই অংশটি বিস্তৃত । এসব আয়াত থেকে মুলমানদের মধ্যে রকমারি দলের বিদ্যমানতা ও তাদের ঈমানের স্তরভেদ সম্পর্কে যে তথ্য পাওয়া যায, তা থেকে জানা যায় যে, এই সমাজে মক্কা বিজয়ের পরে কতটা বিশৃংখলা ঢুকে গিয়েছিলো, যা বিজয়ের আগে হয় একেবারেই ছিলো না অথবা নাম মাত্র ছিলো। ৬ষ্ঠ পর্ব বা অংশে আল্লাহর সাথে মোমেনদের জেহাদের অংগীকার এবং এই জেহাদের স্বরূপ ও পরিধি এবং মদীনাবাসী ও তার আশপাশের বেদুইনদের দায়িত্ব ও কর্তব্য নিয়ে আলোচনা করা হয়েছে। এতে বলা হয়েছে যে, মদীনাবাসীর জন্যে এটা বৈদ্ব নয় যে, তারা আল্লার রসূল থেকে বিচ্ছিন্ন থাকবে এবং রসূলুলুল্লাহর জীবন রক্ষার বিষয়ে উদাসীন হয়ে কেবল নিজেদেরকে নিয়েই ব্যস্ত হবে। এ অংশে মোনাফেক ও মোশরেকদের সাথে মোমেনদের সম্পর্কচ্ছেদের ওপরও গুরুত্ব আরোপ করা হয়েছে। এ অংশের এক পর্যায়ে এমন কয়েকজন মোমেনের যুদ্ধে অনুপস্থিতির ঘটনা ও তার শাস্তি বিধানের ঘটনা বর্ণনা হয়েছে, যারা মোনাফেক নয়, খীটি মোমেন ছিলেন। এই সাথে মোনাফেকদের অবস্থাও তুলে ধরা হয়েছে এবং কোরআনের প্রতি তাদের আনুগত্যহীনতার বিবরণ দেয়া হয়েছে । এ অংশটি ১১১নং থেকে ১২৭নং আয়াত পর্যন্ত বিস্তৃত ৷ উপসংহারে রসূল (স.)-এর গুণাবলীর বর্ণনা দেয়া হয়েছে এবং তাকে আল্লাহর ওপর নির্ভরশীল হবার নির্দেশ দেয়া হয়েছে। ১২৮ ও ১২৯ নং আয়াতদ্বয় দৃষ্টব্য। অনেক বেশী দিয়েছি ইচ্ছাকৃতভাবেই ৷ কেননা এই সূরাটা মক্কা বিজয়ের পরবর্তী ইসলামী সমাজের পূর্ণাংগ চিত্র তুলে ধরে এরা এবং সাংগঠনিক বিন্যাস কেমন ছিলো, তা ব্যাখ্যা করে। এই চিত্র থেকে এটাও স্পষ্ট হয়ে যায় যে, ইসলামী সমাজের বিভিন্ন ঈমানী স্তরে অবস্থিত মুসলমানদের মধ্যে কিছুটা শৃংখলা ও সমন্বয়ের অভাব ছিলো। অনুরূপভাবে, কিছুটা স্বার্থপরতা, লোভ, ঈমানী দূর্বলতা, কপটতা, কর্তব্য পালনে দ্বিধা ও শৈথিল্য, মুসলিম ও অমুসলিমদের মধ্যকার সম্পর্কের সঠিক ধারণার অভাব এবং আদর্শের ভিত্তিতে পরিপূর্ণ সম্পর্কচ্ছেদের অভাব এ অংশ থেকে পরিষ্কার ফুটে ওঠে । অবশ্য মোহাজের ও আনসারদের পরিপূর্ণ একনিষ্ঠতা, আন্তরিকতা ও দৃঢ়তার চিত্রও সুস্পষ্ট । কিন্তু এই দুই পুণ্যবান গোষ্ঠী ছাড়া অন্য সকল শ্রেণীর মধ্যে সমন্বয়, শৃংখলা, নিষ্ঠা ও পরিপক্তার যে অভাব ছিলো, তা সুদীর্ঘ ও বিস্তৃত আলোচনার প্রয়োজনীয়তা ব্যক্ত করে। আগেই বলেছি যে, এই পরিস্থিতির উদ্ভবের একমাত্র কারণ ছিলো ইসলামের পূর্ণাংগ প্রশিক্ষণ পায়নি এবং ইসলামের আলোকে চরিত্র গঠিত হয়নি এমন ধরনের লোকদের মক্কা বিজয়ের পর দলে দলে ও পাইকারী হারে ইসলাম গ্রহণ । তবে ওই সংক্ষিপ্ত বক্তব্যকে মক্কা বিজয়ের পূর্বের ও পরের এঁতিহাসিক প্রেক্ষাপট না জেনে সঠিকভাবে বুঝা সম্ভব নয়। এখানে এই প্রেক্ষাপর্বটা যতো Wwww.icsbook.info
— পৃষ্ঠা ১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।