এটা বাহ্যিক কোনো সম্মান নয়, যা দলের লোকদের নযরে পড়ে বা শুধু গোপন কোনো মর্যাদা নয়, যা মনের মধ্যেই লুকিয়ে থাকে। এটা আল্লাহ প্রদত্ত সার্বিক সম্মান যা মোখলেস মোজাহেদরা দুনিয়া ও আখেরাত উভয় স্থানেই পাবে। অপরদিকে মোনাফেকদের সম্পর্কে জানানো হচ্ছে, ‘ওদের বাহ্যিক চাকচিক্য তোমাদের যেন চমৎকৃত না করে, তোমাদের যেন মুগ্ধ না করে ওদের সম্পদ ও সন্তানাদির জৌলুস! ওইসব জিনিসের মাধ্যমে আল্লাহ তায়ালা ওদের দুনিয়াতেই আযাব দিতে চান এবং কাফের থাকা অবস্থাতেই তারা দুনিয়া থেকে বিলীন হয়ে যাবে ৷' আয়াতটির সাধারণ বোধগম্য অর্থ ইতিমধ্যে আলোচনায় এসে গেছে। তবে সুনির্দিষ্টভাবে কোন্ ঘটনাকে কেন্দ্র করে আয়াতটি নাযিল হয়েছিলো, সে সম্পর্কে কিছু মতভেদ আছে। ঘটনা যাই হোক, আয়াতটির মূল যে উদ্দেশ্য বুঝা যাচ্ছে তা হচ্ছে, আল্লাহ তায়ালা বলতে চেয়েছেন যে, ওই সব মোনাফেক লোকের ধন সম্পদ ও সন্তানাদির কোনো মূল্যই আল্লাহর কাছে নেই ও থাকবে না। মুসলিম সমাজে ও সমাজের সাধারণ মানুষের কাছে বিভিন্ন কারণে মান সম্মান গড়ে ওঠে, যেমন ধনবল, জনবল, পদ মর্যাদা ইত্যাদি । কিন্তু উপরোক্ত আয়াতটিতে মোমেন সমাজকে স্পষ্ট করে বলে দেয়া হচ্ছে যে, তাদের নযরে মান-সন্ত্রামের মাপকাঠি যেন এগুলো না হয়। জেহাদের ডাকে যারা পিছিয়ে থাকবে সেই সব মোনাফেককে যেন বাহ্যিক দিক দিয়ে কোনো সম্মান না দেয়া হয় এবং তাদের প্রতি কারো আন্তরিক শ্রদ্ধাও যেন না থাকে তাদের প্রতি ব্যবহারে সদা সর্বদা যেন ঘৃণা ও অবজ্ঞা ঝরে পড়ে এবং তাদের ধন সম্পদ ও সন্তানাদির প্রতিও যেন কোনো ভ্রুক্ষেপ না করা হয়। খনাঢ্য সমোনাফ্ৰেক্ুদের খুদ্জে না যাওয়াকর্স বাহানা ‘আর যখন কোনো সূরা নাযিল করে তোমাদেরকে বলা হয় আল্লাহর ওপর ঈমান আনো এবং ভার রসূলের সাথে থেকে জেহাদ করো, তখন ওদের মধ্য থেকে কিছু সচ্ছল ব্যক্তি যুদ্ধে না যাওয়ার জন্যে তোমার কাছে অনুমতি চায়..... চিরদিন থাকবে তারা সেখানে ৷ ওইটিই হচ্ছে মহা সাফল্য । (আয়াত ৮৬-৮৯) এরা হচ্ছে দুই ধরনের মানুষ । এক ধরন হচ্ছে, যাদের মধ্যে রয়েছে নেফাকের খাসলাত, মানসিক দুর্বলতা এবং দুনিয়াতেই চাওয়া ও পাওয়ার প্রবল আকাংখা । অপর দল হচ্ছে যাদের স্বভাবের মধ্যে দেখা যায় ঈমানী শক্তি, মেযাজের দৃঢ়তা, কষ্ট সহিষ্ণুতা ও দুঃখ কষ্টের মধ্যে টিকে থাকার মতো মনোবল । এ দুই দলের পদক্ষেপগুলোও ভিন্ন । এক দলের পদক্ষেপ হচ্ছে বক্তা, পিছপা হওয়া এবং দায়িত্বপালন থেকে ফিরে যাওয়া ৷ অন্য পদক্ষেপটি হচ্ছে দৃঢ়তা, দানশীলতা এবং মহানুভবতা । তারপর জেহাদের হুকুম নিয়ে যখন কোনো সূরা নাযিল হয়, তখন ওই সচ্ছল লোকের দলটি, যাদের জেহাদের উপায় উপকরণ ও দান করার মতো সচ্ছলতা আছে, এগিয়ে এসে অগ্রগামী দল থেকে পেছনে থেকে যাওয়ার অনুমতি চাইতে থাকে, আল্লাহ তায়ালা তাদেরকে যে আর্থিক সচ্ছলতা দিয়েছেন তাকে কাজে লাগাতে চায় না এবং আল্লাহর দেয়া নেয়ামতের সদ্ব্যবহার এবং শোকরগোযারি করতে চায় না, ভীষণ দুর্বলতা দেখায় ও নানা প্রকার ওযর পেশ করে মেয়েদের সাথে পেছনে পড়ে থাকতে চায় । কারো সম্তরম রক্ষা করা বা কোনো বাসস্থানের নিরাপত্তা বিধানের জন্যে যে এ পেছনে থেকে যাওয়া তাও নয়। আর যতোদিন নিরাপদ থাকে, ততোদিন এই দুর্বল Wwww.icsbook.info
— পৃষ্ঠা ১৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।