তাফসীর ফী যিলালিল কোরআন ৯ম খণ্ড
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

তাক্ষসীর আয়াত ৯৩-৯৬ জেহাদে অংশগ্রহণ করা থেকে বিরত থাকলে ওই সমস্ত লোকের কোনো প্রকার দোষ বা গুনাহ হবে না, যারা দুর্বল, অসুস্থ এবং অসহায়-ফকীর যাদের আল্লাহর রাহে খরচ করার মতো কিছুই নেই । আর যারা জেহাদে অংশ গ্রহণের জন্যে প্রস্তুত ছিলো, বরং জেহাদে যাবার জন্যে ব্যাকুলও ছিলো, কিন্তু তাদেরকে জেহাদের মাঠে বহন করে নিয়ে যাওয়ার মতো রসূলের কাছে সওয়ারীর কোনো ব্যবস্থা ছিলো না । কিন্তু দোষ সে সকল ধনী ও সক্ষম লোকদের হবে, যারা শরয়ী কোনো ওযর ছাড়া নিজেদের ঘরবাড়ীতে বসে থাকাকে পছন্দ করেছে। এমনকি তারা খোঁড়া ওজুহাত দেখিয়ে শিশু ও মহিলাদের সাথে স্বীয় বাড়ীতে থাকার জন্যে রসূল (স.)-এর অনুমতি প্রার্থনা করেছে ও অনুমতি নিয়েছে। মোনাফ্ৰেক্দের সমাজভচুুত ক্ষরার নির্দেশ জেহাদে অংশগ্রহণ না করে ঘরে বসে থাকার অনুমতি প্রার্থনার জন্যে ধনীদের আল্লাহর দরবারে তাদেরকে পাকড়াও হতে হবে। কারণ তারা অলস ও মন্থরগতি সম্পন্ন, ধনী ও সক্ষম হওয়া সত্তেও আল্লাহ তায়ালা কর্তৃক অর্পিত হক আদায় করেনি। তারা ইসলামের হকও আদায় করেনি । অথচ আল্লাহ তায়ালা তাদেরকে বিপদ আপদ থেকে হেফাযত করেছেন এবং তাদেরকে মর্যাদার আসনে আসীন করেছেন। তারা যে সমাজে বাস করে সে সমাজেরও হক আদায় করেনি । অথচ আল্লাহ তায়ালা সমাজে তাদেরকে সন্মান দিয়েছেন এবং তাদের নিরাপত্তার ব্যবস্থা করেছেন । সুতরাং আল্লাহ তায়ালা তাদের জন্যে এই গুণটি বাছাই করেছেন। ‘তারা পেছনে পড়ে থাকা লোকদের সাথে থাকতে পেরে আনন্দিত হয়েছে।' এটা তাদের ভগনুসাহস, দুর্বল ঈমান ও সংকল্পের পরিচায়ক সত্যিকার দুর্বল, রুগ্ন লোকেরা এবং যেসব লোক জেহাদে শরীক হবার জন্যে পাথেয় পায়নি, তারা যদি মহিলা, শিশু এবং প্রকৃত অক্ষমদের সাথে পেছনে থেকে যায়, তাহলে তাতে কোনো ক্ষতি নেই । কারণ তারা সত্যিকারেই অক্ষম কিন্তু সুস্থ সবল ব্যক্তি যদি সত্যিকারের কোনো ওযর আপত্তি ছাড়াই নিজ গৃহে থেকে যায়, তাহলে তারা ক্ষমার অযোগ্য । ‘আর আল্লাহ মোহর এঁটে দিয়েছেন তাদের অনস্তরসমূহে। তাই তারা এখন কিছুই জানে না’ (যে, আল্লাহর কাছে তাদের এহেন কর্মনীতি গ্রহণের ফল কী দাড়াবে ।) আল্লাহ তায়ালা তাদের অনুভূতি ও জ্ঞানের দ্বার রুদ্ধ করে দিয়েছেন এবং তিনি তাদের গ্রহণ ও হৃদয়ঙ্গম করার যাবতীয় উপায় উপকরণকেও অকার্যকর করে দিয়েছেন। কারণ তারা তাদের জন্যে অলসতা, মস্থরতা, কৃত্রিম অসুস্থতা এবং জীবস্ত গতিশীল কর্মকান্ড থেকে নিজেদেরকে গুটিয়ে রাখাকে বাছাই করে নিয়েছে। যখনই মানুষ অপমানজনক নিরাপত্তা এবং ঘৃণ্য বিলাসিতাকে প্রাধান্য দিয়েছে, তখনই তার হৃদয় থেকে অনুসন্ধিৎসা, পরীক্ষা নিরীক্ষা এবং জ্ঞানের আগ্রহ উদ্দীপনা লোপ পেয়ে গেছে। অধিকন্তু সে তখন বাস্তব জীবনে বিচরণ, এর প্রভাব্থহণ ও বিস্তার, এর সক্রিয় উপস্থিতি ও প্রেরণা থেকে বঞ্চিত হয়। নিসন্দেহে ঘৃণ্য বিলাসিতা অনুভূতির দ্বারকে রুদ্ধ করে এবং বিবেক ও অন্তরে মোহর এঁটে দেয়। গতি জীবনের চাঞ্চল্য আনে । আর গতি জীবনের চালিকাশক্তিও ৷ বিপদের মুখোমুখি হওয়া অন্তরের অদৃশ্য শক্তি এবং বিবেকের সুপ্ত শক্তিকে উত্তেজিত করে, পেশীশক্তিকে শক্তিশালী করে। আর এটা লুপ্ত প্রস্তুতিসমূহকে উন্মোচন করে, যা প্রয়োজনের মুহূর্তে তার মনে উদ্রেক হয় এবং যা মানবশক্তিকে কাজের প্রশিক্ষণ দেয় এবং তাকে প্রয়োজনের সময় সাড়া দেয়ার জন্যে প্রস্তুত করে। Wwww.icsbook.info

— পৃষ্ঠা ১৮৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।