তাফসীর ফী যিলালিল কোরআন ৯ম খণ্ড
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

দল (যারা মুসলিম সমাজের শক্তিশালী ইস্পাতকঠিন ঘাটি নির্মাণ করেছিলেন)-এর পাশাপাশি আরো অসংখ্য দল ছিলো । তারা হচ্ছে প্রথমত, বেদুইনরা, এরা দুভাগে বিভক্ত- খাঁটি মোমেন ও মোনাফেক । দ্বিতীয়ত, মদীনার মোনাফেকরা ৷ তৃতীয়ত, ওই সমস্ত লোক, যাদের কাজকর্ম মিশ্র ধরনের- কিছু ভালো, কিছু মন্দ । তাদের ধারণা, আবেগ ও অনুভূতি এখনবধি ইসলামী ছাচে গড়ে উঠেনি ৷ তারা ইসলামী মহা পরীক্ষায় এখনবধি উত্তীর্ণ হয়নি । চতুর্থত, ওই সম্পৃদায় যাদের অবস্থা ও পরিণাম এখনবধি জানা যায়নি । তাদের বিষয়টি আল্লাহর হুকুমের ওপর নির্ভরশীল । তিনি তাদের বর্তমান অবস্থা ও পরিণাম সম্পর্কে সম্যক অবগত আছেন। তিনি চাইলে তাদের শাস্তি দেবেন, আবার চাইলে তাদের প্রতি নতুন করে অনুগ্রহ করবেন ৷ পঞ্চমত, ওই সকল লোক, যারা ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী ছিলো, তারা বাহ্যত ইসলামের আবরনে আবৃত । কিন্তু যোপনে তারা ইসলামের শত্রুদের সাথে সুসম্পর্ক বজায় রাখে। কোরআনে হাকীম সংক্ষেপে উল্লেখিত দলগুলোর কথা বর্ণনা করেছে। সাথে সাথে এটাও বর্ণনা করা হয়েছে মুসলিম সমাজে তাদের আচরণ কি ধরনের হওয়া উচিত? রসূলে মাকবুল (স.) এবং খালেস মুসলমানদের তাদের সাথে কি ধরনের আচরণ করা দরকার? নিম্নে এ প্রসঙ্গের আয়াতগুলো প্রদত্ত হলো, (আয়াত নং ৯৭, ৯৯, ১০০, ১০১, ১০২, ১০৩, ১০৬, ১০৭, ১০৮) ওপরে বর্ণিত এই দলগুলো দ্বারা কাকে কাকে বুঝানো হয়েছে? আয়াতের বিস্তারিত ব্যাখ্যার সময় তা আমি উপস্থাপন করব । আলোচ্য সূরার শেষ এবং ষষ্ঠ অধ্যায়ে এসে মোমেনদের আল্লাহর পথে জেহাদ করার লক্ষ্যে, তাদের ইসলামী বায়আতের ধরন, এ জেহাদের ধরন এর সীমারেখা এবং এতে মদীনাবাসী ও তার আশেপাশের মরুবাসীদের করণীয় সম্পর্কিত একটি প্রতিবেদন বর্ণিত হয়েছে । অনুরূপভাবে এ অধ্যায়ে আরো বর্ণিত হয়েছে একমাত্র আকীদার ভিত্তিতে মুসলমান এবং অমুসলমানদের মাঝে সম্পর্ক পৃথকী করণের প্রয়োজনীয়তা এবং একমাত্র এই আকীদার ভিত্তিতেই উভয় দলের মাঝে সম্পর্ক প্রতিষ্ঠা করা । আর এ সম্পর্ক বিভিন্ন পর্যায়ের সম্পর্কও হতে পারে যেমন পরিবার পরিজন, ভাই বোন, পিতা মাতা, সন্তান ও পিতা মাতার সম্পর্ক, আত্মীয়-স্বজনের সম্পর্ক এবং গোত্রীয় সম্পর্ক । পাশাপাশি এতে ওই সকল লোকের পরিণামের বিবরণও এসেছে, যারা নেফাক সত্বেও তবুক যুদ্ধ থেকে পেছনে থাকেনি । এখানে কোরআনী নির্দেশের প্রতি মোনাফেকদের স্বতন্ত্র অবস্থানেরও কিছু দিক বর্ণিত হয়েছে। এর বর্ণনা এসেছে । নিম্নের আয়াতসমূহে আয়াত নং ১১১, ১১৩, ১১৪, ১১৭, ১১৮, ১২০, ১২২, ১২৩, ১২৪, ১২৫, ১২৭) আলোচ্য সূরার শেষভাগে রসূল (স.)-এর গুণাবলী বর্ণনা করা হয়েছে। সাথে সাথে একমাত্র আল্লাহর প্রতি ভরসা করা এবং তার যিশ্মাদারীকে যথেষ্ট মনে করার জন্যে রসূল (স.)-কে নির্দেশ দেয়া হয়েছে। সূরার বিভিন্ন আয়াতের দ্রুত পর্যালোচনা করার পর আমি সামনে তার বিস্তারিত ব্যাখ্যা পেশ করবো। Wwww.icsbook.info

— পৃষ্ঠা ১৮৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।