তাফসীর ফী যিলালিল কোরআন ৯ম খণ্ড
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

এসব খেদমত তো আনজাম দেয়ই, উপরস্তু পরিপূর্ণ আন্তরিকতার সাথে এসব দায়িত্ব পালন করে- এসব সুন্দর ব্যবহারকারীদের যুদ্ধে না যাওয়ার কারণে কোনো দোষ দেয়া হবে না। অপরাধ তো হবে তাদের, যারা প্রকৃতপক্ষে জেনে-বুঝে অন্যায়কারী। একইভাবে সেই সব লোকের জন্যেও কোনো অপরাধ নেই, যারা যুদ্ধ করতে সমর্থ বটে, কিন্তু যুদ্ধের ময়দানে যাওয়ার জন্যে তাদের কাছে কোনো বাহন নেই । এ কারণে যদি কেউ যুদ্ধে শরীক হওয়া থেকে বঞ্চিত থাকে, সে অবস্থাতেও তাদের জন্যে কোনো অপরাধ নেই, যেহেতু শরীক হতে না পারায় তারা খুশী তো নয়ই যুদ্ধের বাহন যোগাড় করার মতো অর্থ সংগ্রহ করতে না পেরে দুঃখের চোটে তাদের চোখগুলো দরবিগলিত ধারায় প্রবাহিত হতে থাকে । এটাই হচ্ছে প্রকৃতপক্ষে জেহাদে অংশগ্রহণ করার ইচ্ছার বাস্তব প্রভাবপূর্ণ প্রমাণ এবং এ মর্যাদাপূর্ণ দায়িত্ব পালন করতে না পারার ব্যথার বহিপ্রকাশ । রসূলুল্লাহ (স.)-এর সময়ে মুসলমানদের মধ্যে একটি দলের এ বাস্তব ছবি ফুটে উঠেছিলো যা বেশ কিছু রেওয়ায়াতে জানা যায়। তবে ওই ব্যক্তিদের নাম বলায় রেওয়ায়াতগুলোর মধ্যে কিছু পার্থক্য পাওয়া যায়! তা সত্তেও সকল বর্ণনার মধ্যে একইভাবে প্রকৃত অবস্থাটা ফুটে উঠেছে। আওফী হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.)-এর বরাত দিয়ে যে হাদীসটি পেশ করেছেন, তাতে বলা হয়েছে যে, রসূলুল্লাহ (স.) তার সাথে যুদ্ধাভিযানে রওয়ানা হওয়ার জন্যে লোকদেরকে নির্দেশ দিলেন, তখন তার সাথীদের মধ্য থেকে একটি ছোট্ট দল সামনে এলো । এদের মধ্যে আবদুল্লাহ ইবনে মেগফাল ইবনে মাকভী, আল মাযনীও ছিলেন। তারা বললেন, ইয়া রসূলাল্লাহ, আমাদেরকে সফরের জন্যে বাহন দান করুন । তখন তাদেরকে রসুলুল্লাহ (স.) বললেন, ‘আল্লাহর কসম, তোমাদের বহন করে নিয়ে যাওয়ার মতো কোনো বাহন আমার কাছে নেই ৷' তখন, অনন্যোপায় হয়ে ক্রন্দনরত অবস্থায় ও অশ্রুসিক্ত নয়নে তারা ফিরে গেলেন। জেহাদে যেতে না পারায় এবং কোনো সরঞ্জাম ও বাহন যোগাড় করতে না পারার ব্যথা তাদের কাছে বড় কঠিন হয়ে দেখা দিয়েছিলো আল্লাহ রববুল আলামীন যখন তাদের মধ্যে তীর এবং তার রসূলের এ গভীর মহব্বত দেখতে পেলেন, তখন তার কেতাবের মাধ্যমে তাদের ওযরগুলো তুলে ধরলেন। মোজাহেদ বলেন, মুযায়না গোত্রের বনী মুকরেন কাবীলার ঘটনা বলতে গিয়ে এ আয়াত দুটি নাযিল হয়েছে। মোহাম্মদ ইবনে কা'ব বলেন, যাদের সম্পর্কে এ আয়াত দুটি নাযিল হয়েছে, তীরা ছিলেন বনী ওমর ইবনে আওফ গোত্রের সাত জন লোক- ১) সালেম ইবনে আওফ, বনী ওয়াকেফের, ২) হাযরামী ইবনে ওমর, বনী মাযেন ইবনে নাজ্জারের, ৩) আবদুররহমান ইবনে কা'ব (যার ডাকনাম ছিলো আবু লায়লা), বনী মুয়াল্লার, ৪) ফযলুল্লাহ, বনী সালামার ৫) আমর ইবনে আতামা এবং, ৬) আবদুল্লাহ ইবনে আমর আর, ৭) মুযানী । তৰুক যুদ্ধাভিযানের বর্ণনা দিতে গিয়ে বিখ্যাত এতিহাসিক ইবনে এসহাক বলেন, এরপর মুসলমানদের মধ্য থেকে রসূলুল্লাহ (স.)-এর দিকে একদল লোক এগিয়ে এলেন। তারা কাদছিলেন, সংখ্যায় ছিলেন তারা সাত জন । তারা কয়েকজন ছিলেন আনসাদের মধ্য থেকে । বাকিরা ছিলেন, ১) বনী আমর ইবনে আওফ থেকে সালেম ইবনে আমর, ২) বনী হারেশার মিত্র উলিয়্যাহ ইবনে যায়দ, বনি মাযেনের মিত্র, ৩) আবু লায়লা ৪) আবদুররহমান ইবনে কা'ব, ৫) বনী সালামার মিত্র আমর ইবনুল হাম্মাম ইবনুল জামূহ, ৬) আবদুল্লাহ ইবনুল মুগাফফাল এবং ৭) আল মুযানি । আর কোনো কোনো লোক বলেছেন, বরং উনি ছিলেন আবদুল্লাহ ইবনে আমর Wwww.icsbook.info

— পৃষ্ঠা ১৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।