তাফসীর ফী যিলালিল কোরআন ৯ম খণ্ড
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

আর এগুলো জ্ঞান বিজ্ঞান এবং সচেতনতার বিভিন্ন দিক যা থেকে ঘৃণ্য বিলাসিতা এবং অপমানজনক নিরাপত্তার অন্বেষণকারীরা অহরহ বঞ্চিত থাকে। যারা সক্ষম বিত্তশালীদের সাথে পেছনে থাকক পছন্দ করেছে তাদের অবস্থা বর্ণনা করতে গিয়ে হচ্ছে যে, তাদের নম্রতা ও কোমলতা পছন্দ করা এবং নিরাপত্তাকে প্রাধান্য দেয়ার পশ্চাতে রয়েছে সাহস হারিয়ে ফেলা, আত্মার নীচুতা, হীনতা, মাথা অবনত করা এবং সমস্যার মুখোমুখি হওয়া এবং স্পষ্ট বক্তব্য দেয়া থেকে বিরত থাকা । ‘তোমরা যখন তাদের কাছে ফিরে আসবে, তখন তারা তোমাদের নিকট নানা ধরনের ছল ছুতা ও ওযর পেশ করবে ।' এখানে আল্লাহ তায়ালা তীর প্রিয়নবী ও খাটি মোমেনদেরকে জেহাদ থেকে ফিরে আসার পর যে সকল মোনাফেক জেহাদে অংশগ্রহণ করেনি, তাদের মিথ্যা ওজুহাত পেশ সম্পর্কে অবহিত করেন। এ আয়াতগুলো মদীনা তাইয়েবায় ফিরে আসার পূর্বে পথিমধ্যে অবতীর্ণ হয়েছিলো। জেহাদে অংশগ্রহণ না করে ঘরে বসে থাকা সম্পর্কে তারা তোমাদের কাছে নানাবিধ খোঁড়া ওজুহাত পেশ করবে, কারণ তারা জেহাদে অংশগ্রহণ না করার সঠিক কারণ এবং তাদের নগ্ন কাজ প্রকাশ পেয়ে যাওয়ায় লজ্জাবোধ করবে এবং ভীত সন্ত্রস্ত হবে । তাদের জেহাদে অংশগ্রহণ না করার প্রকৃত কারণ হচ্ছে ঈমানের দুর্বলতা, নিরাপত্তা ও সুস্থতাকে প্রাধান্য দেয়া এবং জেহাদে অংশগ্রহণ করাকে ভয় পাওয়া । ‘হে নবী! তুমি তাদেরকে পরিষ্কার ভাষায় বলে দাও, বাহানাবাজী করো না, আমরা তোমাদের কোনো কথাই বিশ্বাস করবো না। তোমাদের অবস্থা সম্পর্কে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন’ হে নবী, তুমি তাদেরকে বলো, তোমরা বেশী বেশী খৌড়া ওযর আপত্তি পেশ করো । কিন্তু আমরা এতে, কখনো আশ্বস্ত হবো না এবং বিশ্বাস করবো না । পূর্বে আমরা তোমাদের যাহেরী ইসলামকে যেভাবে গ্রহণ করতাম এখন তা আমরা আর কখনো করবো না । কারণ আল্লাহ তায়ালা এখন আমাদের সামনে তোমাদের বাস্তব অবস্থা এবং অন্তরের কুটিলতা প্রকাশ করে দিয়েছেন। তিনি তোমাদের এসব কাজের উৎস এবং উদ্দেশ্য উন্মোচন করেছেন তিনি তোমাদের সত্যিকার অবস্থা বর্ণনা করেছেন। সুতরাং তোমাদের কোনো বিষয়ই আর আমাদের কাছে গোপন নয়। ‘লান নু’মেমনা লাকুম’ (আমরা তোমাদের কথা কখনোই বিশ্বাস করবো না) এ বাক্যটি একটি বিশেষ অর্থের দাবীদার ৷ এর মাধ্যমে বিশ্বাস এবং আস্থা না রাখার প্রতি ইংগিত করা হয়েছে। কারণ ঈমান হচ্ছে মুখের স্বীকৃতি, বুদ্ধি ও বিবেকের আস্থা, অন্তরের বিশ্বাস এবং যে আল্লাহর প্রতি ঈমান এনেছে তার প্রতি পূর্ণ আস্থা রাখার নাম। আর এ আস্থা মোমেনদের একে অপরের মাঝে বিনিময় হয়। কোরআনে করীমের বর্ণনা ভংগির মাঝে সর্বদা এর কিছু স্বতন্ত্র স্বকীয়তা অর্থাৎ নিজস্ব অর্থ ও ইংগিত বিদ্যমান থাকে৷ সুতরাং হে নবী, তুমি ওই সকল লোককে বলে দাও, যারা সত্যিকার শরয়ী ওযর ছাড়াই গযওয়ায়ে তবুকে অংশগ্রহণ না করে নিজেদের ঘরে শিশু ও মহিলাদের সাথে রয়ে গেছে, তোমরা মিথ্যা ও অযথা ওযর-আপত্তি পেশ করো না, কারণ তোমাদের এ বক্তব্য অনর্থক । বরং কথা না বলে কাজ করে যাও । কারণ তোমাদের কাজ যদি তোমাদের কথার স্বীকৃতি দেয়, তবেই ভালো হবে। অন্যথায় তোমাদের কথায় বিশ্বাস ও আস্থা স্থাপন এবং তাতে আশ্বস্ত হওয়ার কি অর্থ হতে পারে। Wwww.icsbook.info

— পৃষ্ঠা ১৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।