মুযানী এবং ৫) বনী ওয়াকেফ-এর মিত্র হাযরামী ইবনে আবদুল্লাহ, ৬) এবং আ'য়ায ইবনে সারিয়া আলফাযারী। এরা খুবই অভাবী লোক ছিলেন, যে জন্যে রসূলুল্লাহ (স.)-এর কাছে এরা সফরের বাহন চাইলেন । তখন রসূলুল্লাহ (স.) বললেন, ‘তোমাদের দেয়ার মতো আমার কাছে এমন কোনো যানবাহন নেই, যাতে তোমাদের সওয়ার করাতে (এবং যুদ্ধের ময়দানে পাঠাতে) পারি ।' এরপর তারা ফিরে গেলেন। তখন তাদের অবস্থা ছিলো এই যে, খরচ করার মতো কিছু না পাওয়াতে তাদের চোখ দিয়ে দরবিগলিত ধারায় অশ্রু গড়িয়ে পড়ছিলো। এ প্রাণ প্রবাহের কারণেই বরাবর ইসলাম সাহায্য পেয়েছে এবং বিজয়ী হয়েছে। আর ইসলামের মধ্যে এ প্রাণের প্রবাহ থাকাতেই তার কথা জগতে সম্মান লাভ করেছে। সুতরাং আমাদের আজ চিন্তা করা দরকার, আমরা আজ ওদের তুলনায় কোথায় আছি। আরো আমাদের হিসাব করে দেখা দরকার উপরোক্ত ওই দলটির তুলনায় আমাদের কি প্রাণ প্রবাহ রয়েছে। তারপর যদি আমাদের মধ্যে সত্যিকারে চেতনার উদয় হয় এবং আমরা আত্মসমালোচনা করে সঠিক পদক্ষেপ নিতে পারি, তাহলে আমরা আল্লাহর কাছে সাহায্য ও সম্মান লাভ করার জন্যে অবশ্যই দরখাস্ত করতে পারবো । আর তা যদি না পারি, তা হলে এখনও সময় আছে, আমরা নিজেদের সংশোধন করে নিতে পারি এবং এভাবে আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। আর অবশ্যই একমাত্র আল্লাহ তায়ালাই সাহায্যকারী, সুতরাং সাহায্য একমাত্র তারই কাছে চাইতে হ্বে। দশম পার্বাভুক্ত অৎশের পরিশিষ্ট একাদশ খন্ডে সূরা আত তাওবার শেষাংশ এবং সূরা ইউনুসের ব্যাখ্যা বিশ্লেষণ বর্ণিত হয়েছে উল্লেখ্য, সূরা আত তাওবার অধিকাংশ দশম পারায় বর্ণিত হয়েছে। এখানে আমি প্রথমে সূরা আত তাওবার শেষাংশ বর্ণনা করবো । অতপর অংশ সূরা ইউনুস সম্পর্কে আলোচনা পেশ করবো ইনশাআল্লাহ । দশম পারায় সূরা আত তাওবার ওই সমস্ত আয়াত বর্ণিত হয়েছে, যা আলোচ্য সূরার প্রকৃতি এবং নাযিলের পরিবেশ পরিস্থিতি উন্মোচন করে। সাথে সাথে এ আয়াতসমূহ মুসলিম সমাজ এবং অমুসলিম সমাজসমূহের মধ্যকার চূড়ান্ত সম্পর্ক এবং দ্বীন ইসলামের গতিশীল বিধানের প্রকৃতি বর্ণনার ক্ষেত্রে এ সূরার গুরুত্বও বর্ণনা করে। এ সূরাটি মদীনায় অবতীর্ণ হয়েছে। এ সূরাটি কোরআনে হাকীমের সর্বশেষ নাযিলকৃত সূরাসমূহের অন্তর্ভুক্ত । এটি সর্বশেষ সূরা নয় । আলোচ্য সূরাটি এ পৃথিবীতে বিদ্যমান মুসলিম এবং অমুসলিম জাতির সম্পর্কের ক্ষেত্রে চূড়ান্ত বিধি বিধানসমূহকে অন্তর্ভুক্ত করে। যেমন অন্তর্ভুক্ত করে খোদ মুসলিম সমাজের শ্রেণী বিন্যাস তার মূল্যবোধ, মর্যাদাকে । পরিশেষে এটি সমাজের প্রত্যেক গোত্র এবং বিভিন্ন শ্রেণীর অবস্থাকেও আলোচনার অন্তর্ভুক্ত করে। অনুরূপভাবে এ সূরা গোটা সমাজ এবং তার অন্তর্ভুক্ত প্রত্যেক গোত্র এবং শ্রেণীর বাস্তব চিত্রকে সূক্ষ্মভাবে চিত্রায়িত করে। এ সুরার অন্তর্ভুক্ত চূড়ান্ত বিধিবিধানকে যদি আমরা পূর্বের সূরাসমূহের অস্থায়ী ও সাময়িক বিধি বিধানের সাথে তুলনা করি, তাহলে আমরা বলতে পারি যে, আলোচ্য সূরাটি ইসলামের গতিশীল বিধান তার বিভিন্ন স্তর ও পদক্ষেপের প্রকৃতির বর্ণনার ক্ষেত্রে বিশেষ একটা গুরুত্বের দাবীদার । এ উভয় বিধানের তুলনামূলক আলোচনা ইসলামের গতিশীল বিধানের নমনীয়তা এবং এর চূড়ান্ত রূপকে স্পষ্ট করে তুলে ধরে। আর এই তুলনামূলক আলোচনা ষ্যুড়া এর বিভিন্ন চিত্র, বিধি বিধান এবং নিয়মাবলীর মধ্যে একটা পারস্পরিক সংমিশ্রণের প্রবল অশিংকা রয়েছে । আর এটা সচরাচর Wwww.icsbook.info
— পৃষ্ঠা ১৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।