তাফসীর ফী যিলালিল কোরআন ৯ম খণ্ড
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

বাচ্চা ও বৃদ্ধদের সাথে পেছনে পড়ে থাকাতে তাদের কতো হীনমন্যতার পরিচয় পাওয়া যায় এবং আত্মমর্যাদা ক্ষুণ্ন হয়, তাও তারা বুঝে না। এভাবে নিশ্চিন্তে নির্বিঘ্বে যারা থাকতে চায়, তাদের লাজ লজ্জা বলতেও কোনো কিছু থাকে না । অন্য যে কোনো জিনিসের তুলনায় ঝুঁকি ঝামেলা থেকে মুক্ত থাকাই তাদের কাছে বেশী গ্রহণযোগ্য । তাই ওদের সম্পর্কে এরশাদ হচ্ছে, ‘তারা পেছনে পড়ে থাকাতেই সন্তুষ্ট হয়ে গেছে।' ‘তাদের অন্তরের ওপর মোহর লেগে গেছে। অতএব, তারা আর কিছুতেই বুঝবে না।' আর কিছু মাত্র বুঝশক্তি যদি তাদের থাকতো, তাহলে তারা বুঝতো জেহাদে যোগদান করায় কতো শক্তি বৃদ্ধি পায়, কতো মৰ্যাদা বাড়ে ও কতো স্থায়ী সম্মান অর্জিত হয়। আর পাশাপাশি অনুভব করতে পারত যুদ্ধাভিযান থেকে পেছনে পড়ে থাকার মধ্যে রয়েছে কতো হীনতা এবং কতো অপমানের গ্লানি । সম্মানের মতো অবমাননারও রয়েছে বিশেষ এক প্রকৃতি । অনেক জীব বিজ্ঞানীরের মতে আর্থিক ক্ষতি থেকে অপমানের জ্বালা অনেক বেশী তীব্র এবং অধিক কষ্টকর । আবার কোনো কোনো দুর্বলচেতা মানুষের কাছে মনে হয়, সন্মান লাভ করার জন্যে অনেক ত্যাগ স্বীকার করতে হয় যা সাধ্যের বাইরে । এজন্যে এহেন হীনমন্য মানুষ এসব ঝুঁকিপূর্ণ কাজ থেকে পিছিয়ে থেকে অপমানের গ্লানি সইতে প্রস্তুত হয়ে যায় এবং তারা সস্তা ও মূল্যহীন জীবনের পথ বেছে নয়, বেছে নেয় কাপুরুষের যিন্দেগী এবং সার্বক্ষণিক এক মানসিক অস্থিরতার জীবন সর্বদা ভয়ভীতি ও উদ্বেগ তাকে তাড়া করতে থাকে। যে কোনো দিক থেকে কোনো শব্দ হয়, সেটা তাদের বিরোধী কোনো হুঁশিয়ারী মনে করে তারা আতংকিত হয়ে ওঠে । তাদের আর একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে, কখনও তারা মরতে প্রস্তুত নয়....... অর্থাৎ শত অপমানের মধ্য দিয়ে হলেও তারা জীবনে বেঁচে থাকতে চায় । মৃত্যুর আশংকা যেখানে, সেখানে তারা কিছুতেই যেতে চায় না। এইসব হীনমন্য মানুষ সম্মানিত জীবন যাপন করার জন্যে যে মূল্য দিতে হয়, প্রকৃতপক্ষে তার বেঁচে থাকার জন্যে তার থেকেও বেশী তারা মূল্য দিয়ে থাকে। এরা পুরোপুরি অপমানের গ্লানি ভোগ করে, তাদের মর্যাদা নষ্ট করে দেয়। তাদের কান দিয়ে যে ধিক্কারবাণী শোনে, তা তাদেরকে মর্মে মর্মে পীড়া দিতে থাকে, তাদের অন্তরের প্রশান্তি বিনষ্ট হয়। এভাবে তাদের মান-সমন্ত্রম থেকে অর্থের ও জানের ক্ষয়ক্ষতি এমনভাবে হতে থাকে যে তারা বুঝতেও পারে না।0) আর........ ওরা এবং ওরাই হচ্ছে সেই সব মানুষ যারা ‘পেছনে পড়ে থাকা মানুষের সাথে থেকে যাওয়াতেই খুশী হয়ে গেছে এবং তাদের অন্তরের ওপর মোহর লেগে গেছে, এখন তারা আর বুঝবে না ।' ‘কিন্তু রসূল ও যারা তার সাথে ঈমান এনেছে! এরা হচ্ছে, ওই দল থেকে ভিন্ন আর একটি দল যারা ‘তাদের মাল ও জান দ্বারা জেহাদ করেছে ।' ...... বিশ্বাসের কারণে তাদের ওপর যে দায়িত্বভার এসে যায়, তা তারা বহন করেছে, ঈমানের কর্তব্য পালন করেছে এবং সেই ইযযত রক্ষার জন্যে কাজ করেছে, যা নিক্কিয় হয়ে বসে থেকে অর্জন করা যায় না। ‘আর ওদেরই জন্যে রয়েছে যাবতীয় কল্যাণ,.... অর্থাৎ দুনিয়া ও আখেরাতের কল্যাণ । দুনিয়াতে রয়েছে তাদের জন্যে মান সন্তরম, আছে তাদের জন্যে শ্রদ্ধা, আছে মালে গনীমত এবং আছে সুনাম সুখ্যাতি । আর এরপর রয়েছে পরবর্তী যিন্দেগীতে পুরোপুরি পুরস্কার ও সম্মানজনক প্রতিদান । উপরস্তু তাদের জন্যে রয়েছে মহা দয়াময় আল্লাহর সত্তুষ্টি ৷ ‘আর ওরা এবং ওরাই হচ্ছে সাফল্যমন্ডিত ।' (১) দেখুন, ‘দেরাসাতু ইসলামিয়্যাহ’ পুস্তকের ‘দারিবাতুযযুল্লে অধ্যায় Wwww.icsbook.info

— পৃষ্ঠা ১৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।