তাফসীর ফী যিলালিল কোরআন ৯ম খণ্ড
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

এ সাফল্য দুনিয়ার জীবনে স্থায়ী ও সম্মানজনক আরাম আয়েশের কারণে, আর চিরস্থায়ী সাফল্য আখেরাতের যিন্দেগীতে, যা আসবে মহা প্রতিদান আকারে ৷ তাই এরশাদ হচ্ছে, ‘নির্ধারণ করে রেখেছেন তাদের জন্যে আল্লাহ তায়ালা (ফুলে-ফলে সুশোভিত) জান্নাতসমূহ | (বাগ বাগিচা) যার নীচু বা পাশ দিয়ে প্রবাহিত হতে থাকবে ছোট ছোট নদীসমূহ, চিরদিন তারা থাকবে সেখানে!’ ‘ওটাই হচ্ছে মহা সাফল্য ৷' ‘বেদুইনদের মধ্য থেকে একদল ওযর পেশকারী মানুষ এগিয়ে এলো, যেন তাদেরকে (যুদ্ধে না গিয়ে) ঘরে বসে থাকার অনুমতি দেয়া হয়। আর যারা আল্লাহ ও তাঁর রসূলের কাছে মিথ্যা কথা বলেছিলো, তারা বসেই রয়ে গেলো (নিজ নিজ বাড়ীতে) । তাদের মধ্যে যারা কুফরী কাজে লিপ্ত ছিলো, তাদের জন্যে রয়েছে বেদনাদায়ক শাস্তি ।' ‘এ আয়াতটিতে বুঝা যাচ্ছে যে, প্রথম যে দলটি যুদ্ধে না যাওয়ার জন্যে অনুমতি চাইতে এসেছিলো তাদের প্রকৃতপক্ষে কিছু না কিছু কারণ ছিলো। আর এ কারণেই তারা পেছনে থেকে যেতে চাইছিলো। অপর যে দলটির কথা বলা হয়েছে, তারা বিনা কারণেই ঘরে বসেছিলো। তারা আল্লাহ ও রসূলের সাথে মিথ্যা কথা বলে নিজ নিজ ঘরে বসেছিলো, যেন যুদ্ধে যেতে না হয় এবং মৃত্যুর আশংকা থেকে বাচতে পারে। ওই সব ব্যক্তিই কাফের এবং তাদের জন্যেই রয়েছে বেদনাদায়ক শাস্তি । কিন্তু যারা তাওবা করবে এবং কুফরী (কাজ) করবে না, তাদের ব্যাপারে আল কোরআন নীরব । তাদের জন্যে হয়ত দোযখ ছাড়া অন্য কোনো ফিরে যাওয়ার জায়গা নির্ধারিত রয়েছে। অবশেষে সফলের দায়িত্ববোধকে চাংগা করে তোলা হচ্ছে। বলা হচ্ছে, যুদ্ধের ডাকে সাড়া দিয়ে বের হওয়াটা শক্তিশালী ও শক্তিহীন সবার জন্যে বাধ্যতামূলক হবে তা জরুরী নয়৷ ইসলাম তো সহজ এবং মানুষের জন্যে কল্যাণময় জীবন ব্যবস্থা এবং আল্লাহ তায়ালা কোনো ব্যক্তিকে তার সাধ্যের বাইরে কোনো কষ্ট দেন না । যারা যুদ্ধাভিযানে রওয়ানা হতে সত্যিই অক্ষম, তাদের ওপর কোনো জবরদস্তি নেই এবং তাদের জন্যে কোনো পাকড়াও নেই । তাই এরশাদ হচ্ছে, ‘দুর্বল, অসুস্থ এবং যাদের কাছে যুদ্ধে ব্যায়ভার বহন করার মতো কোনো অর্থ সম্পদ না থাকে, তাদের জন্যে কোনো অপরাধ নেই আর তাদের চোখগুলো দুঃখের কারণে অশ্রুধারা প্রবাহিত করছে। কারণ খরচ করার মতো কোনো সম্পদ তাদের কাছে নেই ৷” (আয়াত ৯১-৯২) শারীরিক অসুস্থতা, বয়সের আধিক্য এবং অর্থের সংকটের কারণে যারা যুদ্ধে যেতে অক্ষম এবং অসুখের কারণে যারা নড়তে চড়তে পারে না বা যুদ্ধ করার যোগ্যতা রাখে না, তাদের জন্যে ঘরে থেকে যাওয়াতে কোনো দোষ নেই । যাদের কাছে অস্ত্রশস্ত্র বা মরুভূমির মধ্য দিয়ে দীর্ঘ সফরে যাওয়ার মতো কোনো বাহন নেই অথবা এতো টাকা পয়সা নেই যার দ্বারা বাহন সংগ্রহ করতে পারে, তাদের জন্যেও যুদ্ধের ময়দানে যেতে না পারাটা কোনো অপরাধের বিষয় নয় । তাদের অন্তর আল্লাহ ও তার রসূলের জন্যে নিবেদিত, তারা কোনো কিছু গোপন রাখছে না বা কোনো ধোকাবাজিও করছে না, বরং যুদ্ধ ছাড়া অন্য যে কোনো দায়িত্ব দেয়া হচ্ছে তা সাধ্যমতো পালন করে চলেছে। যেমন পাহারা দেয়া, পরিবারের দেখাশুনা করা, বাজার ঘাট করে দেয়া বা দারুল ইসলামের মধ্যে মহিলা ও শিশুদের প্রয়োজনীয় কাজকর্ম করে দেয়া অথবা মুসলমান জনগোষ্ঠীর উপকারার্থে কোনো কাজ করা- এদের জন্যেও কোনো অপরাধ নেই । এরা সাধ্যমতো Wwww.icsbook.info

— পৃষ্ঠা ১৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।