তাফসীর ফী যিলালিল কোরআন ৯ম খণ্ড
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

তখনই হয়ে থাকে, যখন কোরআনের কিছু আয়াতের সাময়িক বিধি বিধান সরিয়ে নিয়ে তাতে চূড়ান্ত বিধান বসিয়ে দেয়া হয়। অতপর চূড়ান্ত বিধানধারী আয়াতসমূহকে সাময়িক বিধানধারী আয়াতসমূহের সাথে খাপ খাইয়ে চেষ্টা করা হয়, নেয়ার বিশেষ করে ইসলামী জেহাদ এবং মুসলিম সমাজের বিধর্মী সমাজের সাথে সম্পর্কের ক্ষেত্রে ব্যাখ্যা-বিশ্রেষণ যখন এর ওপরই নির্ভর করা হয়। আমি আলোচ্য সূরার শুরুতে উল্লেখ করেছি যে, এটি কয়েকটি অধ্যায়ে বিভক্ত । যদিও তার বিষয়বস্তু ও পরিবেশ পরিস্থিতি এক ও অভিন্ন । প্রত্যেকটি অধ্যায়ে স্ব-স্ব বিষয়ের চূড়ান্ত বিধি বিধান বর্ণনা করা হয়েছে। প্রথম অধ্যায়ে আরব উপদ্বীপের মুসলমান এবং মোশরেক সম্পৃদায়ের মধ্যকার সম্পর্কের চূড়ান্ত বিধি বিধান বর্ণনা করা হয়েছে । দ্বিতীয় অধ্যায়ে মুসলমান এবং আহলে কেতাবদের মধ্যকার সম্পর্কের চূড়ান্ত নিয়মাবলী বিবৃত হয়েছে। তৃতীয় অধ্যায়ে তবুক যুদ্ধের প্রস্তুতি নেয়ার জন্যে যে সকল মন্থরগতি সম্পন্ন মুসলমানকে আহবান জানানো হয়েছে, তাদের প্রতি দুঃখ প্রকাশ করা হয়েছে। অর্থাৎ সেসব-মুসলমানকে আহলে কেতাবদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্যে নির্দেশ দেয়া হয়েছে, যারা ইসলাম এবং মুসলিম সমাজকে এ পৃথিবী থেকে চিরতরে বিদায় করে দেয়ার লক্ষ্যে আরব উপদ্বীপের চতুর্দিকে সন্নিবেশিত হয়েছিলো । আর চতুর্থ অধ্যায়ে বর্ণিত হয়েছে মোনাফেক এবং মুসলিম সমাজে তাদের ঘৃণ্য কর্মকান্ডের তিরস্কার, তাদের মানসিক অবস্থা, তবুক যুদ্ধ চলাকালীন সময় তার পূর্বে এবং পরে তাদের ভূমিকা ৷ অনুরূপভাবে এই অধ্যায়ে মোনাফেকদের চক্রান্ত ও তাদের দুরভিসন্ধি এবং জেহাদে অংশগ্রহণ না করে পেছনে থাকার বিভিন্ন ঠুনকো ওজুহাত উন্মোচিত হয়েছে। এ অধ্যায়ে আরো বিবৃত হয়েছে মুসলিম সারিতে মোনাফেকদের দুর্বলতা, ফেতনা, বিভেদ সৃষ্টি করা আল্লাহর রসূল এবং খাঁটি মোমেনদেরকে কষ্ট দেয়ার বিবরণ ৷ সাথে সাথে আল্লাহ তায়ালা মোনাফেকদের প্রতারণা থেকে খাঁটি মোমেনদেরকে সতর্ক করে দিয়েছেন। এ উভয়ের মধ্যকার সম্পর্ক, পার্থক্য, বৈশিষ্ট্য এবং কর্মকান্ড তিনি নির্ধারণ করেছেন। উল্লেখিত চারটি অধ্যায়ের বিস্তারিত বর্ণনা দশম খন্ডে দেয়া হয়েছে। কিন্তু যুদ্ধে যারা অংশগ্রহণ করেনি, তাদের এই জেহাদে অংশগ্রহণ না করার পরিণামের ব্যাবধান সংক্রান্ত আলোচনার অবশিষ্টাংশ এ পারায় বর্ণিত হয়েছে উল্লেখ্য, নবম পারার শেষ আয়াতটি ছিলো (৯১ ও ৯২ আয়াত) উল্লেখিত আলোচনার উপসংহার আর যার মাধ্যমে এ খন্ডের সূচনা হয়েছে তা হচ্ছে আল্লাহ এরশাদ, (সব) অভিযোগ তো তাদের বিরুদ্ধে, যারা সামর্থবান হওয়া সত্তেও অব্যাহতি চাইলে (আয়াত ৯৩-৯৬) আল্লাহর রসূল (স.) এবং খীটি মুসলমানরা যখন তবুক যুদ্ধ থেকে নিরাপদে মদীনায় ফিরে আসলেন, তখন আল্লাহ তায়ালা পেছনে পড়া মোনাফেকদের অবস্থা এবং তাদের নানাবিধ খোৌড়া ওজুহাত সম্পর্কে রসূল (স.)-কে অবহিত করেন। পাশাপাশি মোনাফেকদের সাথে কি ধরনের আচরণ করবে এবং তাদের খৌড়া ওজুহাতের কি জবাব দেবে, তিনি তাও নবী করীম (স.) এবং সাহাবীদেরকে শিক্ষা দিয়েছিলেন। অতপর পঞ্চম অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে, যেখানে মন্ধা বিজয় থেকে শুরু করে তবুক যুদ্ধ পর্যন্ত সময়ে গোটা মুসলিম সমাজের শ্রেণী বিন্যাস করা হয়েছে। এর আলোকে আমরা জানতে পারি- যা আমি সূরার সূচনাতেও বর্ণনা করেছি যে, মোহাজের এবং আনসারদের খীটি অগ্রবর্তী শিল্নাহ্ব ৯ম ২৪ ‘ y Wwww.icsbook.info

— পৃষ্ঠা ১৮৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।