তাফসীর ফী যিলালিল কোরআন ৯ম খণ্ড
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

‘মোনাফেকরা ভয় পায় যে, তাদের মনের কথা ফাস করে দিয়ে কোনো সূরা নাযিল হয় কিনা । বলো, (যতো খুশী) ঠাট্টা করতে থাকো । আল্লাহ তোমাদের ঠাট্রা ফীস করে ........ h ‘তোমরা আর ছলচাতুরী করো না। ঈমান আনার পর তোমরা কুফরী করেছো!’ ‘মোনাফেক নারী ও পুরুষরা পরস্পরের মিত্র । অসৎ কাজ করতে আদেশ ও সৎ কাজ করতে নিষেধ করে, কার্পণ্য করে। তারা আল্লাহকে ভুলে গেছে। তাই তিনিও তাদেরকে ভুলে গেছেন’ ‘হে নবী! কাফের ও মোনাফেকদের বিরুদ্ধে জেহাদ করো এবং তাদের ওপর কঠোরতা তারা কসম খেয়ে বলে, এমন কথা বলেনি । অথচ তারা কুফরী কথা বলেছে। ইসলামের পরে তারা কুফরীতে লিপ্ত হয়েছে এবং তারা যা করতে চেয়েছিলো তা পারেনি । আল্লাহ তায়ালা ও তীর রসূল তাদেরকে অভাবশূন্য করে দিয়েছেন বলেই তারা এতোটা আস্কারা পেয়েছে। তারা তাওবা করলে সেটা তাদের জন্যে ভালো হবে। নচেত দুনিয়া ও আখেরাতে কঠিন শাস্তি ভোগ করবে’ তাদের কেউ কেউ আল্লাহর সাথে ওয়াদা করে যে, আল্লাহ সম্পদ দিলে আমরা অবশ্যই দান করবো । অতপর যখন আল্লাহ সম্পদ দিলেন। অমনি কৃপণতা করলো । এই ওয়াদাখেলাপি ও মিথ্যাচারের শাস্তি স্বরূপ আল্লাহ্‌ ‘স্বেচ্ছায় দানকারী মোমেনদেরকে এবং কায়িক পরিশ্রম ছাড়া আর কিছু যারা করতে সক্ষম নয় তাদেরকে তারা টিটকারি দেয় ও নিন্দা করে। আল্লাহই তাদেরকে টিটকারি দিয়েছেন এবং তাদের যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। তুমি তাদের জন্যে ক্ষমা চাও বা না চাও, তুমি সত্তর বার ক্ষমা ‘যারা রসূল (স.)-এর সাথে না গিয়ে পিছিয়ে থেকেছে, আল্লাহর পথে জান ও মাল দিয়ে জেহাদ করা অপছন্দ করেছে এবং লোকদেরকে বলেছে যে, তোমরা এমন গরমে সফরে যেয়ো না, তারা খুবই আনন্দিত। বলো, জাহানামের আগুন আরো বেশী গরম । যদি তারা এই সুদীর্ঘ আলোচনা থেকে স্পষ্ট হয়ে যায় যে, মোনাফেকরা এ সময়ে মুসলমানদেরকে উত্ত্যক্ত করা, বিপথগামী করা ও নানা রকমের মিথ্যাচার ও ধোকাবাজি ছাড়া তাদেরকে বিপর্যস্ত করার অনেক চেষ্টা চালাচ্ছিলো। সেই সাথে এটাও বুঝা যায় যে, মুসলমানদের সামাজিক ব্যবস্থায়ও সমন্বয়ের অভাব এবং কিছু বিশৃংখলা ছিলো, বিশেষত, “তোমাদের মধ্যে তাদের গুপ্তচর রয়েছে' এই আয়াতাংশ দ্বারা এটা বেশ পরিষ্কার । অনুরূপভাবে, মোনাফেকদের জানাযা নামায পড়তে ও তাদের জন্যে ক্ষমা চাইতে কঠোর ভাবে নিষেধ করা দ্বারাও এটা বুঝা যায়। এ পরিস্থিতির উদ্ভব হয়েছিলো মক্কা বিজয়ের পর ব্যাপক হারে ইসলাম গ্রহণের কারণে । সময়ে দলে দলে ইসলাম গ্রহণের কারণে এমন অনেক লোক মুসলিম সমাজে ঢুকে পড়ে, যাদের অন্তরে ঈমান বদ্ধমূল হয়নি এবং যাদের চরিত্রেও ইসলামের ছাপ পড়েনি । এ সময়ে মুসলমানদের সমাজে যে রকমারি শ্রেণী ও গোষ্ঠীর সমাগম ঘটে, তাদের ব্যাপারে আলোচনার পর আমি এই সামাজিক বিশৃংখলার বিষয়ে বিস্তারিত আলোচনা করবো। সূরার পঞ্চম অংশটি এই শ্রেণী বিন্যাসের ওপর আলোকপাত করে। এই অংশ থেকে আমরা জানতে পারি যে, ইসলামী সমাজের সবচেয়ে শক্তিশালী উপাদান আনসার ও মোহাজেররা ছাড়া তাদের চারপাশে আরো কিছু দল ও শ্রেণী ছিলো। যেমন বেদুইনরা । তাদের ভেতরে নিষ্ঠাবান মোমেন, মোনাফেক ও দুর্বল মোমেন ছিলো। এদের মধ্যে মদীনাবাসী মোনাফেকও ছিলো । Wwww.icsbook.info

— পৃষ্ঠা ১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।